IPL 2024: ইনস্টাগ্রামের জনপ্রিয়তাতেও শীর্ষে চেন্নাই সুপার কিংস, ১ কোটির বেশি ফলোয়ার তিন দলের
IPL 2024: আইপিএলে প্রতিদিনই চলছে নানা জমজমাট ম্যাচ। রেকর্ডের ভাঙা-গড়া চলছে। অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি ব্যাট কিংবা বল হাতে উজ্জ্বল হয়ে উদ্ভাসিত হচ্ছেন তরুণরা।
আইপিএলের পয়েন্ট তালিকায় আপাতত তিন ম্যাচের তিনটিতেই জিতে কলকাতা নাইট রাইডার্স শীর্ষে রয়েছে। তিনে তিন করে রাজস্থান রয়্যালস দুইয়ে। তৃতীয় স্থানে থাকা চেন্নাই সুপার কিংস নজির গড়ে ফেলেছে সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তায়।

IPL ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যার নিরিখে চেন্নাই সুপার কিংসের ধারেকাছে কেউ নেই। আইপিএলে পাঁচবার করে খেতাব জিতেছে চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স। এই দুই দলের বেশি ইনস্টাগ্রামে এক কোটির বেশি ফলোয়ার রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের, যারা একবারও আইপিএল খেতাব জেতেনি।
এই প্রতিবেদন লেখার সময় অবধি, চেন্নাই সুপার কিংসের ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা ১ কোটি ৫১ লক্ষ ৪৮ হাজার ১৫৭। ইনস্টাগ্রামের জনপ্রিয়তায় এরপরই রয়েছে আরসিবি। বিরাট কোহলিদের দলের ইনস্টাগ্রাম অনুসরণকারীর সংখ্যা ১ কোটি ৩৫ লক্ষ ৫৭ হাজার ৭৪৮।
মুম্বই ইন্ডিয়ান্সের ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা আপাতত ১ কোটি ৩৩ লক্ষ ১১ হাজার ২৪৫ জন। তালিকায় তিনে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। ইনস্টাগ্রামে কেকেআরের ফলোয়ার ৫১ লক্ষ ৩২ হাজার ৩৯৫। আর কোনও দলই ৫০ লক্ষের মাইলফলক স্পর্শ করতে পারেনি।
আইপিএলে ২০২২ সালের চ্যাম্পিয়ন ও ২০২৩ সালের রানার-আপ গুজরাত টাইটান্সের ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা ৩৯ লক্ষ ৫৫ হাজার ১৪৪। রাজস্থান রয়্যালসের ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা ৩৮ লক্ষ ৮৫ হাজার ৫৮০। দিল্লি ক্যাপিটালসের ক্ষেত্রে এই সংখ্যা ৩৮,৩৩,৮৭৬। সানরাইজার্স হায়দরাবাদের ইনস্টাগ্রাম ফলোয়ার ৩৭ লক্ষ ৯৬ হাজার ৯৮০।
পাঞ্জাব কিংসের ৩২ লক্ষ ৫১ হাজার ৯৫৩ ফলোয়ার রয়েছেন ইনস্টাগ্রামে। লখনউ সুপার জায়ান্টসের ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা বাকি দলগুলির মধ্যে সবচেয়ে কম- ৩১ লক্ষ ৮৯ হাজার ০২৯।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications