IPL 2024: আইপিএলের প্রথম ম্যাচেই বিরাট জয় সিএসকের, ধাক্কা খেল আরসিবি
শুক্রবার আইপিএলে্র বোধন। চিপক স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছি চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পাঁচবারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে আইপিএল অভিযান শুরু করছি আরসিবি। ম্যাচের ২৪ ঘণ্টা আগে সিএসকের নেতৃত্বভার ছেড়েছেন মহেন্দ্র সিং ধোনি। নতুন অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড়ের নেতৃত্বে খেলতে নামছে সিএসকে। পরিসংখ্যানে এগিয়ে রয়েছে চেন্নাই। এই ম্যাচের গুরুত্বপূর্ণ আপডেটগুলি তুলে ধরা হল এই প্রতিবেদনে।

সিএসকের টার্গেট ১৭৪ রান

চেন্নাই সুপার কিংসে বিরুদ্ধে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৩ রান তুলল আরসিবি। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন আরসিবি অধিনায়ক ফাফ ডুপ্লেসি। সিএসকে এবার তাঁদের নতুন অধিনায়কের নেতৃত্বে খেলতে নানল সিএসকে। আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে ১২ হাজার রান পূর্ণ করলেও এই ম্যাচে লম্বা ইনিংস খেলতে পারলেন না বিরাট কোহলি। ২১ রান করে আউট হলেন, ফাফ ডুপ্লেসিও আউট হলেন ৩৫ রানে। রজত পাটীদার এবং ম্যাক্সওয়েল উভয়েই ০ রানে আউট হলেন।
এরপর আরসিবির ব্যাটিংয়ের হাল ধরেন গ্রিন ও অনুজ রাওয়াত। গ্রিন ১৮ রান আউট হলেও অনুজ ২৫ বলে রান করেন। শেষ দিকে দীনেশ কার্তিক ২৬ বলে ৩৮ রান করেন।
সিএসকের হয়ে ৪ উইকেট নিলেন মুস্তাফিজুর রহমান। এই নিয়ে নিজেদের আইপিএলে আড়াইশোতম ম্য়াচ খেলতে নামল চেন্নাই। ২০০৮ সাল থেকে শুরু করে এতগুলো বছর খেলছে এই দল।
কোহলির রেকর্ড
প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে টি২০ ইতিহাসে ১২ হাজার রানের মালিক হলেন বিরাট কোহলি। প্রাক্তন ভারত অধিনায়ক আইপিএলের প্রথম ম্যাচেই ব্যাট হাতে রেকর্ড গড়লেন। চিপক স্টেডিয়ামে সিএসেকর বিরুদ্ধে ম্যাচে ৮ বলে ৬ রান করে ১২হাজার রানের রেকর্ড তৈরি করলেন কিং কোহলি। ৩৭৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে এই রেকর্ড তৈরি করলেন কিং কোহলি।
HISTORY AT THE CHEPAUK. 🫡
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 22, 2024
Virat Kohli becomes the 1st Indian to score 12,000 runs in T20 cricket. pic.twitter.com/yqxwhJzBy5
দুই দলের প্রথম একাদশ
চেন্নাই সুপার কিংসের প্রথম একাদশ- ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক),রাচিন রবীন্দ্র,অজিঙ্কা রাহানে, ড্যারিল মিচেল,, রবীন্দ্র জাদেজা, সমীর রিজভি,মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), , দীপক চাহার, মাহিশ থিকশানা, তুষার দেশপাণ্ডে, মুস্তাফিজুর রহমান
আরসিবির একাদশ - ফাফ দু প্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, রজত পাটীদার, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, দীনেশ কার্তিক (উইকেটকিপার), অনুজ রাওয়াত, কর্ণ শর্মা, আলজারি জোসেফ, ময়াঙ্ক ডাগর, মহম্মদ সিরাজ।
টস জিতল আরসিবি
ম্যাচের একদিন আগেই চেন্নাই দলের নেতৃত্বের বদল ঘটেছে। ধোনি অধিনায়কত্বের ভার তুলে দিয়েছেন তুরুণ প্রজন্মের নেতা ঋতুরাজের হাতে। জমকালো উদ্বোধনী অনুষ্ঠান শেষে টস করতে এলেন দুই দলের দুই অধিনায়ক। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন আরসিবি অধিনায়ক ফাফ ডুপ্লেসি। টসের পর ঋতুরাজ বলেন, আমি টুর্নামেন্ট শুরুর আগে জানতে পারি আমাকে অধিনায়কত্ব করতে হবে। আমি খুবই ভাগ্যবান এই সুযোগ পেয়ে। আমাদের দলে সব ক্রিকেটারই যথেষ্ট ভালো।’
আইপিএলের জমকালো উদ্বোধন
চলতি আইপিএলের থিম ‘ইন্ডিয়া’। অনুষ্ঠান চলাকালীন মাঠে ফুটিয়ে তোলা হল ইন্ডিয়া গেট। দেখা গেল অশোক চক্রও। চিপকে সুরের সুনামি, পারফরম্যান্স করলেন সোনু নিগম এবং এআর রহমান। বন্দেমাতরম দিয়ে সূচনা করলেন সোনু নিগম। অস্কারজয়ী রহমান ছিলেন এবার আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের মুখ্য আর্কষণ। নিজের ঘরের মাঠে রহমান রাজকীয় সুরের যাদুতে মুগ্ধ করে দিলেন রহমান। উদ্বোধনী অনুষ্ঠানের সূচনাটা হল স্যারে জাহাঁসে আচ্ছার মধ্য দিয়ে। অক্ষয় কুমার ও টাইগার শ্রফ একসঙ্গে মঞ্চে অবতরণ করলেন জাতীয় পতাকাকে হাতে নিয়ে। সবশেষে হল আতসবাজির প্রদর্শনী।












Click it and Unblock the Notifications