IPL 2024: চেন্নাই সুপার কিংসের ডেরায় পাঞ্জাব কিংস, প্লে-অফের সম্ভাবনা উজ্জ্বল করতে কোন স্ট্র্যাটেজি?
IPL 2024: আইপিএলে কাল চিপকে চেন্নাই সুপার কিংসের প্রতিপক্ষ পাঞ্জাব কিংস। ইডেনে কেকেআরের বিরুদ্ধে টি২০ ক্রিকেটে সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ড গড়েছে স্যাম কারানের দল।
অন্যদিকে, একটি বাদে এবারের আইপিএলে সব ম্যাচই জিতেছে চেন্নাই সুপার কিংস। আগের ম্যাচেই হারিয়েছে চলতি আইপিএলে দু-বার সর্বাধিক রানের রেকর্ড গড়া সানরাইজার্স হায়দরাবাদকে।

আইপিএলে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংস পারস্পরিক দ্বৈরথে এগিয়ে। তবে শেষ পাঁচটি দ্বৈরথে পিছিয়ে অনেকটাই। আইপিএলে ২৮টি দ্বৈরথে চেন্নাইয়ের জয় ১৫টিতে, ১৩টিতে জিতেছে পাঞ্জাব। তবে শেষ পাঁচটি সাক্ষাতের শেষ চারটি ম্যাচেই জিতেছে পাঞ্জাব কিংস।
২০২১ সালের আইপিএলে প্রথম সাক্ষাতের পর আর পাঞ্জাবকে হারাতে পারেনি সিএসকে। দুই দলের সর্বশেষ সাক্ষাতে গত বছর চেন্নাই সুপার কিংস ২০০ রান তুলেছিল, শেষ বলে ৪ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল পাঞ্জাব কিংস। আইপিএলে দুই দলের শেষ ৬টি দ্বৈরথের ফল পাঞ্জাবের পক্ষে ৫-১।
আইপিএলের পয়েন্ট তালিকায় এই প্রতিবেদন লেখার সময় অবধি ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে। ৯ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে রয়েছে পাঞ্জাব কিংস। প্লে-অফের আশা জিইয়ে রাখতে পাঞ্জাব কিংসকে বাকি সব ম্যাচেই জিততে হবে। কেন না, প্লে-অফে যেতে অন্তত ১৬ পয়েন্ট জরুরি হবে বলেই মনে করা হচ্ছে।
চিপকের উইকেট শেষ চারটি ম্যাচে ব্যাটিং সহায়কই হয়েছে। ২০০-র উপর হামেশাই রান উঠছে। রান তাড়া করা সহজ হচ্ছে ডিউ ফ্যাক্টরের জন্য। ফলে প্রথমে বোলিং করতেই পছন্দ করবে টস জেতা দল। চেন্নাইয়ে খেলা শুরুর সময় তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আপেক্ষিক আর্দ্রতাও রয়েছে ভালোই।
মুস্তাফিজুর রহমানকে এবারের আইপিএলে কালই শেষবারের মতো পাবে চেন্নাই সুপার কিংস। চেন্নাই ও পাঞ্জাবের দলে রদবদলের সম্ভাবনা বিশেষ নেই। আর তিনটি ছক্কা মারলে আইপিএলে ২৫০টি ছয় মারা ব্যাটারদের তালিকায় নাম লেখাবেন মহেন্দ্র সিং ধোনি। চোট সারিয়ে অধিনায়ক শিখর ধাওয়ান খেলবেন কিনা, সে বিষয়ে কালই সিদ্ধান্ত নেবে পাঞ্জাব কিংস।
চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য দল- অজিঙ্ক রাহানে, ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), ড্যারিল মিচেল, মঈন আলি, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), দীপক চাহার, তুষার দেশপাণ্ডে, মুস্তাফিজুর রহমান, মাথিশা পাথিরানা। ইমপ্যাক্ট সাব- শার্দুল ঠাকুর।
পাঞ্জাব কিংসের সম্ভাব্য দল- প্রভসিমরণ সিং, জনি বেয়ারস্টো, রাইলি রুসো, জিতেশ শর্মা (উইকেটকিপার), স্যাম কারান (অধিনায়ক), শশাঙ্ক সিং, আশুতোষ শর্মা, হরপ্রীত ব্রার, হর্ষল প্যাটেল, কাগিসো রাবাডা, অর্শদীপ সিং। ইমপ্যাক্ট সাব- হরপ্রীত সিং।












Click it and Unblock the Notifications