IPL 2024, CSK vs KKR: এবারের আইপিএলে প্রথম হার কেকেআরের, জয়ের সরণিতে ফিরল সিএসকে

IPL 2024: আইপিএলের ম্যাচে চিপকে কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি চেন্নাই সুপার কিংসের। এই ম্যাচে জিতলেই পয়েন্ট তালিকার শীর্ষস্থানের দখল নেবে কেকেআর।

পারস্পরিক দ্বৈরথে এগিয়ে চেন্নাই সুপার কিংস। কেকেআর এবার কোনও ম্যাচে হারেনি। আজকের ম্যাচের স্কোর, নিউজ আপডেট ও পরিসংখ্যানের জন্য চোখ রাখুন ওয়ানইন্ডিয়া বাংলায়।

IPL 2024  CSK vs KKR

Apr 08, 2024, 11:07 pm IST

মরশুমের প্রথম হার কেকেআরের

আইপিএলে দুটি ম্যাচ হারার পর জয়ের সরণিতে ফিরল চেন্নাই সুপার কিংস। অন্যদিকে, মরশুমের প্রথম হার কেকেআরের। চেন্নাই সুপার কিংসকে ১৩৮ রানের টার্গেট দিয়েছিল শ্রেয়স আইয়ারের দল। চেন্নাই জিতল ৭ উইকেটে। পাওয়ারপ্লে-র প্রথম ৬ ওভারের মধ্যে একটি উইকেটই হারায় চেন্নাই সুপার কিংস। ৩.২ ওভারে রাচিন রবীন্দ্র ৮ বলে ১৫ রান করে বৈভব অরোরার শিকার হন। ২৭ রানে পড়ে প্রথম উইকেট। সিএসকের দ্বিতীয় উইকেট তুলতে কেকেআরকে অপেক্ষা করতে হয় ১২.৩ ওভার অবধি। দলের ৯৭ রানের মাথায় সাজঘরে ফেরেন ড্যারিল মিচেল। ১টি করে চার ও ছয়ের সাহায্যে তিনি ১৯ বলে ২৫ রান করেন। তাঁকে বোল্ড করেন সুনীল নারিন। এরপর ইমপ্যাক্ট সাব হিসেবে নামা শিবম দুবেকে নিয়ে দলকে লক্ষ্যে পৌঁছে দেন ঋতুরাজ। তিনি এদিন ৪৫ বলে অর্ধশতরান পূর্ণ করেন। ১৬.৫ ওভারে ১৩৫ রানে তৃতীয় উইকেট হারায় সিএসকে। শিবম দুবে ১৮ বলে ২৮ রান করে বৈভব অরোরার বলে বোল্ড হন। শিবমের উইকেট পড়ার পর ব্যাট হাতে নামেন মহেন্দ্র সিং ধোনি। চেন্নাইয়ের জিততে তখন দরকার ছিল ১৯ বলে ৩। ধোনি প্রথম বলে কোনও রান করতে পারেননি। ধোনির আগমনের সময় থেকেই গর্জে ওঠে গ্যালারির হলুদ সমুদ্র! ১৮তম ওভারের প্রথম বলে ঋতু ১ রান নেন। ফের স্ট্রাইকে ধোনি। দ্বিতীয় বলেও তিনি রান করতে পারেননি। তৃতীয় বলে এক রান নিতেই কেকেআরের রান ছুঁয়ে ফেলে চেন্নাই সুপার কিংস। ১৮.৪ ওভারে ঋতুরাজ উইনিং শট নিয়ে ৭ উইকেটে জয় সুনিশ্চিত করেন। এবারের আইপিএলে চেন্নাইয়ে প্রথম দুটি ম্যাচ জেতার পর বিশাখাপত্তনম ও হায়দরাবাদে যথাক্রমে দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরে গিয়েছিল সিএসকে। ফের চেন্নাইয়ে ফিরেই জয়ের সরণিতে ফিরল পাঁচবারের চ্যাম্পিয়নরা। ৯টি চারের সাহায্যে ৫৮ বলে ৬৭ রানে অপরাজিত থাকেন ঋতুরাজ। ধোনি ৩ বলে ১ রানে অপরাজিত থাকেন। বৈভব ৪ ওভারে ২৮ রান দিয়ে ২টি ও সুনীল নারিন ৪ ওভারে ৩০ রান দিয়ে নেন ১ উইকেট। কেকেআর হারলেও ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে রইল দ্বিতীয় স্থানেই (নেট রান রেট ১.৫২৮)। ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চারে সিএসকে (নেট রান রেট ০.৬৬৬)। ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চেন্নাইয়ের আগে তৃতীয় স্থানে লখনউ (নেট রান রেট ০.৭৭৫)। পাওয়ারপ্লে-র প্রথম ৬ ওভারের মধ্যে একটি উইকেটই হারায় চেন্নাই সুপার কিংস। ৩.২ ওভারে রাচিন রবীন্দ্র ৮ বলে ১৫ রান করে বৈভব অরোরার শিকার হন। ২৭ রানে পড়ে প্রথম উইকেট। সিএসকের দ্বিতীয় উইকেট তুলতে কেকেআরকে অপেক্ষা করতে হয় ১২.৩ ওভার অবধি। দলের ৯৭ রানের মাথায় সাজঘরে ফেরেন ড্যারিল মিচেল। ১টি করে চার ও ছয়ের সাহায্যে তিনি ১৯ বলে ২৫ রান করেন। তাঁকে বোল্ড করেন সুনীল নারিন। এরপর ইমপ্যাক্ট সাব হিসেবে নামা শিবম দুবেকে নিয়ে দলকে লক্ষ্যে পৌঁছে দেন ঋতুরাজ। তিনি এদিন ৪৫ বলে অর্ধশতরান পূর্ণ করেন। ১৬.৫ ওভারে ১৩৫ রানে তৃতীয় উইকেট হারায় সিএসকে। শিবম দুবে ১৮ বলে ২৮ রান করে বৈভব অরোরার বলে বোল্ড হন। শিবমের উইকেট পড়ার পর ব্যাট হাতে নামেন মহেন্দ্র সিং ধোনি। চেন্নাইয়ের জিততে তখন দরকার ছিল ১৯ বলে ৩। ধোনি প্রথম বলে কোনও রান করতে পারেননি। ধোনির আগমনের সময় থেকেই গর্জে ওঠে গ্যালারির হলুদ সমুদ্র! ১৮তম ওভারের প্রথম বলে ঋতু ১ রান নেন। ফের স্ট্রাইকে ধোনি। দ্বিতীয় বলেও তিনি রান করতে পারেননি। তৃতীয় বলে এক রান নিতেই কেকেআরের রান ছুঁয়ে ফেলে চেন্নাই সুপার কিংস। ১৮.৪ ওভারে ঋতুরাজ উইনিং শট নিয়ে ৭ উইকেটে জয় সুনিশ্চিত করেন। এবারের আইপিএলে চেন্নাইয়ে প্রথম দুটি ম্যাচ জেতার পর বিশাখাপত্তনম ও হায়দরাবাদে যথাক্রমে দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরে গিয়েছিল সিএসকে। ফের চেন্নাইয়ে ফিরেই জয়ের সরণিতে ফিরল পাঁচবারের চ্যাম্পিয়নরা। ৯টি চারের সাহায্যে ৫৮ বলে ৬৭ রানে অপরাজিত থাকেন ঋতুরাজ। ধোনি ৩ বলে ১ রানে অপরাজিত থাকেন। বৈভব ৪ ওভারে ২৮ রান দিয়ে ২টি ও সুনীল নারিন ৪ ওভারে ৩০ রান দিয়ে নেন ১ উইকেট। কেকেআর হারলেও ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে রইল দ্বিতীয় স্থানেই (নেট রান রেট ১.৫২৮)। ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চারে সিএসকে (নেট রান রেট ০.৬৬৬)। ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চেন্নাইয়ের আগে তৃতীয় স্থানে লখনউ (নেট রান রেট ০.৭৭৫)।
Apr 08, 2024, 9:23 pm IST

১৩৭ রানেই নাইটদের থামাল সিএসকে

কেকেআর ২০ ওভারে ৯ উইকেটে ১৩৭ রান তুলেছে। শ্রেয়স আইয়ার ৩৪, সুনীল নারিন ২৭, অঙ্গকৃষ রঘুবংশী ২৪ রান করেন। তুষার দেশপাণ্ডে ৪ ওভারে ৩৩ ও রবীন্দ্র জাদেজা ৪ ওভারে ১৮ রান দিয়ে তিনটি করে উইকেট দখল করেন। মুস্তাফিজুর রহমান ৪ ওভার হাত ঘোরান, ২২ রান দিয়ে নিলেন ২ উইকেট। মাথিশা পাথিরানা নেন ১ উইকেট।
Apr 08, 2024, 7:11 pm IST

চেন্নাই সুপার কিংসের একাদশ (বোলিং)

চেন্নাই সুপার কিংস- ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, অজিঙ্ক রাহানে, সমীর রিজভি, ড্যারিল মিচেল, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), শার্দুল ঠাকুর, মুস্তাফিজুর রহমান, তুষার দেশপাণ্ডে, মাহিশ থিকশানা।
Apr 08, 2024, 7:10 pm IST

কেকেআরের একাদশ (ব্যাটিং)

কলকাতা নাইট রাইডার্স- ফিল সল্ট (উইকেটকিপার), ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), সুনীল নারিন, অঙ্গকৃষ রঘুবংশী, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, রামনদীপ সিং, মিচেল স্টার্ক, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী।
Apr 08, 2024, 7:07 pm IST

চেন্নাই সুপার কিংস দলে পরিবর্তন

মাথিশা পাথিরানা খেলতে পারছেন না। হাল্কা চোট রয়েছে দীপক চাহারের। ফলে দলে এলেন শার্দুল ঠাকুর। মুস্তাফিজুর রহমানও কামব্যাক করলেন। সমীর রিজভিকেও দলে রাখা হয়েছে। কেকেআর দল অপরিবর্তিত।
Apr 08, 2024, 7:06 pm IST

দুই অধিনায়কের বক্তব্য

ঋতুরাজ গায়কোয়াড় রান তাড়া করার বিষয়ে আত্মবিশ্বাসী। যে ম্যাচগুলিতে সিএসকে হেরেছে তা নিয়েও উদ্বিগ্ন নন ঋতুরাজ। তিনি বলেন, কেকেআর ভালো ব্র্যান্ডের ক্রিকেট খেলছে। আমরা নিজেদের নিয়েই ফোকাসড। টস জিতলে তিনিও বোলিং নিতেন বলে জানিয়েছেন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার। দল যেভাবে সব ধরনের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিচ্ছে তার প্রশংসা করেন নাইট অধিনায়ক। চিপকে খারাপ ট্র্যাক রেকর্ডও মাথায় রাখছেন না।
Apr 08, 2024, 7:02 pm IST

টস জিতল সিএসকে

চিপকে কেকেআরের বিরুদ্ধে টস জিতল চেন্নাই সুপার কিংস। চেন্নাই সুপার কিংস অধিনায়ক হিসেবে প্রথম টস জয় ঋতুরাজ গায়কোয়াড়ের। প্রথমে কেকেআরকে ব্যাটিংয়ের আমন্ত্রণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+