IPL 2024: চিপকে মহারণ! চেন্নাই সুপার কিংসকে হারালেই ফের শীর্ষে যাবে অপ্রতিরোধ্য কেকেআর

IPL 2024: আইপিএলের হাইভোল্টেজ ম্যাচে কাল চিপকে কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংসের। এই ম্যাচে জিতলেই ফের পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছ যাবে কেকেআর।

কেন না, জিতলে কেকেআরের পয়েন্ট হবে ৪ ম্যাচে ৮, রাজস্থান রয়্যালসের সমান। তবে নেট রান রেটে কেকেআর (২.৫১৮) এগিয়ে রয়েছে রাজস্থানের (১.১২০) চেয়ে।

IPL 2024

চলতি আইপিএলে কেকেআর অপ্রতিরোধ্য। চেন্নাই সুপার কিংস ২টিতে জিতেছে, ২টিতে হেরেছে। চেন্নাই সুপার কিংস কালকের ম্যাচে জিতলে পয়েন্টের নিরিখে ধরে ফেলবে নাইটদের। শুধু তাই নয়, লখনউ সুপার জায়ান্টস-গুজরাত টাইটান্স ম্যাচে জয়ীদের পয়েন্টের সমান করার সুযোগ থাকবে গতবারের চ্যাম্পিয়নদের।

আইপিএলে ৩১টি দ্বৈরথে কেকেআরকে ১৯টি ম্যাচে হারিয়েছে সিএসকে। কলকাতা নাইট রাইডার্সের জয় ১১টিতে। একটি ম্যাচ পরিত্যক্ত। চেন্নাইয়ে অবশ্য পারস্পরিক দ্বৈরথের নিরিখে অনেকটাই এগিয়ে রয়েছে চেন্নাই সুপার কিংস। ১০টি দ্বৈরথে জিতেছে সাতটিতে, কেকেআরের জয় তিনটিতে।

কলকাতায় সিএসকে জিতেছে ৬টি ম্যাচ, কেকেআর চারটিতে। এবারের আইপিএলে অবশ্য চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হোম ম্যাচ নেই নাইটদের। চেন্নাই সুপার কিংস ম্যাচ খেলে শহরে ফেরার পর ইডেনে নাইটদের টানা পাঁচটি হোম ম্যাচ রয়েছে। ১৪ এপ্রিল লখনউ সুপার জায়ান্টস, ১৬ এপ্রিল রাজস্থান রয়্যালস, ২১ এপ্রিল আরসিবি, ২৬ এপ্রিল পাঞ্জাব কিংস ও ২৯ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে।

চিপকে চলতি আইপিএলে প্রথম ইনিংসে গড় স্কোর ১৮৯। গত তিন বছরের তা অনেকটাই উন্নত হয়েছে। কেন না, ওই সময়কালে ২১টি ম্যাচে সেই গড় ছিল ১৬৪। কালকের ম্যাচেও বড় রান দেখার প্রত্যাশা থাকছে। আকাশ থাকবে মেঘমুক্ত। তাপমাত্রা ৩০-৩১ ডিগ্রি সেলসিয়াস থাকলেও আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে অনেকটাই বেশি (৭৪ থেকে ৮০ শতাংশ)।

মাথিশা পাথিরানাকে আগের ম্যাচে পায়নি চেন্নাই সুপার কিংস। আজ তিনি বোলিং করেছেন। সতর্কতার কারণেই তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল বলে দাবি বোলিং কোচ এরিক সিমন্সের। ফলে পাথিরানা কাল খেলবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। অনিশ্চয়তা রয়েছে মুস্তাফিজুর রহমানকে নিয়েও।

কলকাতা নাইট রাইডার্সের হয়ে এবারের আইপিএলে খেলতে দেখা যায়নি নীতীশ রানাকে। গতবারের নেতা সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিত দিয়ে লিখেছেন, মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি। তাঁকে দলে নিলে কাকে বাদ দেওয়া হয় সেটা দেখার। অঙ্গকৃষ রঘুবংশী ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে পারেন।

চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য দল- ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, অজিঙ্ক রাহানে, শিবম দুবে, ড্যারিল মিচেল, মঈন আলি, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), দীপক চাহার, তুষার দেশপাণ্ডে, মুকেশ চৌধুরী বা শার্দুল ঠাকুর। মাহিশ থিকশানাকে বোলিংয়ের সময় নামানো হতে পারে।

কলকাতা নাইট রাইডার্স- ফিল সল্ট (উইকেটকিপার), সুনীল নারিন, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার, অঙ্গকৃষ রঘুবংশী, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, রামনদীপ সিং বা নীতীশ রানা, মিচেল স্টার্ক, হর্ষিত রানা বা বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী। বোলিংয়ের সময় অনুকূল রায় বা সুযশ শর্মা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+