IPL 2024: ধোনি কি খেলবেন পরের আইপিএলেও? বিরাট আভাস দিল চেন্নাই সুপার কিংস
IPL 2024: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হেরে যেতেই নিশ্চিত হয়ে গিয়েছিল চেন্নাই সুপার কিংস খেতাব দখলে রাখতে পারছে না। সেই সঙ্গে চর্চা জোরালো হয়, তবে কি মহেন্দ্র সিং ধোনি শেষ ম্যাচ খেলে ফেললেন?
ধোনি ফিরে গিয়েছেন রাঁচিতে। তারই মধ্যে দীনেশ কার্তিক ক্রিকেটকে আলবিদা জানানোর ইঙ্গিত দিয়ে রাখলেন এলিমিনেটর শেষ হতেই। ফলে ধোনিকে নিয়ে চর্চা আরও জোরালো।

সম্প্রতি জানা গিয়েছিল, মহেন্দ্র সিং ধোনি নাকি চেন্নাই সুপার কিংস কর্তাদের বলেছেন অবসর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আরও কয়েক মাস অপেক্ষা করতে চান। যদিও চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন তেমন আলোচনার কথা অস্বীকার করেছেন।
চেন্নাই সুপার কিংসের পোস্ট করা ভিডিওতে কাশী বলেছেন, (ধোনির সম্ভাব্য অবসর নিয়ে) আমি কিছু জানি না। এই প্রশ্নের উত্তর ধোনিই দিচে পারবেন। আমরা সব সময় ধোনির সিদ্ধান্তকে সম্মান জানিয়েছি। আমরা এই বিষয়টিও তাঁর উপরেই ছেড়ে দিয়েছি।
২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন ধোনি। তারপর থেকে আইপিএল খেলছেন। গতবার চেন্নাই সুপার কিংসকে এনে দেন পঞ্চম আইপিএল খেতাব। চলতি আইপিএলের আগে তিনি সিএসকের অধিনায়কত্ব ছাড়েন। অধিনায়ক হন ঋতুরাজ গায়কোয়াড়।
ধোনি অধিনায়ক থাকলে চেন্নাই সুপার কিংসের পারফরম্যান্স অন্যরকম হতো বলে উপলব্ধি এবি ডি ভিলিয়ার্স-সহ অনেকেরই। কাশী বিশ্বনাথন বলেছেন, সকলেই জানেন ধোনি সঠিক সময়েই কোনও বিষয়ে নিজের সিদ্ধান্ত গ্রহণ করেন। ফলে তিনি যখন সিদ্ধান্ত নেবেন, তখন তা আমরা জানতে পারব। তবে আমরা আশাবাদী তাঁকে আগামী বছর আইপিএলে পাওয়া যাবে।
চলতি বছরের শেষের দিকেই আগামী বছরের আইপিএলের মেগা নিলাম। ফলে ৪২ বছরের ধোনিকে ধরে রেখে সিএসকে নিলামে যায় কিনা সেটাই দেখার। ফলে তার মধ্যেই ধোনির সিদ্ধান্ত জানা যাবে। অনেকের মতে, ইমপ্যাক্ট সাবের নিয়মের ফায়দা তুলে ধোনিকে পরিকল্পনামাফিক খেলালে লাভবান হবে চেন্নাই সুপার কিংস।
তবে দীনেশ কার্তিকের অবসরের পর ধোনিরও অবসর নিয়ে পরিকল্পনা দ্রুত জানানোর দাবি উঠেছে সোশ্যাল মিডিয়ায়। জনৈক নেটাগরিক লিখেছেন, অবসর নিয়ে দৃষ্টি আকর্ষণ না করে, কঠিন সময়ে বাকিদের পিছনে না লুকিয়ে থেকে সঠিক সময়েই কার্তিক অবসর নিলেন। এতে নাম না করে ধোনিকেই খোঁচা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, চলতি আইপিএলে ধোনির অনেক পরে ব্যাট করতে নামা নিয়ে প্রশ্ন উঠেছে। হাঁটুর জন্য রানিং বিট্যুইন দ্য উইকেটসে সমস্যা এড়াতেই ধোনি শেষ কয়েকটি বল খেলার জন্য নামছেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে সিএসকে শিবিরের দাবির ধোনির রানিং বিট্যুইন দ্য উইকেটসে সমস্যা হয়নি। এই পরিস্থিতিতে কাশী বিশ্বনাথন বলেছেন, তাঁর এবং চেন্নাই সুপার কিংস ভক্তদের প্রত্যাশা, আগামী বছরেও খেলুন ধোনি।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications