Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024: পুরো আইপিএল‌ খেলবেন? নিলামের আগেই ধোনিকে নিয়ে বড় আপডেট দিলেন সিএসকের শীর্ষকর্তা

IPL 2024: জল্পনার অবসা‌ন ঘটিয়ে আসন্ন আইপিএলে মহেন্দ্র সিং ধোনিকে রেখেই দল সাজিয়েছে চে‌ন্নাই সুপার কিংস। কিন্তু ৪২-র ধোনি কী ২০২৪ সালের পুরো আইপিএল খেলবেন? নাকি বাছাই করা কিছু ম্যাচেই মাঠে নামবেন মাহি? এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে নিলাম পর্বের আগেই। এবার দলের অধিনায়ককে নিয়ে বড় আপডেট দি‌লেন সিএসকে সিইও কাশী বিশ্বনাথন।

২০২৩ সালে চেন্নাইকে পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন করার পরই ধোনি পরের মরসুমেও খেলার বার্তা দিয়েছিলেন। কিন্তু আইপিএল পর্ব মিটতেই হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল ধোনির। এরপর কতটা ফিট হতে পেরেছেন মাহি, সেটা নিয়েও প্রশ্ন উঠৈ। কিন্তু বয়স বাড়লেও ধোনি যে এখনও সিএসকের সম্পদ, তা বুঝিয়ে দিয়েছেন চেন্নাই টিম ম্যানেজমেন্ট। সিএসসের ক্রিকেটারদের তালিকায় উজ্জ্বল ধোনির নাম।

IPL 2024

চেন্নাই দলের সিইও কাশী বিশ্বনাথন একটি ভিডিও পোস্ট করে করে ধোনির খেলা নিয়ে যাবতীয় জল্পনানর অবসান ঘটিয়েছেন। সিএসকে সিইও জানিয়েছেন, 'আমাদের অধিনায়ক আগেই বলে দিয়েছেন যে ও কখনওই আমাদের ছেড়ে যায়নি। শেষবার বার আইপিএলের পরই সিএসকে সমর্থকদের খুশির খবর দিয়েছিল ধোনি। ও এমন এক অধিনায়ক যে নিজের কথা রাখতে জানে। আমরা ওকে খুব ভাল ভাবে চিনি।'

একইসঙ্গে চেন্নাই দলের শীর্ষকর্তা উল্লেখ করেছেন, 'অস্ত্রোপচারের পর ধোনি নিজেকে অনেকটা সময় দিয়েছেন। এখন অনেকটাই ফিট আছেন মাহি। আইপিএল শুরু হতে এখনও বাকি কয়েকমাস। আমরা আশা করছি ধোনি সম্পূর্ণ ফিট হয়ে উঠবেন এবং এবারও ধোনি সিএসকে দলের অধিনায়ক থাকবেন।' অর্থ্যাত দলের শীর্ষকর্তার কথা থেকেই স্পষ্ট পুরো মরসুমের জন্য ধোনিকে রেখে দল সাজিয়েছে সিএসকে।

২০২৩ সালের আইপিএলে পায়ে চোট নিয়েও ১৬টি ম্যাচ খেলেছিলেন ধোনি। পরে সেই চোটে অস্ত্রোপচারও হয়। এখন তিনি ফিট। আবারও স্বমহিমায় ধরা দিতে প্রস্তুত তিনি। তাঁর হাত ধরে ফের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখা শুরুও করে দিয়েছেন হলুদ জার্সির সমর্থকরা।

নিলামের আগেই সিএসকে দল ছেড়ে দিয়েছে বেন স্টোকস(আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নেন), ডোয়েন প্রিটোরিয়াস,ভগত বর্মা, সুভ্রাংশু সেনাপতি ,সিসান্দা মাগালা, কাইল জেমিসন, ও আকাশ সিংয়ের মতো ক্রিকেটারদের। চেন্নাই দলের হাতে আছে এখন ৩২.১ কোটি টাকা।

নিলামে অবশ্য ঝড় তোলার আগেই ট্রেডিংয়ের মাধ্যমে কয়েকজনকে দলে নিতে চাইছে সিএসকে শিবির। তবে কাদের নেওয়া হতে পারে সেই বিষয়ে কোনও আভাস পাওয়া যায়নি, নিলামে রাচিন রবীন্দ্রকে টার্গেট করেছে সিএসকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+