IPL 2024: নামের মিলে ছবি বিভ্রাট, ভুল ক্রিকেটার দলে নিলেন সৌরভরা, বিড়ম্বনায় ধোনির সতীর্থ
আইপিএল নিলামে অবাক করা কাণ্ড। যা ওয়েব সিরিজের চিত্রনাট্যকেও হার মানাবে। স্বপ্ন পূরণ হয়েও আবার যেন তা মুহূর্তে ভেঙে গেল। এমনই হয়েছে ঝাড়খণ্ডের ক্রিকেটার সুমিত কুমারের সঙ্গে। আইপিএল নিলাম তাঁকে কোটিপতি বানিয়ে দেয়। কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হল না। আবার বাস্তবের শক্ত মাটিতে আছড়ে পড়লেন সুমিত!
আইপিএলের নিলাম অনেকটাই ভানু পেল লটারির মতোই। কেউ রাতারাতি কোটিপতি হয়ে যান কেউ আবার দামই পান, কিন্তু নিলামে এমন বেনজির বিভ্রাট কখনও দেখা যায়নি। দুবাইতে আইপিএলের নিলাম অনুষ্ঠানে সৌরভ গঙ্গোপাধ্যায়রা কিনেছিলেন সুমিত কুমারকে। তাঁর বেস প্রাইস ছিল ২০ লক্ষ টাকা। তাঁকে এক কোটি টাকায় কিনেছিল দিল্লি।

কিন্তু এই খুশি খুব বেশিক্ষণ স্থায়ী হল না। পরে জানা যায় ঝাড়খণ্ডের সুমিত কুমার নন, দিল্লি দলে নিয়েছে হরিয়ান ক্রিকেটার সুমিত কুমারকে। নিলামের মঞ্চে ভুল ছবি দেখানো হয়েছে। একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমে চাঞ্চল্যকর এই রিপোর্ট প্রকাশিত হয়েছে।
সংশিষ্ট সংবাদ মাধ্যমে ঝাড়খণ্ডের ক্রিকেটারটি বলেন, 'আমার মা অত্যন্ত খুশি হয়েছিল। আমার জন্য ক্রমাগত প্রার্থনা করছিলেন আমার মা। নিলামে দল পাওয়ার পর বাড়ির সবাই খুশি হয়েছিলেন। মা বলছিলেন এতদিনে আমার পরিশ্রম সর্থক হল।'
নিলামে ছবি বিভ্রাটের কাহিনী সামনে এলেও সুমিতের দাবি তাঁকেই দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। সুমিত কুমার বলেন,' কিন্তু এটা হল কী করে, সেটাই তো বুঝতে পারছি না? আমি মানছি আমাদের নাম হয়তো এক। কিন্ত টিভিতে যার ছবি ভেসে উঠল, সেটার ব্যাপারে কী বলব? আমারই নাম ছিল, আমারই ছবি ছিল।'
এই ঘটনা যে তাঁকে এবং তাঁর পরিবারকে বিড়ম্বনায় ফেলেছে তা মেনে নেন সুমিত। তাঁর কথায়,'প্রচুর শুভেচ্ছা বার্তা পেতে থাকি। এমনকি সংবাদ মাধ্যমেও আমার নাম প্রকাশিত হয়।' ঝাড়খণ্ডের বোকারো জেলার বাসিন্দা সুমিত ২০১৪-১৫ সাল থেকে রাজ্য দলের হয়ে প্রতিনিধিত্ব করছেনয় এমন ধোনির সঙ্গে অনেক ম্যাচ খেলেছেন ও সাজঘরও শেয়ার করেছেন।
কিন্তু সুমিত আইপিএলে দল পেয়েও হারালেন, ভাগ্যের পরিহাস বোধহয় একেই বলে।












Click it and Unblock the Notifications