IPL 2024: হার্দিক ইস্যুতে মুম্বই ভক্তদের বিরাট আবেদন, কার্তিক খেলবেন বিশ্বকাপ? জল্পনা উস্কে দি‌লেন‌ রোহিত

গুজরাত শিবির ছেড়ে নিজের ঘরের দল মুম্বই ইন্ডিয়ান্সে ফিরেছেন হার্দিক পাণ্ডিয়া। তাঁর হাতেই টিম ম্যানেজমেন্ট তু‌লে দিয়েছে নেতৃত্বের দায়িত্ব। যদিও সমর্থকদের একাংশ মন থেকে মেনে নিতে পারেননি বিষয়টি। ফলে তারা প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিচ্ছেন পাণ্ডিয়ার বিরুদ্ধে। ওয়াংখেড়ে হোক বা অন্য মাঠ, পাণ্ডিয়াকে কটাক্ষের মুখে পড়তে হচ্ছে। এই পরিস্থিতিতে পাণ্ডিয়ার পাশে দাঁড়িয়ে বিরাট দৃষ্টান্ত স্থাপন করলেন কোহলি।

এরআগে একাধিক প্রাক্তন ক্রিকেটার দর্শকদের কাছে আবেদন করেছেন, হার্দিককে যেন বিদ্রুপ না করা হয়। কিন্তু তাতেও থামেনি কটাক্ষের ঝড়। বৃহস্পতিবার আরসিবির বিরুদ্ধে টস করতে নামার সময়ে থেকেই হার্দিককে কটাক্ষ করতে শুরু করেন ওয়াংখেড়ের দর্শকরা। তার পর ব্যাট করতে নেমে প্রথম বলেই ছক্কা হাঁকান হার্দিক। তা সত্ত্বেও ফের কটাক্ষের শিকার হন।

IPL 2024 Virat Kohli urged to keep supporting Hardik Pandya

এই পরিস্থিতি ওয়াংখেড়ে দাঁড়িয়ে বিরাট কিন্তু একটি স্থাপন করলেন। প্রতিপক্ষ দলের ক্রিকেটারের জন্যও দর্শকদের কাছে আবেদন করলেন প্রাক্ততন আরসিবি অধিনায়ক। কোহলি দর্শকদের কাছে অনুরোধ করেছেন, হার্দিককে ব্যঙ্গ করার বদলে তাঁরা যেন তারকার পাশে থাকেন। হিন্দি ধারাভাষ্যকারও কমেন্ট্রি করার সময় বিষয়টি উল্লেখ করেন। বুকের কাছে ইশারা করে বোঝান, হার্দিক ভারতীয় দলেও খেলেন। তাঁকে সম্মান করা উচিত।

রোহিত শর্মাকে সরিয়ে মুম্বই ইন্ডিয়ানস অধিনায়ক হিসেবে হার্দিকের নাম ঘোষণার পর থেকেই ক্রিকেটপ্রেমীদের একাংশ ক্ষুব্ধ। ঘরের মাঠ ওয়াংখেড়েতে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আগের ম্যাচেও দর্শকদের কটাক্ষের শিকার হয়েছিলেন তিনি।

এর আগে হার্দিকের পাশেই থেকেছেন সৌরভ।ভারতের প্রাক্তন অধিনায়ক, বিশ্বাস করেন যে ভারতীয় ক্রিকেট ভক্তদের রোহিত শর্মার সাথে হার্দিকের তুলনা করা উচিত নয়।সৌরভ জানিয়েছিলেন , 'হার্দিক পাণ্ডিয়াকে গ্যালারি থেকে যেভাবে দর্শকদের একাংশ বিদ্রুপ করছেন তা একেবারেই সঠিক কাজ নয়। রোহিত শর্মা একেবারেই ভিন্ন ‌ধর্মী ক্রিকেটার। তাঁর পারফরম্যান্সও আলাদা। কিন্তু হার্দিককে অধিনায়কত্ব ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে দেওয়া হয়েছে।'অর্থ্যাত সৌরভের এই বক্তব্য থেকে স্পষ্ট মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের পাশেই আছেন তিনি।

এদিকে দীনেশ কার্তিতের বিশ্বকাপ খেলা নিয়ে জল্পনা উস্কে দিলেন খোদ রোহিত শর্মা। আরসিবি বনাম মুম্বই ম্যাচে স্ট্যাম্প মাইকে রোহিতের কথা শোনা যায়। রোহিতের স্টাম্প মাইকে বলা এই কথার ভিডিও ভাইরাল হয়েছে।

সেখানে দীনেশ কার্তিক প্রসঙ্গে রোহিত বলেন, "ওর তো বিশ্বকাপে খেলার কথা। আমরা অবশ্যই ওকে স্কোয়াডে নেওয়ার কথা ভেবে দেখব। শাবাশ। ওর মাথায় এখন বিশ্বকাপই ঘুরছে। ওকে বিশ্বকাপ খেলতে হবে। শাবাশ ডিকে।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+