IPL 2024: প্লে-অফের লড়াইয়ে টিকে থাকল সিএসকে, ধোনিদের কাছে হেরে অপেক্ষা বাড়ল রাজস্থানের

রাজস্থানকে হারিয়ে প্লে-অফের লড়াইয়ে টিকে থাকল সিএসকে। ঘরের মাঠে চেন্নাই জিতল ৫ উইকেটে। ধোনিদের কাছে হেরে নকআউটের টিকিটের জন্য অপেক্ষা বাড়ল সঞ্জু স্যামসনদের।

টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন সিদ্ধান্ত নিয়েছিলেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন। কিন্তু স্কোরবোর্ডে বড় রান তুলতে ব্যর্থ হলেন রাজস্থান ব্যাটাররা। রাজস্থানের ওপেনিং জুটি বড় রান পেল না।পাওয়ার প্লে শেষ হতেই জুটি ভাঙল রাজস্থানের।

Chennai Super Kings

যশস্বী সিমারজিৎ সিংয়ের বলে ২১ বলে ২৪ রান করে আউট হলেন রাজস্থানের তরুণ ওপেনার। তিনটি চার এবং একটি ছক্কা মারেন যশস্বী। ২৫ বলে ২১ রান করে আউট হলেন বাটলার। সিমারজিৎ সিংই আউট করলেন বাটলারকে।১০ ওভারের পর রাজস্থান তোলে মাত্র ৬১। ওভার প্রতি ছয়। এ বারের আইপিএলে যে গতিতে রান উঠছে, তার তুলনায় এটি বেশ কম।

এরপর দলের হাল ধরেন সঞ্জু স্যামসন এবং রিয়ান পরাগ জুটি। কিন্তু রাজস্থান অধিনায়ক এই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হলেন। ১৯ বলে ১৫ রান করে আউট হলেন সঞ্জু। রাজস্থানের মানরক্ষা করলেন ধ্রুব জুরেল ও রিয়ান পরাগের জুটি। ৩৫ বলে ৪৭ রান করে অপরাজিত থাকেন পরাগ। জুরেলের সংগ্রহ ১৮ বলে ২৮। শুভম দুবে ০ রানে আউট হলেন। ১ রানে অপারজিত থাকেন অশ্বিন।নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪১ রান তুলল রাজস্থান।
সিএসকে বোলারদের মধ্যে সেরা সিমরজিৎ সিংহ। এই ম্যাচেও তিন উইকেট নিলেন। রবিবার ৪ ওভারে মাত্র ২৬ রান খরচ করে তুলে নিলেন ৩ উইকেট। সিএসকে বোলারদের মধ্যে তিনিই সেরা।তিনি ছাড়াও বল হাতে নজর কেড়ে নিয়েছেন তুষার দেশপাণ্ডে। ৪ ওভারে ৩০ রানে ২ উইকেট নেন তুষার।

পাঞ্জাবী এই পেসার দলের অটোমেটিক চয়েস নন। মাতিশা পাথিরানা, দীপক চাহার, মুস্তাফিজুর রহমানরা না থাকায় সুযোগ পেয়েছেন সিমরজিৎ সিং। পাওয়ার প্লে অবধি সিএসকে কোনও উইকেট না পেলেও, তারপর খেলার মোড় ঘোরান সিমরজিৎ।

এই ম্যাচে দল থেকে বাদ পড়েন রাহানে, সিএসকের হয়ে ওপেনিংয়ে ব্যাট করতে নামেন রাচিন রবীন্দ্র ও ঋতুরাজ গাইকোয়াড়। ব্যাট করতে নেমে অবশ্য বড় রান তুলতে ব্যর্থ হলেন চেন্নাইয়ের ওপেনিং জুটিও। ২৭ রান করে অশ্বিনের বলে আউট হলেন রাচিন। এরপর ঋতুরাজের সঙ্গে দলের রানকে এগিয়ে নিয়ে যেতে খাকেন ড্যারিল মিচেল। ৩৫ রান উঠে এই জুটিতে। ১৩ বলে ২৩ রান করে চাহালের বলে আউট হলেন মিচেল।

চিপকের পিচ বেশ স্লো ছিল বলে, ফলে স্কোর বোর্ডে অল্প রান থাক‌লেও তাড়াহুড়ো করছিলেন না চেন্নাইয়ের ব্যাটাররা, ১৩ বলে ১০ রান করে আউট হলেন মঈন আলি, ১১ বলে ১৮ রান করলেন দুবে। ৬ বলে ৫ রান করে ফিল্ডিংয়ে বাধা দেওয়ার অপরাধে আউট হলেন জাদেজা। রান আউটের জন্য উইকেটে সঞ্জুর করা থ্রো ইচ্ছাকৃতভাবে বাধা দেওয়ায় তৃতীয় অ্যাম্পায়ার আউট দেন জাদেজাকে।

শেষ পর্যন্ত ১৮.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় সিএসকে। অধিনায়ক ঋতুরাজ ৪১ বলে ৪২ রানে অপরাজিত থাকেন। রাজস্থানের হয়ে অশ্বিন দুটি, নান্দ্রে বার্গার ও চাহাল একটি করে উইকেট নেন।
এই খেলায় জিতে ১৩ ম্যাচে ১৪ পয়েন্টে পৌঁছালো সিএসকে। ধোনিদের স্থান তিন নম্বরে। ফলে তারা টিকে থাকল প্লে অফের লড়াইয়ে। ধোনিদের কাছে হেরে রাজস্থান ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ২ নম্বরেই থাকল। এখনও প্লে-অফের সিলমোহর তাদের উপর পড়ল না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+