IPL 2024: পাঞ্জাবের বিরুদ্ধে মধুর প্রতিশোধ ধোনিদের, চাপ কাটিয়ে প্লে-অফের পথে এগিয়ে গেল সিএসকে

চিপকের বদলা ধরমশালায়। এবারের আইপিএলে প্রথম পর্বের ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে হেরেছিল সিএসকে। এক সপ্তাহের মধ্যেই সুদে আসলে বদলা নিল চেন্নাই। রবিবার ধরমশালায় পাঞ্জাবের বিরুদ্ধে ২৮ রানে জয় পেল সিএসকে।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাঞ্জাব কিংস অধিনায়ক স্যাম কারান। ধরমশালায় মরসুমের প্রথম হোম ম্যাচ খেলছে পঞ্জাব। ফলে পরিস্থিতি বুঝে নেওয়ার লক্ষ্যেই রান তাড়ার সিদ্ধান্ত। কিন্ত সিএসকে দলের ওপেনিং এই ম্যাচেও ফ্লপ। ৯ রান করে অর্শদীপ সিংয়ের বলে আউট হলেন রাহানে। এরপর দলের হাল ধরেন ঋতুরাজ-ড্যারি‌ল মিচেল। ১৯ বলে ৩০ রান করে হর্ষল প্যাটেলের বলে আউট হলেন মিচেল।

Chennai Super Kings

অষ্টম ওভারে ঋতুরাজ ও শিবম দুবেকে পরপর দু-বলে ফিরিয়ে খেলা ঘুরিয়ে দেন চাহার। প্রথমে আউট করেন ঋতুরাজকে। সিএসকে অধিনায়ক করেন ২১ বলে ৩২ রান। শিবম আরও একটি ম্যাচে প্রথম বলে শূন্য রানে ফেরেন। বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ার পরে দু'টি ম্যাচেই শূন্য রানে আউট হলেন তিনি। দুবেকে। ১৯ বলে ৩০ রান হর্ষল প্যাটেলের বলে আউট হলে‌ন মিচেল। মঈন আলি ১৭ রান করে কারানের বলে আউট হলেন। ১১ রানে ফিরলেন স্যান্টানার।

রবিবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ফিনিশার ধোনি ব্যাট হাতে নামলেন একেবারে ৯ নম্বরে। তবে এই জায়গায় নেমেও একটি রানও করতে পারলেন না।শেষ পর্যন্ত ২৬ বলে ৪৩ রান করে আউট হলেন জাদেজা। তাঁর ইনিংসে ছিল তিনটি চার ও দুটি ছক্কা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১৬৭ রান তুলল চেন্নাই। রাহুল চাহার ও হর্ষল প্যাটেল তিনটি করে উইকেট নেন।

জয়ের জন্য বড় রান তুলতে হত না পাঞ্জাবকে। কিন্তু শুরুতেই জনি বেয়ারস্টো আউট হলেন। ৭ রান করে তাঁকে আউট করে তুষার দেশপাণ্ডের বলে আউট হলেন। তিন নম্বরে নামা রুসো ০ রান করেই দেশপাণ্ডের বলেই সাজঘরে ফিরলেন।

এরপর পাঞ্জাবের ইনিংস টানতে থাকেন প্রভসিমরন সিং এবং শশাঙ্ক। ব্যাট হাতে শশাঙ্ক পাঞ্জাবের বড় ভরসার নাম। কিন্তু এই ম্যাচে ২৭ রান করে আউট হলেন শশাঙ্ক। বড় রান করার আগেই প্রভসিমরনকে থামিয়ে দিলেন জাদেজা। ৩০ রান করেই আউট হলেন পাঞ্জাব দলের ওপেনার। সিএসককের বোলিংয়ের দাপটে ব্যর্থ পাঞ্জাবের মিডল অর্ডার। স্যাম কারান ৭, জিতেশ শর্মা ০‌, আশুতোষ শর্মা ৩ রানে আউট হলেন।

হর্ষল প্যাটেল ১২ এবং রাহুল চাহার ১৬ রানে ফিরলেন শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৯ রানেই থেমে গেল পাঞ্জাবের ইনিংস। চেন্নাই বোলারদের মধ্যে জাদেজা তিনটি, সিমরনজিত সিং ও তুষার দেশপাণ্ডে দুটি করে উইকেট নিলেন। অল্প রানের পুঁজি নিয়েও যে জয় পাওয়া যায় তা দেখিয়ে দিল চেন্নাই।

প্রথম পর্বের হারের মধুর প্রতিশোধ নিল চেন্নাই। সেই সঙ্গে প্লে-অফের পথেও এগিয়ে গেল ধোনির দল। ১১ ম্যাচ শেষে ১২ পয়েন্টে রয়েছে সিএসকে। এই জয়ের ফলে ৩ নম্বরে উঠে এলেন ধোনিরা। ১১ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে থাকল পাঞ্জাব। প্রীতির দলের প্লে-অফ ক্রমশ কঠিন হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+