IPL 2024, CSK vs SRH Updates: সানরাইজার্সকে হারিয়ে চেন্নাই সুপার কিংস দখলে নিল তৃতীয় স্থান, চার উইকেট তুষারের

IPL 2024: আজ আইপিএলে চেন্নাইয়ের চিপকে সানরাইজার্স হায়দরাবাদের সামনে চেন্নাই সুপার কিংস। চলতি আইপিএলে প্রথম সাক্ষাতে হায়দরাবাদে অ্যাওয়ে ম্যাচে হেরেছিল সিএসকে। তাই এদিন বদলার ম্যাচ।

এই ম্যাচের স্কোর, নিউজ আপডেট, পরিসংখ্যান জানতে চোখ রাখুন ওয়ানইন্ডিয়া বাংলায়।

IPL 2024  CSK vs SRH Updates

Apr 28, 2024, 11:37 pm IST

চিপকে চেন্নাইয়ের বড় জয়

চেন্নাইয়ের চিপকে সানরাইজার্স হায়দরাবাদকে ৭৮ রানে হারাল চেন্নাই সুপার কিংস। ২১৩ রানের টার্গেট তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারের শেষ ২ বলে দুই উইকেট হারিয়েই ব্যাকফুটে চলে যায় সানরাইজার্স হায়দরাবাদ। এরপর কখনও মনে হয়নি তারা এই ম্যাচ জিততে পারে। ট্রাভিস হেড ১৩, অভিষেক শর্মা ১৫, আনমোলপ্রীত সিং ০, এইডেন মার্করাম ৩২, নীতীশ কুমার রেড্ডি ১৫ হেইনরিখ ক্লাসেন ২০, আবদুল সামাদ ১৯, প্যাট কামিন্স ৫, শাহবাজ আহমেদ ৭ রান করেন। ১৮.৫ ওভারে মুস্তাফিজুর রহমানের বলে জয়দেব উনাদকাট (২ বলে ১) আউট হতেই সানরাইজার্স অল আউট হয়ে যায় ১৩৪ রানে। চেন্নাই সুপার কিংসের জয় ৭৮ রানে। হায়দরাবাদে গিয়ে সানরাইজার্সের কাছে হারের মধুর প্রতিশোধ নিতে সক্ষম হলেন ধোনি, ঋতুরাজরা। তুষার দেশপাণ্ডে ৩ ওভারে ২৭ রান দিয়ে চার উইকেট নেন। মুস্তাফিজুর রহমান ২.৫ ওভারে ১৯ ও মাথিশা পাথিরানা ২ ওভারে ১৭ রান দিয়ে ২ উইকেট দখল করেন। রবীন্দ্র জাদেজা ৪ ওভারে ২২ ও শার্দুল ঠাকুর ৪ ওভারে ২৭ রানের বিনিময়ে একটি করে উইকেট পেয়েছেন। এই জয় চেন্নাই সুপার কিংসকে পয়েন্ট তালিকার তিনে তুলে নিয়ে এলো। চেন্নাই সুপার কিংসের রয়েছে ৯ ম্যাচে ১০ পয়েন্ট। সমসংখ্যক ম্যাচে সমান পয়েন্ট নিয়ে চারে সানরাইজার্স হায়দরাবাদ। চেন্নাইয়ের নেট রান রেট ০.৮১০, সানরাইজার্সের ০.০৭৫। ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পাঁচে থাকা লখনউ সুপার জায়ান্টসের নেট রান রেট ০.০৫৯। ১০ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের পয়েন্টও ১০, তারা রয়েছে ছয়ে, নেট রান রেট মাইনাস (-) ০.২৭৬। ফলে জমে গেল প্লে-অফে ওঠার সমীকরণ।
Apr 28, 2024, 9:25 pm IST

সানরাইজার্সের টার্গেট ২১৩

আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের সামনে জয়ের জন্য ২১৩ রানের লক্ষ্যমাত্রা রাখল চেন্নাই সুপার কিংস। টস জিতে ফিল্ডিং নিয়েছিল হায়দরাবাদ। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২১২ রান তোলে চেন্নাই সুপার কিংস। ২ রানের জন্য শতরান হাতছাড়া করলেন অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। তিনি ১০টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৫৪ বলে ৯৮ রান করে আউট হলেন। অজিঙ্ক রাহানে ৯ বলে ১২ ও ড্যারিল মিচেল ৩২ বলে ৫২ রান করেন। শিবম দুবে ২০ বলে ৩৯ ও মহেন্দ্র সিং ধোনি ২ বলে ৫ রানে অপরাজিত থাকেন। ভুবনেশ্বর কুমার, টি নটরাজন ও জয়দেব উনাদকাট ১টি করে উইকেট দখল করেন।
Apr 28, 2024, 7:08 pm IST

সানরাইজার্স দলে একটি পরিবর্তন

সানরাইজার্স হায়দরাবাদ দলে নেই ময়াঙ্ক মার্কণ্ডে। ব্যাটারের সংখ্যা বাড়াল প্যাট কামিন্সের দল। সানরাইজার্স হায়দরাবাদ- ট্রাভিস হেড, অভিষেক শর্মা, এইডেন মার্করাম, হেইনরিখ ক্লাসেন (উইকেটকিপার), আবদুল সামাদ, নীতীশ কুমার রেড্ডি, শাহবাজ আহমেদ, প্যাট কামিন্স (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, জয়দেব উনাদকাট, টি নটরাজন।
Apr 28, 2024, 7:07 pm IST

চেন্নাই সুপার কিংস দল

চেন্নাই সুপার কিংস- ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), অজিঙ্ক রাহানে, ড্যারিল মিচেল, রবীন্দ্র জাদেজা, শিবম দুবে, মঈন আলি, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), দীপক চাহার, তুষার দেশপাণ্ডে, মুস্তাফিজুর রহমান, মাথিশা পাথিরানা।
Apr 28, 2024, 7:01 pm IST

টস জিতল সানরাইজার্স

চেন্নাইয়ের চিপকে টস জিতলেন সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক প্য়াট কামিন্স। ব্যাট করতে পাঠালেন চেন্নাই সুপার কিংসকে।
Apr 28, 2024, 6:57 pm IST

পারস্পরিক দ্বৈরথের ফলাফল

আইপিএলে দুই দলের দ্বৈরথ হয়েছে মোট ২০টি। তার মধ্যে ১৪টিতে জিতেছে চেন্নাই সুপার কিংস। সানরাইজার্স হায়দরাবাদ জিতেছে ৬টি ম্যাচে। দুই দলের শেষ পাঁচটি দ্বৈরথের নিরিখে চেন্নাই সুপার কিংস এগিয়ে রয়েছে ৩-২-এ। চলতি আইপিএলে প্রথম সাক্ষাতে ১১ বল বাকি থাকতে ৬ উইকেটে চেন্নাইকে হারিয়েছিল হায়দরাবাদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+