IPL 2024: সিএসকের জয়ের ধারা অব্যাহত, ব্যাটিং ব্যর্থতার দ্বিতীয় ম্যাচেই হার গুজরাতের
২০২৩ সালের আইপিএল ফাইনালের রিপিট টেলিকাস্ট আজ। প্রথম ম্যাচে দুই দলই জয় পেয়েছে। ফলে আত্মবিশ্বাস নিয়েই খেলতে নামবে দুই দল। দুই দলেরই অধিনাআয়ক পরিবর্তন হয়েছে চলতি আইপিএলের আগে। ফলে ঋতুরাজ এবং শুভমানের দিকে বাড়তি নজর থাকবে এই ম্যাচে। ম্যাচ সংক্রান্ত আপডেট তুলে ধরা হল এই প্রতিবেদনে।

গুজরাতের বিরুদ্ধে জয় সিএসকের
ঘরের মাঠে জয়ের ধারা বজায় রাখল সিএসকে। দ্বিতীয় ম্যাচে তারা ৬৩ রানে হারাল গুজরাত টাইটান্সকে। প্রথম ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে জিতলেও দ্বিতীয় ম্যাচে ধাক্কা খেল শুভমান গিলের দল। সিএসকের ২০৭ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৩ রানে আটকে গেল গুজরাত
গুজরাতের টার্গেট ২০৭
গুজরাতের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৬ রান তুলল সিএসকে। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন গুজরাত অধিনায়ক শুভমান গিল। ঘরের মাঠে ঋতুরাজ গাইকোয়াড় এবং রাচিন রবীন্দ্র জুটি শুরুটা ভালোই করেছিলেন। ওপেনিং জুটিতেই উঠে ৬২ রান। ৩৬ বলে ৪৬ রান করে জনসনের বলে আউট হলেন সিএসকে অধিনায়ক ঋতুরাজ। ২০ বলে ৪৬ রান করা রাচিন রবীন্দ্রকে আউট করলেন রশিদ খান। ঋদ্ধিমান সাহার হাতে স্ট্যাম্প হলেন কিউয়ি ক্রিকেটার। রাচিনে ইনিংস সাজানো ছিল ৬টি চার এবং তিনটি ছক্কা দিয়ে।
রাহানে ১২ বলে ১২ রান করে সাই কিশোরের বলে আউট হলেন। এরপর সিএসকে ব্যাটিংয়ের হাল ধরলেন শিবম দুবে। ২৩ বলে ৫১ রানের দুরন্ত ইনিংস খেললেন। তাঁর ইনিংসে ছিল ২টি চার এবং পাঁচটি ছক্কা। শেষ দিকে সিএসকের রানের গতি বাড়ালেন মিচেল এবং সমীর রিজভি। সমীর ৬ বলে ১৪ রান করলেন।
সিএসকে বোলারদের মধ্যে রশিদ খান ৪ ওভারে ৪৯ রানে ২ উইকেট নিলেন। মোহিত শর্মা নিলেন উইকেট, একটি করে উইকেট পেলেন সাই কিশোর ও জানসন।
টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন গুজরাত অধিনায়ক শুভমান গিল। ঘরের মাঠে ঋতুরাজ গাইকোয়াড় এবং রাচিন রবীন্দ্র জুটি শুরুটা ভালোই করেছিলেন। ওপেনিং জুটিতেই উঠে ৬২ রান। ৩৬ বলে ৪৬ রান করে জনসনের বলে আউট হলেন সিএসকে অধিনায়ক ঋতুরাজ। ২০ বলে ৪৬ রান করা রাচিন রবীন্দ্রকে আউট করলেন রশিদ খান। ঋদ্ধিমান সাহার হাতে স্ট্যাম্প হলেন কিউয়ি ক্রিকেটার। রাচিনে ইনিংস সাজানো ছিল ৬টি চার এবং তিনটি ছক্কা দিয়ে।
রাহানে ১২ বলে ১২ রান করে সাই কিশোরের বলে আউট হলেন। এরপর সিএসকে ব্যাটিংয়ের হাল ধরলেন শিবম দুবে। ২৩ বলে ৫১ রানের দুরন্ত ইনিংস খেললেন। তাঁর ইনিংসে ছিল ২টি চার এবং পাঁচটি ছক্কা। শেষ দিকে সিএসকের রানের গতি বাড়ালেন মিচেল এবং সমীর রিজভি। সমীর ৬ বলে ১৪ রান করলেন।
সিএসকে বোলারদের মধ্যে রশিদ খান ৪ ওভারে ৪৯ রানে ২ উইকেট নিলেন। মোহিত শর্মা নিলেন উইকেট, একটি করে উইকেট পেলেন সাই কিশোর ও জানসন।
Final fours to go!
— IndianPremierLeague (@IPL) March 26, 2024
Shivam Dube and Daryl Mitchell have their eyes set on a huge total 🔥@ChennaiIPL 165/3 after 16 overs
Follow the Match ▶️ https://t.co/9KKISx5poZ#TATAIPL | #CSKvGT pic.twitter.com/aQr56MgUqp
দুই দলের প্রথম একাদশ
চেন্নাই সুপার কিংসের একাদশ - ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, অজিঙ্ক রাহানে, ড্যারিল মিচেল, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, সমীর রিজভি, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), দীপক চাহার, তুষার দেশপাণ্ডে, মুস্তাফিজুর রহমান।
গুজরাত টাইটান্সের একাদশ - ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), শুভমান গিল (অধিনায়ক),আজমাতুল্লা ওমরজাই, ডেভিড মিলার, বিজয় শঙ্কর, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, উমেশ যাদব, সাই কিশোর, মোহিত শর্মা, স্পেনসার জনসন।
টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত গুজরাতে
চিপকে মুখোমুখি সিএসকে গুজরাত। টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিলেন গুজরাত অধিনায়ক শুভমান গিল। মরশুমের প্রথম ম্যাচ থেকেই ছন্দে পাওয়া গিয়েছে চেন্নাইকে। সিএসকের ব্যাটিং লাইনে কম-বেশি সকলেই রান করে আরসিবির বিরুদ্ধে। রাচিন রবীন্দ্র, অজিঙ্কে রাহানে, ড্যারিল মিচেল থেকে শুরু করে শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, সকলেই রান পাওয়ায় স্বস্তি রয়েছে চেন্নাই শিবিরে। অন্যদিকে, মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে টানটান ম্যাচে ৬ রান জেতে গুজরাত। তবে প্রথম ম্যাচেই যেভাব মুম্বইয়ের জয়ের গ্রাস ছিনিয়ে নিয়ে জয় পেয়েছে গুজরাত। ফলে এই ম্যাচে টান টান লড়াইয়ের একটা আশা করা হচ্ছে। আইপিএলে পাঁচটি ম্যাচে মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংস ও টাইটান্স। তার মধ্যে গুজরাত টাইটান্স জিতেছে ৩টিতে, চেন্নাই সুপার কিংস ২টি। এই দলের শেষ সাক্ষাতে গত বছরের ফাইনালে সিএসকে জিতেছিল ৫ উইকেটে।












Click it and Unblock the Notifications