IPL 2024: হারে হতাশ রিঙ্কু-রাসেলরা, নাইট ক্রিকেটারদের চাঙ্গা করতে পেপটক দিলেন পণ্ডিত মশাই
আইপিএলে বরাবরই সিএসকে কেকেআরের কাছে শক্ত গাঁট। চিপকে গিয়ে বেশিরভাগ সময়ই হারের মুখ দেখতে হয়েছে নাইট রাইডার্সকে। চলতি আইপিএলে প্রথম তিন ম্যাচে জয় পাওয়া কেকেআর আত্মবিশ্বাস নিয়েই ধোনিদের বিরুদ্ধে খেলতে নেজমেছিল কেকেআর। কিন্তু সিএসকের বিরুদ্ধে হারের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হল শ্রেয়স আইয়ারদের।
ম্যাচ শেষে হতাশা গোটা নাড়ইট শিবির। কেকেআর সাজঘরে শুধুই নীরবতা। বরুণ চক্রবর্তী, সূয়শ শর্মারা হতাশ হয়েই বসেছিলেন সাজঘরের বিভিন্ন প্রান্ত। সাপোর্ট স্টাফরা চেষ্টা করলেন তাঁদের উৎসাহিত করতে। ক্রিকেটারদের তলানিতে থাকা মনোবলকে চাঙ্গা করতে আসরে নামলেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। হেডস্যার পেপটক দিলেন তাঁর ছাত্রদের। কীভাবে আগামী ম্যাচগুলিতে ঘুড়ে দাঁড়াত হবে সেই বার্তাও দিলেন শিষ্যদের।

একইসঙ্গে কেকেআর কোচ বলেন, 'এরপর আমাদের পর পর ম্যাচ রয়েছে। তাই আমাদের ফিট থাকতে হবে। কোনও রকম চোট আঘাতের সমস্যা থাকলে চলবে না। অতিরিক্ত অনুশীলনের জন্যও যাতে কোনও রকম চোটের সমস্যা না হয় সেইদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে।তোমারা প্রত্যেকে মানসিকভাবে চাঙ্গা থাকো।'
মঙ্গলবার সন্ধ্যায় কলকাতায় ফিরছে কেকেআর। এরপর টানা পাঁচটি ঘরের মাঠে ম্যাচ খেলবে নাইটরা। এই মাসে কলকাতার টানা পাঁচটি ম্যাচ রয়েছে। ইডেনে এই পর্বে ১৪ এপ্রিল থেকে শুরু হবে কলকাতার ম্যাচ। পরের চারটি ম্যাচ রয়েছে ১৬ এপ্রিল (রাজস্থান রয়্যালস), ২১ এপ্রিল (বেঙ্গালুরু), ২৬ এপ্রিল (পাঞ্জাব কিংস) এবং ২৯ এপ্রিল (দিল্লি ক্যাপিটালস)।
টানা চার ম্যাচ অপরাজিত থাকার টার্গেট নিয়ে চিপকে নেমেছিল কেকেআর। কিন্তু চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে লজ্জার হারের সম্মুখীন হতে হয়েছে নাইট ব্রিগেডকে।
#KnightsTV | #CSKvKKR | Getting ready to bounce back!
— KolkataKnightRiders (@KKRiders) April 9, 2024
Coach Chandrakant Pandit's dressing room motivation for the Knights to rise again 💪 pic.twitter.com/Gg4p1fWHZz
বর্তমানে লিগ টেবিলে বর্তমানে লিগ টেবিলে ৪ ম্যাচে ৪ জয়, ৮ পয়েন্ট, নেট রানরেট +১.১২০ নিয়ে শীর্ষে রয়েছে রাজস্থান।সেখানে কেকেআর ৪ ম্যাচে ৩ জয়, ৬ পয়েন্ট, নেট রানরেট +১.৫২৮। দ্বিতীয় স্থানে রয়েছে শ্রেয়সের দল। ১৪ এপ্রিল লখনউ ও ১৬ এপ্রিল রাজস্থানের বিরুদ্ধে ম্যাচ জিততে পারলেও ফের একে ওঠার সুযোগ থাকবে নাইটদের।












Click it and Unblock the Notifications