IPL 2024: বাটলার শততম ম্যাচে অনবদ্য সেঞ্চুরিতে ছুঁলেন রাহুলের কীর্তি, আরসিবি আঁধারেই, রাজস্থান চারে চার

আইপিএলে বিরাট কোহলির অষ্টম শতরানও জয়ের সরণিতে আনতে পারল না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। আজ জয়পুরের সওয়াই মান সিং স্টেডিয়ামে চলতি আইপিএলে চারে চার করে ফেলল রাজস্থান রয়্যালস।

শততম আইপিএল ম্যাচে দায়িত্বশীল ইনিংস খেলে রাজস্থান রয়্যালসকে ৫ বল বাকি থাকতে ৬ উইকেটে জিতিয়ে মাঠ ছাড়লেন জস বাটলার। তাও আবার শততম আইপিএল ম্যাচে দুরন্ত শতরান হাঁকিয়ে বিদেশি হিসেবে নজির গড়ে।

IPL 2024

আইপিএলে এটি জস বাটলারের ষষ্ঠ শতরান। লোকেশ রাহুলের পর দ্বিতীয় ব্যাটার হিসেবে শততম আইপিএল ম্যাচে শতরান করার নজির গড়লেন বাটলার। আইপিএলে সর্বাধিক শতরানের নিরিখে ছুঁয়ে ফেললেন ক্রিস গেইলকে। আইপিএলে এদিনই অষ্টম শতরান পেয়েছেন বিরাট কোহলি। গেইলের মতো বাটলারের আইপিএল শতরানের সংখ্যাও ৬।

জয়ের জন্য ১৮৪ রানের টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই শূন্য রানে প্রথম উইকেট হারায় রাজস্থান রয়্যালস। ২ বলে কোনও রান না করে রিস টপলির শিকার হয়ে সাজঘরে ফেরেন যশস্বী জয়সওয়াল। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে ১৪৮ রান যোগ করেন জস বাটলার ও সঞ্জু স্যামসন।

বাটলার ৩০ ও অধিনায়ক সঞ্জু ৩৩ বলে অর্ধশতরান পূর্ণ করেন। ১০.৫ ওভারেই ১০০ রান তুলে ফেলে রাজস্থান। ১৪.৪ ওভারে মহম্মদ সিরাজের শিকার হন সঞ্জু। তিনি ৮টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৪২ বলে ৬৯ রান করেন। ৪ বলে ৪ রান করে আউট হন রিয়ান পরাগ। ধ্রুব জুরেল ফেরেন ৩ বলে ২ রান করে।

শেষ ওভারে জেতার জন্য ১ রান দরকার ছিল রাজস্থান রয়্যালসের। ক্যামেরন গ্রিনের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে উইনিং শট নেন বাটলার, যাতে নিশ্চিত হয় তাঁর শতরান। ৯টি চার ও ৪টি ছয়ের সাহায্যে ৫৮ বলে ১০০ রানে অপরাজিত থাকলেন বাটলার। সিমরন হেটমায়ার ৬ বলে ১১ রানে অপরাজিত থাকেন। রিস টপলি ২টি এবং মহম্মদ সিরাজ ও যশ দয়াল একটি করে উইকেট পেলেন।

এর আগে, টস জিতে আরসিবিকে ব্য়াট করতে পাঠিয়েছিলেন রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন। আরসিবি ২০ ওভারে তিন উইকেট হারিয়ে ১৮৩ রান তোলে। বিরাট কোহলি ১২টি চার ও চারটি ছয়ের সাহায্যে ৭২ বলে ১১৩ রান করে অপরাজিত থাকেন।

ওপেনিং জুটি ভেঙেছিল ১৪ ওভারে ১২৫ রানে। অধিনায়ক ফাফ দু প্লেসি ২টি করে চার ও ছয় মেরে ৩৩ বলে ৪৪ রান করেন। গ্লেন ম্যাক্সওয়েল করেন ৩ বলে ১। অভিষেক ম্যাচে সৌরভ চৌহান ৬ বলে ৯ রান করে আউট হন। ৬ বলে ৫ রান করে অপরাজিত থাকেন ক্যামেরন গ্রিন।

যুজবেন্দ্র চাহাল নিজের পুরানো দলের বিরুদ্ধে ৪ ওভারে ৩৪ রান দিয়ে ২টি উইকেট নেন। ৪ ম্যাচে ৮ উইকেট নিয়ে তিনিই আপাতত চলতি আইপিএলে সর্বাধিক উইকেটশিকারী। নান্দ্রে বার্গার ৪ ওভারে ৩৩ রান খরচ করে পেয়েছেন ১টি উইকেট। ট্রেন্ট বোল্ট ৩ ওভারে ৩০, রবিচন্দ্রন অশ্বিন ৪ ওভারে ২৮, আবেশ খান ৪ ওভারে ৪৬ ও রিয়ান পরাগ ১ ওভারে ১০ রান দিয়ে উইকেট পাননি।

এই জয়ের ফলে ৪ ম্যাচ থেকে ৮ পয়েন্ট সংগ্রহ করে কেকেআরকে দুইয়ে নামিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এলো রাজস্থান রয়্যালস। ৫ ম্যাচে ২ পয়েন্টে দাঁড়িয়ে থেকে অষ্টম স্থানে আরসিবি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+