IPL 2024: সিএসকের বিরুদ্ধেও হতাশ করলেন স্টার্ক, নাইটদের চিন্তা বাড়াচ্ছে স্পিনারদের ফ্লপ বোলিংও
প্রথম তিন ম্যাচ জয়ের পর সোমবার চিপকে সিএসকের কাছে প্রথমবার হারের মুখ দেখতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। প্রথম তিন ম্যাচেও নাইটদের পারফরম্যান্সে অনেক খামতি ছিল, কিন্তু জয় পাওয়ায় খালি চোখে সেটা ধরা পড়েনি। কিন্তু সিএসকের বিরুদ্ধে হারতেই কেকেআরের দুর্বলতা প্রকাশ্যে চলে এসেছে। বিশেষ করে বোলিং বিভাগে।
এবার কেকেআর বোলিংয়ের স্তম্ভ মিচেল স্টার্ক। রেকর্ড পরিমাণ দর দিয়েই তাঁকে দলে নিয়েছে কেকেআর। চার ম্যাচ হয়েও গেলেও নিজেরে নামের প্রতি সুবিচার করতে পারলেন না অজি পেসার। প্রথম দুই ম্যাচেই শতরান খরচ করে চিন্তা বাড়িয়ছিলেন। তৃতীয় ম্যাচে উইকেটের খাতা খুলে দিলেও সিএসকের বিরুদ্ধে আরও ফ্লপ স্টার্ক।

চলতি মরশুমেও নাইটদের উদ্বেগের আরও একটি বড় কারণ হতে পারে স্পিন বোলিং। গত মরশুম থেকেই কেকেআর স্পিনাররা সেভাবে কার্যকরী ভূমিকা নিতে পারছেন না। সুনীন নারিন অতীতের ছায়া মাত্র। তাঁর জারিজুরি অনেকটাই শেষেক পথে। বিপক্ষের ত্রাস হয়ে উঠার ক্ষমতা তাঁর মধ্যে আর নেই। নারিনের ৪ ওভারই কেকেআর ম্যাচ জয়ের প্রধান অস্ত্র, এই রণকৌশলও ভোঁতা হয়ে গিয়েছে। সিএসকের বিরুদ্ধে ৪ ওভারে ৩০ রানে এক উইকেট পেয়েছেন নারিন।
দলে রয়েছেন আরও দুই স্পিনার অনুকূল রয় এবং বরুণ চক্রবর্তী। সিএসকের বিরুদ্ধে ম্যাচে দুই স্পিনারই পুরোপুরি ফ্লপ। ৪ ওভার বোলিং করে ২৬ রান দিলেন বরুণ, বিপক্ষের কোনও উইকেটই নিতে পারলেন না। বরুণ নাইটদের বোলিংয়ের বড় ভরসা। অথচ বড় ম্যাচে তিনিই ভালো বোলিং করতে না পারলে তা আগামী দিনে চিন্তার বিষয় হয়ে উঠবে কেকেআরের কাছে।
এবার আসা যাক অনুকূল রয়ের কথায়। ঝাড়খণ্ডের এই স্পিনার পরিবর্ত হিসাবে নামলেও বল হাতে কোনও কার্যকরী ভূমিকা নিতে পারলেন না। সিএসকের বিরুদ্ধে বল করতে এসে প্রথম ওভারেই এক রাশ হতাশা উপহার দিলেন।শেষ পর্যন্ত ১.৪ ওভার বোলিং করে ১৮ রান খরচ করলেও কোনও উইকেট পাননি অনুকূল।
রাসেল ম্যাজিকও দেখা যায়নি সিএসকে ম্যাচে। ক্যারিবিয়ান তারকাও এক ওভার হাত ঘোরান। কিন্তু সিএসকে ম্যাচে দলকে ভরসা দিতে পারলেন না। প্রতি ম্যাচে নারিন বা রাসেল অল রাউন্ড পারফরম্যান্স করে ম্যাচ জেতাবেন এমনটা ভাবা ভুল। প্ল্যান বি কিন্তু তৈরি রাখতে হবে গম্ভীরদের। না হলে এবারও সূচনা ভালো হলেও সমাপ্তিটা মধুর হবে না।












Click it and Unblock the Notifications