Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024: ভুবনেশ্বরকে পিছনে ফেলে বোল্টের নজির, আইপিএলে সবচেয়ে বেশি ছক্কা হজম চাহালের

IPL 2024: চেন্নাইয়ের চিপকে চলছে দ্বিতীয় কোয়ালিফায়ার। রাজস্থান রয়্যালসের সামনে জয়ের জন্য ১৭৬ রানের টার্গেট রেখেছে সানরাইজার্স হায়দরাবাদ।

এদিনই চলতি আইপিএলে ঈর্ষণীয় নজির গড়লেন ট্রেন্ট বোল্ট। আবার লজ্জার রেকর্ড নিজের দখলে নিলেন যুজবেন্দ্র চাহাল।

IPL 2024

সানরাইজার্স হায়দরাবাদ আজ পাওয়ারপ্লে অর্থাৎ প্রথম ৬ ওভারের মধ্যেই তিনটি উইকেট খুইয়েছিল। তিনটিই তুলে নেন ট্রেন্ট বোল্ট। তার মধ্যে অভিষেক শর্মাকে ফেরান প্রথম ওভারের শেষ বলে। আইপিএলে ৯৩টি ম্যাচে এদিন প্রথম ওভারটি করলেন বোল্ট, প্রথম ওভারে উইকেট পেলেন ২৯ বার।

রাজস্থান রয়্যালস ইনিংসের পঞ্চম ওভারটি করতে গিয়ে তৃতীয় ও শেষ বলে বোল্ট ফেরান রাহুল ত্রিপাঠী ও এইডেন মার্করামকে। ফলে চলতি আইপিএলে প্রথম ৬ ওভারে সবচেয়ে বেশি উইকেট দখলের নজিরটি নিজের দখলে নিলেন বোল্ট। ১২টি উইকেট নিয়ে পিছনে ফেললেন ভুবনেশ্বর কুমারকে।

চলতি আইপিএলে ভুবনেশ্বর কুমার প্রথম ৬ ওভারের মধ্যে পেয়েছেন ১০ উইকেট। কেকেআরের মিচেল স্টার্ক নিয়েছেন ৯টি, বৈভব অরোরা ৮টি এবং দিল্লি ক্যাপিটালসের খলিল আহমেদ পাওয়ারপ্লে-তে পেয়েছেন ৮টি উইকেট। আজকের ম্যাচে ভুবি অবশ্য পাওয়ারপ্লে-তে নিজের প্রথম স্পেলে কোনও উইকেট নিতে পারেননি।

আইপিএলে সর্বাধিক উইকেটশিকারী যুজবেন্দ্র চাহাল। তিনি এদিন কোনও উইকেট পেলেন না। চার ওভারে দেন ৩৪ রান। রবিচন্দ্রন অশ্বিন ৪ ওভারে ৪৩ রান খরচ করে নিজের মাঠে কোনও উইকেট না পেয়েই ফিরলেন। চাহালের বলে এদিন তিনটি ছক্কা হাঁকান সানরাইজার্সের ব্যাটাররা।

এর ফলে আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ছক্কা হজমের রেকর্ডটি নিজের দখলে নিলেন চাহাল। চাহালের বলে আইপিএলে মোট ২২৪টি ছয় এসেছে। পীযূষ চাওলা রয়েছেন চাহালের ঠিক পিছনে। চাওলা হজম করেছেন ২২২টি ওভার বাউন্ডারি। রবীন্দ্র জাদেজা ২০৬টি এবং অশ্বিন ২০২টি হজম করেছেন আইপিএলে।

২০২২ সালের আইপিএলে মহম্মদ সিরাজ সবচেয়ে বেশি ৩১টি ছয় হজম করেছিলেন। চাহাল এখনও অবধি দিয়েছেন ৩০টি ছক্কা। ২০২২ সালে ওয়ানিন্দু হাসারঙ্গার বলে ৩০টি ছয় এসেছিল। ২০১৮ সালে ডোয়েইন ব্র্যাভোর বলে ব্যাটাররা সর্বমোট ২৯টি ছয় হাঁকান। ২০১৫ সালে চাহাল হজম করেছিলেন ২৮টি ছয়, সেই নজির এদিন টপকে গেলেন।

এদিন, টস জিতে ফিল্ডিং নিয়েছিল রাজস্থান রয়্যালস। সানরাইজার্স হায়দরাবাদ ৯ উইকেটে ১৭৫ রান তোলে। হেইনরিখ ক্লাসেন সর্বাধিক ৫০ রান করেছেন। বোল্ট ৪ ওভারে ৪৫ ও আবেশ খান ৪ ওভারে ২৭ রান দিয়ে তিনটি করে উইকেট নেন। জবাবে ৬ ওভারে রাজস্থান রয়্যালস ৫১ তুলেছে। ভুবনেশ্বর তিন ওভারে ৩৩ রান দিয়ে উইকেট পাননি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+