IPL 2024: আইপিএলে দক্ষিণী ডার্বি, জয়ের সন্ধানে বিরাটরা, জানুন আরসিবি-হায়দরাবাদের সম্ভাব্য প্রথম একাদশ

সোমবার সপ্তাহের শুরুতেই আইপিএলের দক্ষিণী ডার্বি। চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দরাবাদ। এবারও আইপিএলের সূচনাটা একেবারেই ভালো হয়নি বিরাটদের। লিগ টেবলের লাস্ট বয় এখন আরসিবি। চাপের প্রেসার কুকার থেকে বেরিয়ে আসতে সোমবার প্রতিবেশি রাজ্যের দলের বিরুদ্ধে জয় পেতেই হবে বিরাটদের।

শেষ চার ম্যাচে হার, আইপিএলে এখ‌নও পর্যন্ত ৬ ম্যাচ খেলে মাত্র একটিতেই জয় পেয়েছে আরসিবি। ২ পয়েন্ট নিয়ে লিগে সবার শেষে বেঙ্গালুরু। সেই তুলনায় কিছুটা ভালো জায়গায় রয়েছে নিজামের শহরের দল। শেষ দুই ম্যাচে যেমন তারা জয় পেয়েছে তেমন‌ই ৫ ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে চার ‌নম্বরে রয়েছে হায়দরাবাদ। ফলে দক্ষিণী ডার্বিতে এগিয়ে থেকেই শুরু করবে হায়দরাবাদ।

IPL 2024

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এই মরশুমে ১৯ জন খেলোয়াড় ব্যবহার করেছে। চলতি মরশুমে চোযের কারণে তাদের কম্বিনেশন পরিবর্তন করতে বাধ্য হয়েছে। গ্লেন ম্যাক্সওয়েলের আঙুলে হালকা চোট আছে, তাঁর চোটের জায়গা স্ক্যান করা হয়। তবে দলের ডিরেক্টর অফ ক্রিকেট মো বোবাট রবিবার বলেছেন ম্যাক্সওয়েল "এই মুহূর্তে ঠিক আছে" এবং "কোনও চোটের উদ্বেগ নেই"।

ম্যাক্সওয়েল একান্তই খেলতে না পারলে, ক্যামেরন গ্রিন একাদশে ফিরতে পারেন। আরসিবি তাড়া করলে সৌরভ চৌহান বা অনুজ রাওয়াত সম্ভবত ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে আসতে পারেন। আরসিবি দলের ফোকাসে উইল জ্যাক। বিরাট ছাড়া সেভাবে কেউ রান পাচ্ছেন না। বড় স্ট্রোক খেলতে পারা জ্যাকের দিকেই ভরসা রাখছে আরসিবি।

সানরাইজার্স তাদের দলে কোনো পরিবর্তন করার সম্ভাবনা নেই কারণ তারা জয়ের ছন্দে আছে। টি নটরাজন সম্ভবত ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে আসবেন যদি তাদের লক্ষ্য রক্ষা করতে হয় এবং তারা রাহুল ত্রিপাঠীকে অতিরিক্ত ব্যাটার হিসাবে নিতে পারে যদি হায়দরাবাদ রান তাড়া করে।চিন্নাস্বামীর পিচ ব্যাটিং সহায়ক খুব বেশি নয়। এই মরশুমে গড় ১৮০ রান উঠছে এই পিচে। বৃষ্টির সম্ভাবনা নেই।

আইপিএলে দুই দল মুখোমুখি হয়েছে ২৩ বার, এরমধ্যে ১২ বার জিতেছে হায়দরাবাদ, ১০ বার জিতেছে আরসিবি। ১ ম্যাচে ফলাফল হয়নি।

IPL 2024: বড় ধাক্কা পাঞ্জাব শিবিরে, চোটের জন্য কত দিন মাঠের বাইরে থাকতে হবে শিখর ধাওয়ানকে?
আরসিবির সম্ভাব্য দল- বিরাট কোহলি, ফাফ দু প্লেসি (অধিনায়ক), উইল জ্যাক, রজত পাটীদার, গ্লেন ম্যাক্সওয়েল অথবা ক্যামেরন গ্রিন, দীনেশ কার্তিক (উইকেটকিপার),মহীপাল লমরোর।সৌরভ চৌহান অথবা অনুজ রাওয়াত, বিজয় কুমার বৈশাখ, আকাশ দীপ, রিস টপলি, মহম্মদ সিরাজ,

সানরাইজার্স হায়দরাবাদ- অভিষেক শর্মা, ট্রাভিস হেড, এইডেন মার্করাম, শাহবাজ আহমেদ, হেইনরিখ ক্লাসেন (উইকেটকিপার), নীতীশকুমার রেড্ডি, আবদুল সামাদ, প্যাট কামিন্স (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, ময়াঙ্ক মার্কণ্ডে, জয়দেব উনাদকাট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+