IPL Records: আইপিএলে সবচেয়ে বেশি ডট বল করার নজির ভুবনেশ্বর কুমারের, বাকিদের চেয়ে কতটা এগিয়ে?
IPL Records: আইপিএলে বেশি দাপট দেখা যায় ব্যাটারদেরই। তবে বোলাররাও কম যান না। আইপিএলে সবচেয়ে বেশি ডট বল, অর্থাৎ যে বলে কোনও রান হয়নি, সেই তালিকা রীতিমতো চমকপ্রদ।
আইপিএলে প্রথম বোলার হিসেবে ১৬০০-র বেশি ডট বল করার নজির রয়েছে সানরাইজার্স হায়দরাবাদের ভুবনেশ্বর কুমারের। ভুবি অবশ্য এখনও অবধি রয়েছেন কার্যত ধরাছোঁয়ার বাইরেই। তালিকায় দাপট আবার স্পিনারদের।

এবার আইপিএল শুরুর আগে ভুবির হাত থেকে বেরিয়েছিল ১৫৯৩টি ডট বল। এবার চারটি ম্যাচে তিনি মোট ৩৪টি ডট বল করেছেন। ফলে সেই সংখ্যা আপাতত ১৬২৭। রবিচন্দ্রন অশ্বিন এখন রাজস্থান রয়্যালসে রয়েছেন। তিনি আইপিএলে মোট ১৫৩১টি ডট বল করেছেন।
অশ্বিনের চেয়ে সামান্য পিছিয়ে সুনীল নারিন। কেকেআরের মিস্ট্রি স্পিনার আইপিএলে ১৫৩০টি ডট বল করতে সক্ষম হয়েছেন। হরভজন সিং আইপিএলে ১৩১২টি ডট বল করেছেন। পীযূষ চাওলা রয়েছেন ভাজ্জির পরেই, তাঁর হাত থেকে বেরিয়েছে ১৩০৪টি ডট বল।
পেসারদের মধ্যে আইপিএলে সবচেয়ে বেশি ডট বল করেছেন উমেশ যাদব। তিনি ১২৩২টি ডট বল করেছেন। লাসিথ মালিঙ্গা ১২১৭টি, অমিত মিশ্র ১২১৫টি, রবীন্দ্র জাদেজা ১২০৬টি এবং জসপ্রীত বুমরাহ আইপিএল ম্যাচে মোট ১১৭৭টি ডট বল করেছেন।
চলতি আইপিএলে এখনও অবধি সবচেয়ে বেশি ডট বল করেছেন দিল্লি ক্যাপিটালসের খলিল আহমেদ। চারটি ম্যাচে তাঁর ৪৮টি ডেলিভারিতে ব্যাটাররা কোনও রান নিতে পারেননি। আরসিবির যশ দয়াল ও পাঞ্জাব কিংসের কাগিসো রাবাডা ৪১টি করে ডট বল উপহার দিয়েছেন এবারের আইপিএলে।
চেন্নাই সুপার কিংসের তুষার দেশপাণ্ডে ও দীপক চাহার ৩৯টি করে ডট বল করেছেন চলতি আইপিএলে। এরপর রয়েছেন যথাক্রমে পাঞ্জাব কিংসের অর্শদীপ সিং (৩৫), আরসিবির মহম্মদ সিরাজ (৩৫), রাজস্থান রয়্যালসের ট্রেন্ট বোল্ট (৩৪), মুম্বই ইন্ডিয়ান্সের জসপ্রীত বুমরাহ শ্র৩৪) ও সানরাইজার্স হায়দরাবাদের ভুবনেশ্বর কুমার (৩৪)।
পাঞ্জাব কিংসের হরপ্রীত ব্রার ৩৩টি, রাজস্থান রয়্যালসের নান্দ্রে বার্গার ও গুজরাত টাইটান্সের আজমাতুল্লাহ ওমরজাই ৩২টি করে, সানরাইজার্সের প্যাট কামিন্স ৩১টি, গুজরাত টাইটান্সের রশিদ খান ৩০টি ডট বল করেছেন। রাজস্থান রয়্যালসের যুজবেন্দ্র চাহাল ও লখনউ সুপার জায়ান্টসের ময়াঙ্ক যাদব ২৯টি করে, গুজরাত টাইটান্সের উমেশ যাদব ২৮টি এবং লখনউয়ের নবীন উল হক ও সিএসকের মুস্তাফিজুর রহমান ২৭টি করে ডট বল করেছেন চলতি আইপিএলে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications