IPL 2024: অনবদ্য ভুবনেশ্বর, জয়ের সরণিতে সানরাইজার্স হায়দরাবাদ, হারেও কোন ধারাবাহিকতা রাজস্থান রয়্যালসের?
IPL 2024: রাজস্থান রয়্যালসের ইনিংসে জোড়া ধাক্কা দিয়েছিলেন। শেষ বলে আউট করলেন রভম্যান পাওয়েলকে। হায়দরাবাদে সানরাইজার্স হায়দরাবাদকে জয়ের সরণিতে ফেরানোর নায়ক ভুবনেশ্বর কুমার।
ভুবির প্রাথমিক ধাক্কা সামলে নিয়েছিল রাজস্থান রয়্যালস। শেষ ওভারে ১৩, শেষ বলে জিততে দরকার ছিল ২ রান। তবে সেটা আর পারল না সঞ্জু স্যামসনের দল। ১ রানে রুদ্ধশ্বাস জয় প্যাট কামিন্সদের।

টস জিতে ব্য়াট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ২০১ রান তোলে সানরাইজার্স হায়দরাবাদ। নীতীশ কুমার রেড্ডি তিনটি চার ও আটটি ছয়ের সাহায্যে ৪২ বলে ৭৬ রানে অপরাজিত থাকেন। হেইনরিখ ক্লাসেন অপরাজিত থাকেন ১৯ বলে ৪২ রান করে, তিনটি করে চার ও ছয় মেরেছেন তিনি। ৬টি চার ও তিনটি ছয়ের দৌলতে ৪৪ বলে ৫৮ ওপেনার ট্রাভিস হেডের।
অভিষেক শর্মা ১২, আনমোলপ্রীত সিং ৫ রান করে আউট হন। আবেশ খান ৪ ওভারে ৩৯ রান দিয়ে ২টি উইকেট দখল করেন। সন্দীপ শর্মা পেয়েছেন ১টি উইকেট। যুজবেন্দ্র চাহাল ৪ ওভারে দেন ৬২ রান। ট্রেন্ট বোল্ট ৪ ওভারে ৩৩, রবিচন্দ্রন অশ্বিন ৪ ওভারে ৩৬ রান দেন, উইকেট পাননি।
জবাবে খেলতে নেমে প্রথম ওভারেই জোড়া ধাক্কা খায় রাজস্থান রয়্যালস। দ্বিতীয় বলে জস বাটলার ও পঞ্চম বলে অধিনায়ক সঞ্জু স্যামসনকে খালি হাতে সাজঘরে ফেরান ভুবনেশ্বর কুমার। ১ রানে দুই উইকেট, এই পরিস্থিতি থেকে দলকে টেনে তোলেন যশস্বী জয়সওয়াল ও রিয়ান পরাগ। তাঁরা দুজনে তৃতীয় উইকেট জুটিতে ১৩৪ রান যোগ করেন।
টি২০ বিশ্বকাপে ভারতীয় দলে জায়গা পাওয়ার পর এদিন ৪০ বলে ৬৭ রান করলেন যশস্বী। সাতটি চার ও ২টি ছয় মেরেছেন তিনি। রিয়ান পরাগ ৪৯ বলে ৭৭ রান করে প্যাট কামিন্সের শিকার হন ১৫.৫ ওভারে দলের ১৫৯ রানের মাথায়। তাঁর ইনিংসে রয়েছে ৮টি চার, চারটি ছয়।
শিমরন হেটমায়ার ৯ বলে ১৩ ও ধ্রুব জুরেল ৩ বলে ১ রান করে আউট হন। চার বলের ব্যবধানে এই দুটি উইকেট হারায় রাজস্থান। শেষ ২ ওভারে জেতার জন্য ২০ রান দরকার ছিল। ১৯তম ওভারে প্রথম বলে জুরেলকে ফেরানোর পরের বলে ১ রান নেন অশ্বিন। পরের তিন বলে কোনও রান না হলেও শেষ বলে ছক্কা হাঁকান রভম্যান পাওয়েল।
শেষ ওভারের শেষ বলে পাওয়েল ভুবির ডেলিভারিতে লেগ বিফোর হতেই রাজস্থান রয়্যালসের জয়ের স্বপ্ন চুরমার। ১৫ বলে ২৭ করেন পাওয়েল, অশ্বিন অপরাজিত থাকেন ২ রানে। ভুবনেশ্বর ৪ ওভারে ৪১ রান দিয়ে নেন তিন উইকেট। ৪ ওভারে ৩৫ রান দিয়ে ২টি উইকেট দখল করে সর্বাধিক উইকেটশিকারী হিসেবে বেগুনি টুপির দখল নিলেন টি নটরাজন। কামিন্সও পান ২ উইকেট।
রাজস্থান রয়্যালস চলতি আইপিএলে প্রথম চারটি ম্যাচ জেতার পর প্রথম পরাজয়ের সম্মুখীন হয়েছিল। আজকের পরাজয়ও টানা চারটি ম্যাচ জেতার পর। ১০ ম্যাচের পর ১৬ পয়েন্টেই দাঁড়িয়ে স্যামসনরা। ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চারে উঠে এলো সানরাইজার্স, হারের হ্যাটট্রিক এড়িয়ে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications