IPL 2024: বেন স্টোকসের সঙ্গে সম্পর্ক ছিন্ন চেন্নাই সুপার কিংসের, কাদের ছেড়ে দিল ধোনির দল?

IPL 2024: আইপিএলে খেতাব দখলে নামার আগে তারকা অলরাউন্ডারকে ছেঁটে ফেলল চেন্নাই সুপার কিংস। বেন স্টোকস জানিয়েছিলেন, দেশের হয়ে খেলার জন্য ওয়ার্কলোড ম্যানেজ করতে তিনি আগামী সংস্করণে খেলবেন না।

ক্রিকেটারদের ধরে রাখা ও ছেড়ে দেওয়ার সময়সীমা আজই শেষ হয়েছে। বেন স্টোকসকে ছেড়েই দিল আইপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা। একইসঙ্গে ভারতীয় ক্রিকেটারদের পাশাপাশি বিদেশি ক্রিকেটারদের নাম রয়েছে ছাঁটাইয়ের তালিকায়।

IPL 2024: বেন স্টোকসের সঙ্গে সম্পর্ক ছিন্ন চেন্নাই সুপার কিংসের

ফিটনেসজনিত কারণে চলতি বছরের আইপিএলে দুটির বেশি ম্যাচ খেলতে পারেননি স্টোকস। জানুয়ারি থেকে ভারতে পাঁচ টেস্টের সিরিজ খেলবে ইংল্যান্ড। তার আগে হাঁটুতে অস্ত্রোপচার করানোর কথা স্টোকসের। তিনি টেস্ট সিরিজে খেলার ব্যাপারে আশাবাদী। ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়কও স্টোকস।

আইপিএলের পর জুনেই শুরু টি ২০ বিশ্বকাপ। স্টোকসের পর জো রুটও জানিয়ে দিয়েছেন তিনি আইপিএল খেলবেন না। মনে করা হচ্ছে, ইংল্যান্ড ৫০ ওভারের বিশ্বকাপ দখলে না রাখতে না পারার পর টি ২০ বিশ্বকাপ খেতাব দখলে রাখতে মুখিয়ে। সে কারণে ক্রিকেটাররা যাতে তরতাজা থাকতে পারেন, সে কারণে ওয়ার্কলোড ম্যানেজমেন্টে জোর দেবে।

স্টোকসের পর রুটের সরে দাঁড়ানোর ঘটনা থেকেই পরিষ্কার, ইংল্যান্ডের অনেকেই আইপিএল থেকে নিজেদের দূরে রাখতে চাইবেন। কিন্তু মনে করা হচ্ছিল, স্টোকস নিজে সরে দাঁড়ালেন ২০২৫ সালের আইপিএলের আগে যে মেগা নিলাম হবে তাতে ঝুঁকি না নিয়ে স্টোকসকে ধরে রাখতে পারে সিএসকে। কিন্তু তা হলো না। স্টোকসকে ছেড়ে দিল ধোনির দল।

কয়েকজন ভারতীয়র পাশাপাশি বিদেশি বোলারদেরও ছেড়ে দেওয়া হলো। ফলে বোলিং বিভাগে শক্তি বাড়াতে নিলামে আরও ভালো ও ফর্মে থাকা বোলারদের টার্গেট করবে সিএসকে। আজ দুপুরেই ডোয়েইন প্রিটোরিয়াস ইনস্টাগ্রাম পোস্টে ইঙ্গিত দেন, তিনিও আর চেন্নাই সুপার কিংসের জার্সি গায়ে নামছেন না। সেটাই হলো।

চেন্নাই সুপার কিংস ছেড়ে দিল যাঁদের: চেন্নাই সুপার কিংস ছেড়ে দিল যাঁদের: বেন স্টোকস, অম্বাতি রায়ুডু (অবসর নিয়েছেন), ডোয়েইন প্রিটোরিয়াস, কাইল জেমিসন, সিসান্ডা মাগালা, কে ভগত বর্মা, শুভ্রাংশু সেনাপতি, আকাশ সিং।

চেন্নাই সুপার কিংস- ঋতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, মঈন আলি, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), অজিঙ্ক রাহানে, দীপক চাহার, মাহিশ থিকশানা, মুকেশ চৌধুরী, মিচেল স্যান্টনার, রাজবর্ধন হাঙ্গরগেকর, সিমরজিৎ সিং, মাথিশা পাথিরানা, তুষার দেশপাণ্ডে, প্রশান্ত সোলাঙ্কি, শাইক রশিদ, নিশান্ত সিন্ধু, অজয় মণ্ডল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+