IPL 2024: বাংলাদেশের ক্রিকেটারদের নিলে আইপিএলে বিপাকে পড়বে ফ্র্যাঞ্চাইজিরা! কারণটা জেনে নিন
IPL 2024: আইপিএলের নিলাম ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে দুবাইয়ে। ৩৩৩ জন ক্রিকেটারের নাম ঝাড়াই-বাছাই করে চূড়ান্ত করা হয়েছে ভাগ্য নির্ধারণের জন্য। যাতে রয়েছেন তিনজন বাংলাদেশের ক্রিকেটার।
যদিও বাংলাদেশের ক্রিকেটারদের দলে নেওয়ার ব্যাপারে দ্বিধায় ফ্র্যাঞ্চাইজিরা। যার বড় কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থান।

আইপিএলের পুরোটা ক্রিকেটারদের খেলতে দেওয়ার অনুমতি দেওয়া হবে কিনা সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি বিসিবি। চলতি বছরের আইপিএল চলাকালীনও সমস্যা দেখা দিয়েছিল। বাংলাদেশের ক্রিকেটারদের পাওয়া নিয়ে টালবাহানায় বিরক্ত ফ্র্যাঞ্চাইজিরা।
সেই সঙ্গে বিশ্বকাপে ভারতের পরাজয়ে বাংলাদেশে ক্রিকেট ভক্তদের উন্মাদনা দেখে বাংলাদেশের ক্রিকেটারদের আইপিএলে না রাখার দাবিও জানিয়েছেন অনেকে। শাকিব আল হাসান এবার নির্বাচনে লড়ছেন। আইপিএলে খেলবেন না। লিটন দাস, মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালস।
এবার আইপিএলে নিলামের যে তালিকা প্রকাশিত হয়েছে তাতে নাম রয়েছে বাংলাদেশের তিন পেসার- তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামের। মুস্তাফিজুরের বেস প্রাইস ২ কোটি টাকা, তাসকিনের ৭৫ লক্ষ টাকা ও শরিফুলের ৫০ লক্ষ টাকা। আইপিএলের পরেই টি ২০ বিশ্বকাপ রয়েছে।
এই তিন বোলারই সেই বিশ্বকাপে বাংলাদেশ দলের বড় ভরসা হতে চলেছেন। ফলে আইপিএল খেলে তাঁরা ক্লান্ত হয়ে পড়ুন সেটা চাইছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আবার আইপিএল শুরু হতে পারে ২৪ মার্চ থেকে। সেই সময়ে বাংলাদেশ সফরে থাকবে শ্রীলঙ্কা। দুটি টেস্ট এবং তিনটি করে ওডিআই ও টি ২০ আন্তর্জাতিক খেলতে।
প্রথমে ঠিক ছিল শ্রীলঙ্কা বাংলাদেশে পৌঁছবে ফেব্রুয়ারির শেষে। কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগ শেষ হওয়ার পরই বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের দিনক্ষণ ঠিক করা হচ্ছে। মার্চের প্রথম সপ্তাহে শ্রীলঙ্কা বাংলাদেশ সফরে গেলে তিন ফরম্যাটের সিরিজ শেষ হওয়ার আগেই আইপিএল শুরু হয়ে যাবে। থাকবে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিষয়টিও।
আবার এপ্রিল-মে মাসে বাংলাদেশ দেশের মাটিতে জিম্বাবোয়ের বিরুদ্ধে দুটি টেস্ট ও পাঁচটি টি ২০ আন্তর্জাতিক খেলবে। ফলে আইপিএলে খেলার সুযোগ পেলেও সংশ্লিষ্ট ক্রিকেটাররা যে সব ম্যাচে খেলতে পারবেন না, তা বলাই যায়। বিসিবি ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জালাল ইউনুস ক্রিকবাজকে সেই সম্ভাবনার কথাই বলেছেন।
ইউনুসের কথায়, নিলামে যদি কোনও দল বাংলাদেশের ক্রিকেটারদের নেয়, তবু আইপিএলের সময় জাতীয় দলের খেলা থাকলে ওই ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সম্ভাবনা ক্ষীণ। সেই সঙ্গে টি ২০ বিশ্বকাপের আগে তাঁদের চোট-সহ ফিটনেসের বিষয়েও সতর্ক থাকতে হবে। সবদিক বিবেচনা করেই সিদ্ধান্ত জানানো হবে।
ফ্র্যাঞ্চাইজিরা সব সময়ই চায় যাতে ক্রিকেটারদের পুরো টুর্নামেন্টে পাওয়া যায়। ফলে বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে যা পরিস্থিতি তাতে তাঁদের নেওয়ার আগ্রহ কেউ দেখাবেন বলে মনে হচ্ছে না। ২০২২ সালে মার্ক উড চোটের কারণে ছিটকে গেলে লখনউ সুপার জায়ান্টস তাসকিনকে নিয়ে আগ্রহ দেখায়। কিন্তু বিসিবি ছাড়েনি।
ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে সিরিজের প্রস্তুতি নেওয়ার জন্য তাসকিন পাকিস্তান সুপার লিগে মুলতান সুলতানসের প্রস্তাব ফেরান। গত মরশুমে তাসকিনকে কাউন্টি খেলার ছাড়পত্রও দেয়নি বিসিবি। এবার আইপিএলের দরজাও তাসকিনদের জন্য খুলবে না, পরিস্থিতি তেমন দিকেই যাচ্ছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications