IPL 2024: ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে বাড়ছে বিতর্ক, রোহিতের পর বিরোধিতায় সরব জাতীয় দলের আরও ২ ক্রিকেটার

আইপিএলে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে ক্রমশ সুর চড়াচ্ছেন ক্রিকেটাররা। রোহিত শর্মা প্রথম এই বিষয়ে নিজের অপছন্দের কথা জানান, তারপর সরব হয়েছিলেন জাতীয় দলে তাঁর সতীর্থ মহম্মদ সিরাজ। এবার সেই তালিকায় অন্তর্ভুক্ত হলেন ভারতীয় ক্রিকেট দল তথা দিল্লি ক্যাপিটালসের দুই ক্রিকেটার মুকেশ কুমার এবং অক্ষর প্যাটেল।

ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম আসার পর আইপিএলে ক্রিকেট এখন আর ১১ জনের খেলা নয়। এখন আর প্রথম একাদশ বেছে নিলেই হয় না। বেছে নিতে হয় এক জন ইমপ্যাক্ট প্লেয়ারকেও। ১২ জনের খেলা হয়ে গিয়েছে। এখন আর টসের আগে দল ঘোষণা করতে হয় না। ফলে টস জিতে বা হেরে দলের অধিনায়ক ঠিক করে নিচ্ছেন বাড়তি ব্যাটার না কি বাড়তি বোলারকে দলে রাখবেন।

Axar patel Mukesh kumar

উল্লেখ্য, গত বছর 'ইমপ্যাক্ট প্লেয়ার' নিয়ম চালু করা হলেও দলগুলি নিয়ম বুঝতে অনেকটা সময় নেয়। এ বার অনেক বুদ্ধি খাটিয়ে নামানো হচ্ছে 'ইমপ্যাক্ট প্লেয়ার'।

এই বিষয়ে অক্ষর প্যাটেল বলেন, 'যেই নিয়ম তৈরি করছে, তারা ভাবছে যে ব্যাটারদের সুবিধা অনুযায়ী সবকিছুই চলবে, অবশ্যই, এটা কঠিন বোলারদের জন্য। আমার মতে, এটা কঠিন কিন্তু স্পষ্টতই আপনার কাছে সুযোগ থাকবে যে আপনি সেই পরিস্থিতিতে ভালো পারফর্ম করতে পারবেন, যদি আপনার দক্ষতা থাকে তাহলে আপনি কীভাবে সেগুলো ব্যবহার করতে পারবেন।'

অক্ষর প্যাটেল আরও বলেন, আমরা বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে কথা বলেছি। আমি তাড়াতাড়ি খেলতে পারি, কিন্তু আপনি যদি একজন তরুণ খেলোয়াড়কে সুযোগ দিতে চান, তাহলে আপনাকে তাদের তাদের অবস্থান দিতে হবে, কিন্তু সেই কারণে (ইমপ্যাক্ট সাব রুল) আমাকে অর্ডারে নামতে হবে।'

দিল্লি ক্যাপিটালসের দলের ক্রিকেটার মুকেশ কুমার আবার বলেছেন, ১২ জন খেলোয়াড় যদি আন্তর্জাতিক পর্যায়ে না খেলতে পারে, তাহলে আইপিএলে এর দরকার কী? ১২ জন খেলোয়াড়ের সাথে, চার উইকেট পড়ে গেলেও, পরবর্তী খেলোয়াড়রা আউট হতে বা দলকে স্থিতিশীল করতে ভয় পায় না, তারা এসে তাদের শট খেল। তাই নিয়মের পরিবর্তন করে ১২ জন ক্রিকেটারকে খেলার সুযোগ দেওয়া সঠিক নয়।'

ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম পছন্দ নয় ভারত অধিনায়ক রোহিত শর্মারও। আগেই ভারত অধিনায়ক জানিয়েছিলেন, "ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মটা আমার খুব একটা পছন্দ নয়। এর ফলে অলরাউন্ডারদের প্রয়োজন কমে গিয়েছে। ক্রিকেটটা এখন ১২ জনের খেলা হয়ে গিয়েছে। এর ফলে ক্রিকেটটা নষ্ট হচ্ছে। দর্শকের জন্য যদিও খুব উপভোগ্য হচ্ছে ব্যাপারটা।"

কেকেআরের কাছে হারের পর আরসিবি ক্রিকেটার মহম্মদ সিরাজ এবিষয়ে বলেন, "ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম তুলে দেওয়াই ভালো। বোলারদের কাজ খুব কঠিন হয়েছে। পাটা উইকেটে যে কেউ এসে প্রথম বল থেকে মারা শুরু করে। এ বছরের আইপিএলে ২৭০-২৮০ রান খুবই স্বাভাবিক হয়ে গিয়েছে।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+