IPL 2024: আইপিএলের ৯ দলে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়ার ১৭ ক্রিকেটার! কোথায় নেই একজনও?

IPL 2024: আইপিএলের সপ্তদশ সংস্করণের সূচনা ২২ মার্চ। চেন্নাইয়ে চেন্নাই সুপার কিংস খেলতে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে। ইংল্যান্ডের অনেকেই এবার আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন।

কিন্তু টি২০ বিশ্বকাপের আগে আইপিএলকে গুরুত্ব দিচ্ছে অস্ট্রেলিয়া। ৫০ ওভারের বিশ্বকাপজয়ী দলের একঝাঁক সদস্য-সহ মোট ১৭ জন অজিকে দেখা যাবে আইপিএলের আসরে।

IPL 2024

আইপিএলের প্রথম সংস্করণ থেকেই দেখা গিয়েছে অস্ট্রেলীয়দের দাপট। ২০০৮ সালে প্রথম আইপিএল খেতাব জিতেছিল রাজস্থান রয়্যালস, অধিনায়ক ছিলেন শেন ওয়ার্ন। সেবার প্লেয়ার অব দ্য সিরিজের পুরস্কার পেয়েছিলেন শেন ওয়াটসন। সর্বাধিক রান করেছিলেন শন মার্শ।

২০০৯ সালে অ্যাডাম গিলক্রিস্টের নেতৃত্বাধীন ডেকান চার্জার্স, গিলিই হয়েছিলেন টুর্নামেন্টের সেরা। সেবার ম্যাথু হেডেন চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে নেমে সর্বাধিক রান করেছিলেন। ২০১৩ সালে শেন ওয়াটসন, ২০১৪ সালে গ্লেন ম্যাক্সওয়েল আইপিএলে প্লেয়ার অব দ্য সিরিজের পুরস্কার ঝুলিতে পুরেছিলেন।
২০১৬ সালে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন সানরাইজার্স হায়দরাবাদ খেতাব জিতেছিল। আইপিএলের ইতিহাসে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় বিরাট কোহলি (৭২৬৩) ও শিখর ধাওয়ান (৬৬১৭)-র পরেই তৃতীয় স্থানে রয়েছেন ওয়ার্নার (৬৩৯৭)।

আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি দরে (২৪.৭৫ কোটি টাকা) মিচেল স্টার্ককে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। অস্ট্রেলিয়াকে গত বছর আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ৫০ ওভারের বিশ্বকাপ জেতানো প্যাট কামিন্সকে ২০.৫০ কোটি টাকায় কিনেছে সানরাইজার্স হায়দরাবাদ। অধিনায়কও করেছে।

চেন্নাই সুপার কিংস বাদে আইপিএলের ৯টি দলে মোট ১৭ জন অস্ট্রেলীয় ক্রিকেটার রয়েছেন। ট্রাভিস হেড বিশ্বকাপ ফাইনালে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছিলেন। হেড সানরাইজার্স হায়দরাবাদের জার্সি গায়ে খেলবেন। ইতিমধ্যেই তিনি দলের সঙ্গে যোগ দিয়েছেন।

একনজরে দেখে নেওয়া যাক কোন দলে কোন অজি ক্রিকেটাররা রয়েছেন:

মুম্বই ইন্ডিয়ান্স- টিম ডেভিড, জেসন বেহরেনডর্ফ। কলকাতা নাইট রাইডার্স- মিচেল স্টার্ক। সানরাইজার্স হায়দরাবাদ- ট্রাভিস হেড, প্যাট কামিন্স। গুজরাত টাইটান্স- ম্যাথু ওয়েড, স্পেনসার জনসন। রাজস্থান রয়্যালস- অ্যাডাম জাম্পা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর- ক্যামেরন গ্রিন, গ্লেন ম্যাক্সওয়েল।

লখনউ সুপার জায়ান্টস- অ্যাশটন টার্নার, মার্কাস স্টইনিস। পাঞ্জাব কিংস- নাথান এলিস। দিল্লি ক্যাপিটালস- জেক ফ্রেজার-ম্যাকগ্রুক, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, ঝাই রিচার্ডসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+