IPL 2024 Auction: আইপিএল নিলামে ১০ দলের রণকৌশল নিয়ে গোপনীয়তা! কারা কোন জায়গা ভরাটে মরিয়া?

IPL 2024 Auction: আইপিএলের নিলাম ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে দুবাইয়ের কোকা কোলা অ্যারেনায়। সর্বাধিক ৩০ বিদেশি-সহ মোট ৭৭ জন ক্রিকেটারকে নেওয়ার সুযোগ রয়েছে।

এবার মিনি অকশন হচ্ছে। ১০টি দলের কাছে সম্মিলিত অর্থের পরিমাণ ২৬২.৯৭ কোটি টাকা। মিনি অকশনের ইতিহাসে এই অর্থের পরিমাণই সর্বাধিক। এখন দেখে নেওয়া যাক কোন দল কোন বিভাগ মজবুত করতে চাইবে:

IPL 2024 Auction: আইপিএল নিলামে ১০ দলের রণকৌশল নিয়ে গোপনীয়তা!

চেন্নাই সুপার কিংসকে খুঁজে নিতে হবে অম্বাতি রায়ুডুর বিকল্প। মিডল অর্ডারে একজন পাওয়ারহিটারকে নেওয়ার জন্য ঝাঁপাতে পারে সিএসকে। একজন করে ভারতীয় ও বিদেশি ফাস্ট বোলার নেওয়ার পরিকল্পনা রয়েছে। বেন স্টোকস নেই। তেমন মানের কোনও বোলার, যিনি ব্যাটিংয়েও অবদান রাখতে পারেন, এমন কাউকে নেওয়া হতে পারে।

মুম্বই ইন্ডিয়ান্সে এবার অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। এই দলে আগে খেলানো হতে একজন বিদেশি ফাস্ট বোলার ও একজন বিদেশি ফাস্ট বোলিং অলরাউন্ডারকে। এবার একজন ভালো মানের বিদেশি জোরে বোলারের পাশাপাশি বিদেশি স্পিন-বোলিং অলরাউন্ডারের জন্য ঝাঁপাতে পারে মুম্বই।

হার্দিক পাণ্ডিয়াকে হারানো গুজরাত টাইটান্স নিশ্চিতভাবেই ভালো অলরাউন্ডার নিতে মুখিয়ে। আলজারি জোসেফের পরিবর্ত হিসেবে বিদেশি জোরে বোলারও প্রয়োজন। সেই সঙ্গে প্রয়োজন ঋদ্ধিমান সাহার ব্যাক-আপ হিসেবে একজন ভারতীয় উইকেটকিপার। কলকাতা নাইট রাইডার্সেরও একজন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার প্রয়োজন। একজন অলরাউন্ডার-সহ দুই বিদেশি জোরে বোলারের জন্যও ঝাঁপাতে পারে নাইটরা।

রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ওয়ানিন্দু হাসারঙ্গা ও হর্ষল প্যাটেলের বিকল্প খুঁজতে হবে। জশ হ্যাজলউডের পরিবর্ত হিসেবে একজন বিদেশি ফাস্ট বোলারও প্রয়োজন। শাহবাজ আহমেদকে সানরাইজার্স হায়দরাবাদে ট্রেডিংয়ের মাধ্যমে দিয়েছে আরসিবি। বঙ্গ অলরাউন্ডারের একজন পরিবর্তও খুঁজছে তারা।

সানরাইজার্স হায়দরাবাদ ভালো মানের বিদেশি অলরাউন্ডার নিতে চাইবে। একজন ভালো মানের ভারতীয় ব্যাটার ও একজন বিদেশি রিস্টস্পিনারের সন্ধানে রয়েছে সানরাইজার্স। দিল্লি ক্যাপিটালসের প্রয়োজন একজন বিদেশি ফাস্ট-বোলিং অলরাউন্ডার, ভারতীয় উইকেটকিপার-ব্যাটার ও একজন ভালো মানের ভারতীয় ফিনিশার।

পাঞ্জাব কিংস ঝাঁপাতে পারে শাহরুখ খানের বিকল্প হিসেবে ভারতীয় ব্যাটিং অলরাউন্ডারের জন্য। বিদেশি ফাস্ট বোলিং অলরাউন্ডার নিয়ে বোলিং বিভাগ বৈচিত্র্যময় করতে পারে তারা। রাজস্থান রয়্যালস একজন বিদেশি ব্যাটার বা বিদেশি ব্যাটিং অলরাউন্ডারকে নিতে চাইবে। ট্রেন্ট বোল্টের ব্যাক-আপ হিসেবে একজন বিদেশি ফাস্ট বোলারকেও তৈরি রাখা লক্ষ্য রাজস্থানের।

লখনউ সুপারজায়ান্টস মুখিয়ে থাকবে আবেশ খানের একজন বিকল্প খুঁজে নিতে। ভারতীয় কোনও অলরাউন্ডারকে নেওয়া হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+