IPL 2024 Mini Auction: সমীর রিজভি ঝড় তুলতে পারেন আইপিএল নিলামে, রিঙ্কু সিংয়ের সতীর্থ যেন ডানহাতি রায়না
IPL 2024 Mini Auction: আইপিএল নিলামে কাল নজর থাকবে ভারতের আনক্যাপড ক্রিকেটারদের দিকে। অর্থাৎ যাঁরা ঘরোয়া ক্রিকেটে নজর কাড়লেও এখনও আন্তর্জাতিক অভিষেক হয়নি।
তাঁদেরই একজন উত্তরপ্রদেশের ব্যাটার সমীর রিজভি। বছর ২০-র এই ক্রিকেটার এবার আইপিএল নিলামে চমকপ্রদ দর পেতে পারেন বলে জল্পনা তুঙ্গে।

উত্তরপ্রদেশের সমীরকে উত্তরপ্রদেশ দলের টুপিটি পরিয়ে দিয়েছিলেন রিঙ্কু সিং। ফলে রিঙ্কুর এই সতীর্থকে তাঁর সঙ্গে জুড়ে দিয়ে কলকাতা নাইট রাইডার্স ব্যাটিং শক্তি মজবুত করে কিনা সেটা নিয়ে চর্চা চলছে। যদিও আইপিএলের বিভিন্ন দলের ট্যালেন্ট স্কাউটদের তালিকায় নাম তুলে ফেলেছেন সমীর।
সমীর ২টি প্রথম শ্রেণির ম্যাচে ১৭ রান করলেও টি২০-তে খেলেছেন ১১টি ম্যাচ, ২৯৫ রান করেছেন, ২টি অর্ধশতরান তাঁর নামের পাশে। সর্বাধিক স্কোর অপরাজিত ৭৫। গড় ৪৯, স্ট্রাইক রেট ১৩৪.৭০। মেরঠের বাসিন্দা সমীর কানপুর সুপারস্টারসের হয়ে উত্তরপ্রদেশের ঘরোয়া টি২০ লিগে দ্রুততম শতরান করেছেন। ৪৯ বলে ১০৪ রানের ইনিংস খেলেন।
জিও সিনেমায় মক অকশনে রিজভিকে নিয়ে অভিনব মুকুন্দ জানান, আইপিএল দলের এক স্কাউট সমীরকে ডানহাতি সুরেশ রায়না বলেও অভিহিত করেছেন। বিশেষ করে স্পিন বলে যেভাবে তিনি বড় শট খেলেন তার সঙ্গে রায়নার ব্যাটিংয়ের মিল রয়েছে। অনেক দলই রিজভিকে নেওয়ার লড়াইয়ে নামতে পারে।
লখনউ সুপার জায়ান্টসের টপ অর্ডার শক্তিশালী হলেও মিডল অর্ডারে ঝোড়ো ব্যাটিং করার লোক কম। ফলে রিজভিকে নিলে তিনি ফিনিশারের ভূমিকায় কার্যকরী হতে পারেন বলে মনে করছেন আরপি সিং। বিশেষজ্ঞরা বলছেন, লখনউয়ের চারে মার্কাস স্টইনিস ও পাঁচে নিকোলাস পুরাণ রয়েছেন। এরপর রয়েছেন দীপক হুডা ও আয়ুষ বাদোনি।
কিন্তু ইউপি টি২০ লিগে যেভাবে আগ্রাসী ব্যাটিং সমীর রিজভি করেছেন, বড় বড় ছক্কা মারতে পারদর্শী তাতে তিনি লখনউয়ের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন বলে মত বিশেষজ্ঞদের। খোদ সুরেশ রায়না বলেছেন, সমীর অনেকটা বাদোনির মতো ব্যাট করতে পারেন। উত্তরপ্রদেশের আইপিএল দলে খেলার সুযোগ পেলে তাঁর আত্মবিশ্বাসও বাড়বে। সোজা ব্যাটে চমৎকার ব্যাট করেন রিজভি।
ভারতের বয়সভিত্তিক দলের হয়েও খেলেছেন সমীর। অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলে ছিলেন। অনূর্ধ্ব ২৩ ক্রিকেটে তিনি সম্প্রতি উত্তরপ্রদেশকে নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন করেছেন। মিডল অর্ডারে নেমে তিনি ৫০ বলে ৮৪ রানের ইনিংস খেলেন। ১০টি চার ও চারটি ছয়ের সাহায্যে। চাপের মুখেও যেভাবে আগ্রাসী মেজাজে ব্যাট করতে তিনি পারদর্শী তাতে আকৃষ্ট করতে পারেন অনেক দলকেই।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications