IPL 2024 Auction: বাংলার নয়, ছত্তিশগড়ের শশাঙ্ক সিং পাঞ্জাব কিংসে! কী কারণে নিলামের আসরে বিভ্রান্তি?
IPL 2024 Auction: আইপিএলের আসরে শশাঙ্ক সিংকে নিয়ে বিভ্রান্তি। যার রেশ চলল আজও। অবশেষে পাঞ্জাব কিংসের তরফে জারি করা হলো বিবৃতি। কিন্তু নিলামে নজিরবিহীন ঘটনা কীভাবে ঘটল?
দুই ক্রিকেটারের একই নাম। একই বেস প্রাইস। একজন ছিলেন ব্যাটার। অপরজন অলরাউন্ডার। এই দুইয়ের মধ্যে এক শশাঙ্ক সিংকে নিয়েই মিনিটখানেক চলে নাটক।

আইপিএলের নিলামে বাংলার যে ৯ ক্রিকেটার ছিলেন তাঁদের মধ্যে ব্যাটার শশাঙ্ক সিং ছিলেন। আবার ছত্তিশগড়ের শশাঙ্ক সিং ছিলেন অলরাউন্ডারদের সেটে। এই শশাঙ্কের বয়স ৩২ বছর। আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলস, রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দরাবাদ দলে ছিলেন। সেই শশাঙ্ককেই বেস প্রাইসে নিয়েছে পাঞ্জাব কিংস।
The 🆕 🦁s are ready to roar alongside us. 🤩
— Punjab Kings (@PunjabKingsIPL) December 19, 2023
Listen to them express their joy as they become an integral part of the #SaddaSquad. 👂#IPL2024Auction #SaddaPunjab #PunjabKings #JazbaHaiPunjabi pic.twitter.com/hpYMi1zZFC
নিলাম প্রক্রিয়া যখন শেষের দিকে এগোচ্ছে, বাছাই ক্রিকেটারদের নাম ধরে ঢাকছেন অকশনিয়ার মল্লিকা সাগর, তখনই সামনে আসে শশাঙ্কের নাম। পাঞ্জাব কিংস প্যাডল তোলে। শশাঙ্ককে যখন পাঞ্জাব কিংসের কাছে বেস প্রাইসে তুলে দেওয়ার ঘোষণা করেন মল্লিকা, তখনই প্রীতি জিন্টা ও নেস ওয়াডিয়াকে দেখা যায় মল্লিকাকে কিছু বলছেন।
প্রীতি, নেস যেভাবে মল্লিকাকে কিছু বার্তা দিচ্ছিলেন তাতেই সাময়িক বিভ্রান্তি তৈরি হয়। তাহলে কি প্যাডল তোলেনি পাঞ্জাব? দেখা দেয় সংশয়। মল্লিকা কিন্তু দাবি করেন, শশাঙ্কের জন্য বিড করেছিল পাঞ্জাব। একটু পরেই অবশ্য দেখে বোঝা যায় তাঁরা শশাঙ্ককে মেনে নিলেন। ২০ লক্ষ টাকায় পঞ্জাবের জার্সি গায়ে উঠল শশাঙ্কের।
🚨 Official Update 🚨
— Punjab Kings (@PunjabKingsIPL) December 20, 2023
Punjab Kings would like to clarify that Shashank Singh was always on our target list. The confusion was due to 2 players of the same name being on the list. We are delighted to have him onboard and see him contribute to our success.
শশাঙ্কের নাম নিয়ে যখন চর্চা চলছে তখন কেউ কেউ ভেবেছিলেন এই শশাঙ্ক বোধ হয় বাংলার মানরক্ষা করবেন। কিন্তু বাংলার শশাঙ্ককে যে পাঞ্জাব কিংস নেয়নি তা অলরাউন্ডার ও প্লেয়ারের নম্বরেই স্পষ্ট হয়ে যায়। কিন্তু একজন ক্রিকেটারকে নেওয়ার পর কীভাবে দলের দুই কর্ণধার তাঁকে নিয়ে সংশয় দেখালেন, সেই বার্তা যে মোটেই ভালোও নয় বলে তেমনটাও অনেকে বলতে থাকেন।
Two players of similar names on the IPL list created confusion. I am delighted to share that the right Shashank Singh has been onboarded. He has put out some noteworthy performances, and we're ready to unleash his talent.
— Punjab Kings (@PunjabKingsIPL) December 20, 2023
- Satish Menon
CEO, Punjab Kings.
আজ পাঞ্জাব কিংস এক্স হ্যান্ডলে টুইট করে জানাল, দুই শশাঙ্কের নাম থাকাতেই ভুল বোঝাবুঝি হয়েছিল। তবে সঠিক শশাঙ্ককেই নেওয়া হয়েছে। তিনি দলকে সাফল্য এনে দিতে অবদান রাখবেন, এমনটাই আশাপ্রকাশ করা হয়েছে পাঞ্জাব কিংসের তরফে। জোরালোভাবেই দাবি করা হয়েছে, এই শশাঙ্ককে নেওয়ার কথা তারা আগে ভেবে রেখেছিল।
তাঁর উপর আস্থা দেখানোয় কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি পাঞ্জাবের হয়ে সেরাটা উজাড় করে দেওয়ার বার্তা দেন শশাঙ্ক। টি২০ কেরিয়ারে শশাঙ্ক ৫৫টি ম্যাচ খেলেছেন, পাঁচটি হাফ সেঞ্চুরি-সহ ৭২৪ রান করেছেন, ১৫টি উইকেটও রয়েছে তাঁর ঝুলিতে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications