IPL 2024 Mini Auction: মুম্বই ইন্ডিয়ান্স আইপিএলের প্রতি নিলামে প্রথম কাদের নিয়েছে? কেকেআর সারল গম্ভীর-বৈঠক
IPL 2024 Mini Auction: আইপিএলের নিলাম কাল দুবাইয়ের কোকাকোলা অ্যারেনায়। প্রতিটি দলই নিজেদের মধ্যে সেরে নিচ্ছে রণকৌশল বৈঠক। ৩০ বিদেশি-সহ সর্বাধিক ৭৭ জন ক্রিকেটারের জায়গা ভরাট করা যাবে।
সোশ্যাল মিডিয়ায় প্রতিটি দলই ফ্যানেদের জন্য বিশেষ বার্তা দিচ্ছে। তবে মুম্বই ইন্ডিয়ান্স এদিন শেয়ার করল অভিনব একটি বিষয়।

আইপিএলের ১৭তম সংস্করণটি হবে ২০২৪ সালে। এর আগে আইপিএল হয়েছে ১৬ বার। তার আগে নিলাম এবং মিনি নিলামও হয়েছে। চলতি বছরের আইপিএল অবধি মুম্বই ইন্ডিয়ান্সই পাঁচবার খেতাব জিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সফলতম দল ছিল এককভাবে। এবার চ্যাম্পিয়ন হয়ে সেই একাধিপত্যে থাবা বসিয়েছে চেন্নাই সুপার কিংস।
২০০৮ সালের আইপিএল নিলামে সর্বাধিক দর পেয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। ঠিক তেমনই ২০০৮ সালের নিলাম থেকে মুম্বই ইন্ডিয়ান্স প্রথমে নিয়েছিল হরভজন সিংকে। পরবর্তীকালে ভাজ্জি মুম্বই ইন্ডিয়ান্সে ক্যাপ্টেন্সিও করেছেন। এবারের আইপিএল নিলামের আগে মুম্বই ইন্ডিয়ান্স শেয়ার করল প্রতিটি নিলাম থেকে প্রথম নেওয়া ক্রিকেটারের ছবি।
২০০৮ সালে ভাজ্জির পর ২০০৯ সালের নিলাম থেকে জেপি ডুমিনিকে প্রথম নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। ২০১০ সালে কায়রন পোলার্ড, ২০১১ সালে রোহিত শর্মা, ২০১২ সালে হারশেল গিবস, ২০১৩ সালে রিকি পন্টিং, ২০১৪ সালে মাইক হাসি, ২০১৫ সালে অ্যারন ফিঞ্চ এবং ২০১৬ সালে নিলাম থেকে জস বাটলারকে প্রথম তুলে নেয় মুম্বই।
এ ছাড়া মুম্বই ইন্ডিয়ান্স আর যে ক্রিকেটারদের পরবর্তীকালের মেগা ও মিনি অকশন থেকে নিয়েছিল তাঁরা হলেন- ২০১৭ সালে নিকোলাস পুরাণ, ২০১৮-তে কায়রন পোলার্ড, ২০১৯ সালে লাসিথ মালিঙ্গা, ২০২০ সালে ক্রিস লিন, ২০২১ সালে অ্যাডাম মিলনে, ২০২২ সালে ঈশান কিষাণ ও ২০২৩ সালে ক্যামেরন গ্রিন। এবার যাঁকে নেওয়া হবে তাঁর জায়গাটি ফাঁকা রাখা হয়েছে।
স্বাভাবিকভাবেই মুম্বই ইন্ডিয়ান্সের এই পোস্ট দেখে নস্ট্যালজিয়ায় আক্রান্ত ভক্তরা। ঠিক একইভাবে কলকাতা নাইট রাইডার্সের ভক্তদের জন্যও বিশেষ ভিডিও শেয়ার করা হয়েছে। যাতে দেখা যাচ্ছে নিলামের রণকৌশল বৈঠকে উপস্থিত রয়েছেন মেন্টর গৌতম গম্ভীর।
Our think tank at work! 🧠 💪 pic.twitter.com/21aQzTOwq8
— KolkataKnightRiders (@KKRiders) December 18, 2023
গম্ভীরের অধিনায়কত্বেই নাইটরা ২০১২ ও ২০১৪ সালে আইপিএল খেতাব জিতেছিল। এবার লখনউ সুপার জায়ান্টস থেকে গম্ভীর কেকেআরে প্রত্যাবর্তন করায় আশায় বুক বাঁধছেন ভক্তরা। নিলামের আগে গম্ভীর বৈঠক সেরে নিয়েছেন কেকেআরের হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত, নাইট রাইডার্সের সিইও ভেঙ্কি মাইসোরদের সঙ্গে।












Click it and Unblock the Notifications