IPL 2024: স্টার্ক এক্স-ফ্যাক্টর! কেকেআরে অস্ট্রেলিয়ার তারকাকে নেওয়ার রহস্য ফাঁস, গম্ভীর দিলেন সাবধানবাণী

IPL 2024 Auction: আইপিএল নিলামের শেষে দেখা যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স ২৫ জন ক্রিকেটারের কোটা পূরণ করতে পারেনি। যদিও যা দল রয়েছে তা নিয়ে আত্মবিশ্বাসী মেন্টর গৌতম গম্ভীর।

গম্ভীরের নেতৃত্বে কেকেআর ২০১২ ও ২০১৪ সালে আইপিএল খেতাব জিতেছে। মেন্টর হিসেবে গম্ভীরের নাইট শিবিরে প্রত্যাবর্তনে ফের স্বপ্ন দেখতে শুরু করেছেন ক্রিকেটপ্রেমীরা। হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত হলেও গম্ভীরের মতামত খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।

IPL 2024: স্টার্ক এক্স-ফ্যাক্টর!

নিলামের শেষে জিও সিনেমাকে দেওয়া সাক্ষাৎকারে গম্ভীর বুঝিয়ে দিয়েছেন, বোলিং বিভাগই তাঁকে সবচেয়ে বেশি সন্তুষ্ট করেছে। অনেকেই প্রশ্ন তুলছেন, মিচেল স্টার্কের জন্য কেন নাইটরা ২৪.৭৫ কোটি টাকা খরচ করল? যেখানে ২০১৫ সালে শেষবার আইপিএলে খেলেছেন অজি পেসার। যিনি টি২০ বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন আইপিএলকে।

গম্ভীর নিজে ছিলেন নিলামের টেবিলে। স্টার্ককে নেওয়ার ক্ষেত্রে নাইট রাইডার্স সিইও ভেঙ্কি মাইসোরের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছিল তাঁকে। গম্ভীর বলেছেন, স্টার্ক যে এক্স-ফ্যাক্টর তা নিয়ে কোনও সংশয় নেই। তিনি নতুন বলে বল করতে পারেন, ডেথ ওভারে কার্যকরী, সবমিলিয়ে বোলিং বিভাগকে নেতৃত্ব দিতে পারেন।

গম্ভীরের কথায়, আমাদের দলে যে দু-জন ভারতীয় বোলার রয়েছেন তাঁরা খুবই প্রতিভাবান। তাঁদের সাহায্য করার ক্ষেত্রেও স্টার্কই অগ্রণী ভূমিকা পালন করতে পারবেন। স্টার্কের বোলিং যেমন গুরুত্বপূর্ণ, তেমনই গুরুত্বপূর্ণ বোলিং লাইন আপকে নেতৃত্বদান, দলের অন্য়ান্যদের সাহায্য করার মতো বিষয়টি। মূলত এই বিষয়টির জন্যই যে কেকেআর স্টার্ককে নিতে অল-আউট ঝাঁপিয়েছে তা স্পষ্ট গম্ভীরের কথায়।

কেকেআরের মেন্টর বলেন, আমাদের বোলিং লাইন-আপে যথেষ্টই গভীরতা রয়েছে। আমরা সব সময়ই চাইছিলাম বোলিং বিভাগকে শক্তিশালী করতে। ভারতীয় দুই সিমার হর্ষিত রানা ও চেতন সাকারিয়ার পাশাপাশি রয়েছেন মুজিব উর রহমান, গাস অ্যাটকিনসন, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, মিচেল স্টার্কের মতো বোলার।

কেকেআরের বৈচিত্র্যময় বোলিং লাইন-আপই বিপক্ষের মাথাব্যথার কারণ হতে পারে, ইঙ্গিত মিলেছে গম্ভীরের বক্তব্যেই। তিনি বলেন, বিভিন্ন স্টেডিয়ামের পক্ষে উপযোগী বিভিন্ন কম্বিনেশনে খেলতে হবে। এখন সব ধরনের বোলিং আক্রমণই আমাদের প্রস্তুত। শক্তিশালী ব্যাটিং লাইন আপের চেয়ে শক্তিশালী বোলিং আক্রমণ নিশ্চিত করাকেই তিনি যে প্রাধান্য দেন তা বুঝিয়েছেন গম্ভীর।

গম্ভীরের কাছে কেকেআর শুধু দল নয়, একটা আবেগ। তিনি বলেন, এর কারণ কেকেআরে খেলে ও সততার সঙ্গে নেতৃত্ব দিয়ে পাওয়া প্রচুর ভালোবাসা। গম্ভীর চাইছেন, ২০১২ ও ২০১৪-র পুনরাবৃত্তি ঘটাতে। তা যে হবেই তার নিশ্চয়তা নেই। তবে শেষ রক্তবিন্দু অবধি লড়ার মানসিকতাই গোটা দলে ছড়িয়ে দিতে চান নাইট-মেন্টর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+