IPL 2024 Auction: কেকেআর হাল ছাড়ল দর কষাকষিতে! প্রথমেই পাওয়েলকে ছিনিয়ে নিল রাজস্থান রয়্যালস

IPL 2024 Auction: আইপিএলের মিনি নিলাম শুরু হয়ে গেল দুবাইয়ের কোকাকোলা অ্যারিনায়। এবারের নিলামে প্রথম নাম ওঠে রভম্যান পাওয়েলের। তাঁর বেস প্রাইস ছিল ১ কোটি টাকা। ৭.৪ কোটি টাকায় তাঁকে নিল রাজস্থান রয়্যালস।

১০টি দলে মোট ৭৭টি জায়গা ফাঁকা রয়েছে। তার মধ্যে ৩০ বিদেশিকে নিতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলি। মোট ৩৩২ জন ক্রিকেটারের ভাগ্য নির্ধারণ হবে আজ।

IPL 2024 Auction: আইপিএল নিলাম শুরু হতে কিছুটা দেরি!

প্রথম সেটে পাওয়েলের নামই প্রথম ওঠে। তাঁকে নিতে আগ্রহ প্রকাশ করে কলকাতা নাইট রাইডার্স। দর কষাকষিতে যোগ দেয় রাজস্থান রয়্যালস। ক্রমেই বাড়তে থাকে পাওয়েলের দর। কলকাতা নাইট রাইডার্স পাওয়েলের জন্য ৭.৪ কোটি টাকা দর দেয়। কিন্তু তার বেশি এগোতে পারেনি।

ফলে ৭.৪ কোটি টাকায় পাওয়েলকে কিনে নেয় রাজস্থান রয়্যালস। ১৮৪টি টি২০ ম্যাচে পাওয়েলের ৩৩৬৯ রান রয়েছে। ১টি শতরান ও ১৪টি অর্ধশতরান করেছেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৬৬টি টি২০ আন্তর্জাতিকে পাওয়েল ১টি শতরান ও ৫টি অর্ধশতরান-সহ ১২০২ রান করেছেন। বল হাতে ৫টি উইকেট রয়েছে। টি২০-তে ২৬টি উইকেট আছে তাঁর ঝুলিতে।

আইপিএল নিলামের আগে দিল্লি ক্যাপিটালস পাওয়েলকে ছেড়ে দিয়েছিল। ২০২২ সালে পাওয়েল ১৪ ম্যাচে ২৫০ ও চলতি বছরের আইপিএলে ৩ ম্যাচে ৭ রান করেন। আইপিএলে ১৭টি ম্যাচে পাওয়েলের ২৫৭ রান রয়েছে, স্ট্রাইক রেট ১৪৬।

এদিকে, আইপিএল নিলামের আগে ইংল্যান্ডের রেহান আহমেদ এবং বাংলাদেশের তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম সরে দাঁড়িয়েছেন। এরপর ভারতের কুশল তাম্বে ও সাহিল ধিওয়ানের নাম যুক্ত হয়েছে। ৩৩২ জনের মধ্যে রয়েছেন ২১৬ জন ভারতীয় এবং ১১৬ জন বিদেশি। দক্ষিণ আফ্রিকার হয়ে অভিষেক হয়েছে নান্দ্রে বার্গারের। ফলে তিনি আনক্যাপড থেকে এখন ক্যাপড ক্রিকেটার। বেস প্রাইস বেড়ে হয়েছে ৫০ লক্ষ টাকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+