IPL 2024 DC Sqad: সৌরভের সঙ্গে বার্থ-ডে বয় পন্টিং! দিল্লি ক্যাপিটালসে জায়গা ফাঁকা নেই! কীভাবে শক্তি বাড়ল?
IPL 2024 DC Sqad: আইপিএলের নিয়ম অনুযায়ী সব দলই ২৫ জন ক্রিকেটারকে রাখতে পারে। আইপিএলের নিলামের আগে দিল্লি ক্যাপিটালস দলে ছিলেন ১৬ জন ক্রিকেটার।
ফলে দরকার ছিল ৯টি জায়গা ভরাট করার। সৌরভ গঙ্গোপাধ্যায় এই দলের ডিরেক্টর অব ক্রিকেট। আজ আবার জন্মদিন ছিল হেড কোচ রিকি পন্টিংয়ের।

দিল্লি ক্যাপিটালসে এবার অধিনায়ক ঋষভ পন্থের খেলার সম্ভাবনা বাড়ছে। পন্টিং জন্মদিনের কেক কাটার সময় উপস্থিত ছিলেন পন্থ। হেড কোচকে কেক খাইয়েও দিতে দেখা গিয়েছে দিল্লি ক্যাপিটালস অধিনায়ককে। দুর্ঘটনার কারণে পন্থ চলতি বছর আইপিএল খেলতে পারেননি। কামব্যাকের প্রয়াস চালাচ্ছেন।
দিল্লি ক্যাপিটালসের শিবিরেও সল্টলেক যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মাঠে হাজির ছিলেন পন্থ। ফলে মনে করা হচ্ছে, ডেভিড ওয়ার্নারকে এবার অধিনায়কত্বের দায়িত্ব সামলাতে নাও হতে পারে। গোটা বিষয়টি স্পষ্ট না হলেও সৌরভ, পন্টিংদের সঙ্গে এদিন নিলামের টেবিলে ছিলেন পন্থ। ক্রিকেটারদের নিতে প্যাডল তুললেও দেখা গিয়েছে।
দিল্লি ক্যাপিটালস নিলাম থেকে ৯ জন ক্রিকেটারকেই নিতে পারতো। সব কটি জায়গাই ভরাট করে ফেলেছে। তারপরেও দিল্লির ঝুলিতে থেকে গেল ৯ কোটি ৯০ লক্ষ টাকা। ৮ বিদেশি-সহ দিল্লি ক্যাপিটালসে এবার রয়েছেন ২৫ জন ক্রিকেটার। নিলাম থেকে মহেন্দ্র সিং ধোনির রাজ্যের উইকেটকিপার-ব্যাটার কুমার কুশাগ্রকে সবচেয়ে বেশি দরে কিনল দিল্লি।
একনজরে দেখে নেওয়া যাক দিল্লি ক্যাপিটালস নিলাম থেকে কাদের কিনল: কুমার কুশাগ্র (৭ কোটি ২০ লক্ষ), ঝাই রিচার্ডসন (৫ কোটি), হ্যারি ব্রুক (৪ কোটি), সুমিত কুমার (১ কোটি), শেই হোপ (৭৫ লক্ষ), ট্রিস্টান স্টাবস (৫০ লক্ষ), রসিক দার (২০ লক্ষ), রিকি ভুই (২০ লক্ষ), স্বস্তিক চিকারা (২০ লক্ষ)।
দিল্লি ক্যাপিটালসে এ ছাড়াও রয়েছেন- অভিষেক পোড়েল, আনরিখ নরকিয়া, অক্ষর প্যাটেল, ডেভিড ওয়ার্নার, ইশান্ত শর্মা, কুলদীপ যাদব, ললিত যাদব, লুঙ্গিসানি এনগিডি, মিচেল মার্শ, মুকেশ কুমার, প্রবীণ দুবে, পৃথ্বী শ, ঋষভ পন্থ, সৈয়দ খলিল আহমেদ, ভিকি অস্টওয়াল, যশ ঢুল।












Click it and Unblock the Notifications