IPL 2024: রাজস্থান রয়্যালসের জার্সি প্রকাশে গুরুত্ব পেলেন কে? সঞ্জুর প্রশংসায় অশ্বিন
IPL 2024: আইপিএল শুরু ২২ মার্চ। তার আগে নতুন মরশুমের জন্য নতুন জার্সি প্রকাশ করল রাজস্থান রয়্যালস। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওর মাধ্যমে। যাতে দেখা যাচ্ছে যুজবেন্দ্র চাহালকে।
রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসনের প্রশংসা করেছেন রবিচন্দ্রন অশ্বিন। সবমিলিয়ে ট্রফির দীর্ঘ খরা মেটাতে এবার প্রত্যয়ী রাজস্থান রয়্যালস।

গত বছরের আইপিএলে ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে শেষ করেছিল রাজস্থান রয়্যালস। প্রথম পাঁচটি ম্যাচের চারটিতেই জিতেছিলেন সঞ্জু স্যামসনরা। যদিও এরপরই ছন্দ নষ্ট হয়। ১৪টি ম্যাচের মধ্যে শেষ অবধি মোট ৭টি ম্যাচ জেতে রাজস্থান। আরসিবির বিরুদ্ধে ১৭২ রান তাড়া করতে নেমে ৫৯ রানে অল আউটও হয়ে গিয়েছিল।
মিনি অকশন থেকে রভম্যান পাওয়েল, শুভম দুবে, নান্দ্রে বার্গার, টম কোহলার-ক্যাডমোর, আবিদ মুস্তাককে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। রবিচন্দ্রন অশ্বিন স্টার স্পোর্টসে বলেন, সঞ্জুর সঙ্গে আমার দাদা-ভাইয়ের সম্পর্ক। মাঠে আমি সেটাই চেষ্টা করি যেটা অধিনায়ক চাইছেন।
অশ্বিন আরও জানিয়েছেন, পরিস্থিতি অনুযায়ী আমি অধিনায়ককে ইনপুট দিয়ে থাকি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত সঞ্জুই নেন। অধিনায়ক হিসেবে সঞ্জুর বয়স কম হলেও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাঁর পরিণত ভাবের প্রশংসা করেছেন অশ্বিন। দলকে যেভাবে সঞ্জু নেতৃত্ব দিচ্ছেন তা অনবদ্য বলেও উল্লেখ করেন অশ্বিন।
রাজস্থান রয়্যালস ৭ এপ্রিল অবধি প্রকাশিত সূচিতে চারটি ম্যাচ খেলবে। তিনটি হোম ম্যাচ, একটি অ্যাওয়ে। প্রথম দুটি ম্যাচ জয়পুরে ২৪ ও ২৮ মার্চ যথাক্রমে লখনউ সুপার জায়ান্টস ও দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। ১ এপ্রিল মুম্বইয়ে রাজস্থান রয়্যালস মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলে ৬ এপ্রিল জয়পুরে নামবে আরসিবির বিরুদ্ধে।
রাজস্থান রয়্যালস- সঞ্জু স্যামসন, জস বাটলার, শিমরন হেটমায়ার, যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেল, রিয়ান পরাগ, কুণাল রাঠোর, ডোনোভান ফেরেইরা, রভম্যান পাওয়েল, শুভম দুবে, টম কোহলার-ক্যাডমোর, রবিচন্দ্রন অশ্বিন, আবিদ মুস্তাক, আবেশ খান, কুলদীপ সেন, নভদীপ সাইনি, প্রসিদ্ধ কৃষ্ণ, সন্দীপ শর্মা, ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চাহাল, অ্যাডাম জাম্পা, নান্দ্রে বার্গার।












Click it and Unblock the Notifications