IPL 2024: আইপিএলে এক ভারতীয় ক্রিকেটারকে নিয়ে সিএসকে-গুজরাতের লড়াই দেখছেন অশ্বিন, পাবেন বিরাট দামও! কে তিনি?

আইপিএল নিলাম মানেই 'ভানু পেল লটারি।' দেশ-বিদেশের প্রচারের আড়ালে থাকা অনেক ক্রিকেটার রাতারাতি বিখ্যাত হয়ে যান আইপিএলের সৌজ‌ন্যে। এমনকী রেকর্ড পরিমাণ দাম পেয়ে বদলে যায় সেই ক্রিকেটারদের জীবনও। আগামী ১৯ ডিসেম্বর দুবাইতে বসতে চলেছে ২০২৪ সালের আইপিএলের মেগা নিলাম। অনামী কে হতে পারেন তারকা? উত্তর দিলে‌ন আর অশ্বিন।

রাচিন রবীন্দ্র থেকে ট্রাভিস হেড, বিশ্বকাপে নজরকাড়া একাধিক তারকা যেমন নিলামে উঠবেন তেমনই শার্দূল ঠাকুরদের মতো দেশীয় ক্রিকেটারদের ভাগ্যও পরীক্ষা হবে। কিন্তু‌ একজন ক্রিকেটারকে নিয়ে নিলামে তীব্র লড়াই হতে পারে গুজরাত এবং চেন্নাইয়ের মধ্যে? সেই রকম আভাস দিলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার অশ্বিন।

IPL 2024

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে বিভিন্ন বিষয়ে মন্তব্য করেন অশ্বিন। এবার তামিল তারকা বক্তব্য রেখেছেন আসন্ন আইপিএলের নিলাম নিয়েই। পঞ্জাব কিংস দল এবার ছাঁটাই করেছে শাহরুখ খানকে। ২০২২ সালের মেগা নিলামে ৯ কোটি টাকা দিয়ে কিনেও ভারতীয় এই তারকাকে প্রীতি দলে না রাখায় অনেকেই অবাক হয়ে গিয়েছেন।

রবিচন্দ্রন অশ্বিন শাহরুখ খান প্রসঙ্গে বলেন, "আমি শাহরুখ খানের জন্য চেন্নাই সুপার কিংস এবং গুজরাত টাইটান্সের মধ্যে লড়াই দেখতে পাচ্ছি। গুজরাত দল হার্দিক পাণ্ডিয়াকে ছেড়ে দিয়েছে, ফলে তাদের একজন ভালো ফিনিশার প্রয়োজন। একজন পাওয়ার হিটারের প্রয়োজন। পাঞ্জাব কিংস ৯ কোটির বিনিময়ে নিয়েছিল শাহরুখকে।'

একইসঙ্গে অশ্বিন কত টাকা পেতে পারেন পঞ্জাবের প্রাক্তনী? সেটাও আগাম জানিয়ে দিয়েছেন। অশ্বিনের কথায়, ' আমি নিশ্চিত শাহরুখ নিজের দক্ষতা দেখিয়েছেন ২০২৩ সালের আইপিএলে। এরপরেও কি ওর দাম বাড়বে না? আমি মনে করি তিনি ১২-১৩ কোটি টাকা পেতে পারেন। গুজরাতের পাশাপাশি চেন্নাইও শাহরুখকে দলে নেওয়ার জন্য ঝাঁপাবে বলেই মনে হচ্ছে।"

মিচেল স্টার্ক আইপিএলে কামব্যাক করতে চলেছেন। চেন্নাই সুপার কিংস নিলামে তাকে নেওয়ার চেষ্টা করতে পারে বলে জানা গেছে। স্টার্ককে নিতে পারলে তাদের পেস বোলিং বিভাগ অনেকটাই শক্তিশালী হয়ে উঠবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+