IPL 2024: ধোনি কি পুরো আইপিএলে খেলতে পারবেন? চেন্নাই সুপার কিংস দলে রইলেন কারা?

IPL 2024: মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস আগামী বছরের আইপিএলে নামবে খেতাব দখলে রাখার লক্ষ্যে। চ্যাম্পিয়ন দলে থাকা মাত্র ৮ ক্রিকেটারকে ছেড়ে দিল সিএসকে। তার মধ্যে অম্বাতি রায়ুডু আগেই অবসর ঘোষণা করেছেন।

বেন স্টোকসও আগামী আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেন। তাঁকেও রাখেনি চেন্নাউ সুপার কিংস। তবে সিএসকে ও ধোনি ভক্তরা আজ প্রকাশিত তালিকা দেখে বিরাট স্বস্তি পেয়েছেন।

IPL 2024: ধোনি কি পুরো আইপিএলে খেলতে পারবেন?

আইপিএলে চলতি বছর চেন্নাই সুপার কিংসকে চ্যাম্পিয়ন করানোর পর ধোনি বলেছিলেন, সকলকে ধন্যবাদ জানানোর এটাই সেরা সময়। কিন্তু যে পরিমাণ ভালোবাসা পেয়েছি, তাতে আরও একটি মরশুম খেলে সিএসকে সমর্থকদের বড় উপহার দিতে পারি। হাঁটুর চোটের অস্ত্রোপচার করিয়েছেন ধোনি। আইপিএলেও নেতৃত্ব দেবেন।

এবারের আইপিএলে শুরু থেকেই ধোনিকে ভোগাচ্ছিল হাঁটুর চোট। রান নিতে দৌড়ানোর সময় অস্বস্তি দেখা গেলেও উইকেটের পিছনে তাঁর ভূমিকাকে এখনও কেউ চ্যালেঞ্জ করার জায়গায় আসেনি। ডিসিশন রিভিউ সিস্টেমকে বলা হয় ডিআরএস, তাকে অনেকেই আবার বলেন ধোনি রিভিউ সিস্টেম। অর্থাৎ ডিআরএস নেওয়ার ক্ষেত্রেও নির্বিকল্প ধোনি। অধিনায়ক হিসেবে তো কথাই নেই।

ধোনিকে অধিনায়ক হিসেবে উল্লেখ করেই তালিকা প্রকাশ করেছে সিএসকে। তবে সংশয় থাকছেই। কেন না, ধোনি নিশ্চিতভাবেই নিজেকে ফিট রাখতে কসুর করেন না। কিন্তু হাঁটুর চোট সারিয়ে ফিরে আসা সহজ ব্যাপার নয়। তাছাড়া আইপিএল ছাড়া ধোনি এখন ক্রিকেটও খেলেন না। ফলে আদৌ তিনি আগামী মরশুমে সব ম্যাচ খেলতে পারবেন কিনা তা নিয়ে সামান্য সংশয় থাকছেই।

ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা কোচ অনিল কুম্বলের কথায়, আমরা সকলেই গত বছর জানতাম ধোনি ১০০ শতাংশ ফিট নন। কিন্তু উইকেটের সামনে বা পিছনে তিনি নিজের সেরাটাই দিয়েছেন। হাতে সময় আছে। তবে তিনি সচরাচর ক্রিকেট খেলেন না। ধোনির কাজটা তাই সহজ হবে না। হাঁটুতে সার্জারি হয়েছে। কঠোর পরিশ্রম করতে হবে।

একইসঙ্গে কুম্বলে জিওসিনেমাতে বলেন, ধোনি এমন একজন যিনি আগে থেকে কখনও বুঝতে দেবেন না কখন তিনি অবসর নিচ্ছেন। আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষেত্রে আমরা তার সাক্ষী। আমরা জানি, ফ্যানেরা, সতীর্থরা চাইবেন তিনি খেলুন। আমি নিশ্চিত ধোনি যদি নিজেকে আইপিএল খেলার জন্য পুরো প্রস্তুত করে ফেলেন, তাহলে পুরো টুর্নামেন্টেই খেলবেন।

চেন্নাই সুপার কিংসে রইলেন যাঁরা- ঋতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, মঈন আলি, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), অজিঙ্ক রাহানে, দীপক চাহার, মাহিশ থিকশানা, মুকেশ চৌধুরী, মিচেল স্যান্টনার, রাজবর্ধন হাঙ্গরগেকর, সিমরজিৎ সিং, মাথিশা পাথিরানা, তুষার দেশপাণ্ডে, প্রশান্ত সোলাঙ্কি, শাইক রশিদ, নিশান্ত সিন্ধু, অজয় মণ্ডল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+