IPL 2024: করোনাকালে ক্রিকেট শেখা শুরু করে মিস্ট্রি স্পিনার! কেকেআরের হোম ম্যাচে বড় চমক গজানফর?

IPL 2024: আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের সামনে এখন পাঁচটি হোম ম্যাচ। ১৪ এপ্রিল থেকে ২৯ এপ্রিল অবধি টানা। তাতেই ইডেনে নামার অপেক্ষায় বছঠর ১৬-র মিস্ট্রি স্পিনার।

মুজিব উর রহমানের পরিবর্ত হিসেবে আফগানিস্তানেরই আল্লাহ মহম্মদ গজানফরকে নিয়েছে কেকেআর। নিলামে যিনি অবিক্রিত ছিলেন। নাইট শিবিরে যোগ দিলেন এই টিনএজার ক্রিকেটার।

IPL 2024

কেকেআরের ওয়েবসাইটে উল্লেখ, আল্লাহ মহাম্মদ গজানফর আফগান শপেজেজা ক্রিকেট লিগে মিস আইনাক নাইটস এবং পাকিস্তান জুনিয়র লিগে রাওয়ালপিন্ডি রাইডার্সের হয়ে খেলেছেন। গজানফর আফগানিস্তানের পাকতিয়া প্রদেশের বাসিন্দা। তাঁর পাঁচ দাদা রয়েছেন। ২০২২ সাল পর্যন্ত তিনি কাবুলে থাকতেন।

ফাস্ট বোলার হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন গজানফর। আফগানিস্তানের প্রাক্তন অধিনায়ক দৌলত আহমেদজাইয়ের কাছে প্রশিক্ষণ নিয়ে তিনি ফিঙ্গার স্পিনার হয়ে ওঠেন। অফ-স্পিন বল করেন। তাঁর বোলিং কৌশলকে আফগান আন্তর্জাতিক মুজিব জাদরানের সঙ্গে তুলনা করা হয়।

গজানফর কাবুলের মির্জা মহাম্মদ কাটওয়াজাই ক্রিকেট সেন্টারে প্রশিক্ষণ নেন এবং আফগানিস্তান জাতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের হয়েও খেলেছেন। আইপিএলের মিনি নিলামে তিনি সর্বকনিষ্ঠ ক্রিকেটার ছিলেন। বেস প্রাইস ছিল ২০ লক্ষ টাকা। নিলামে অবিক্রিতই থাকেন।

চলতি বছর অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে আফগানিস্তানের হয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনি ২৯ রানে তিন উইকেট নেন। মুজিব উর রহমানের পরিবর্ত হিসেবে গত মাসেই বেস প্রাইসের বিনিময়ে নিয়েছে কেকেআর। চেন্নাই থেকে আজই কলকাতায় ফিরেছে কেকেআর।

দলের তরফে জানানো হয়েছে, আল্লাহ মহম্মদ গজানফর কেকেআর দলের সঙ্গে যোগ দিয়েছেন। ইডেনে নাইটদের পরবর্তী অনুশীলনেই তিনি মাঠে নামবেন। কেকেআরে থাকা আফনিস্তানের উইকেটকিপার তথা ওপেনার রহমানুল্লাহ গুরবাজ চাক ম্যাচে সুযোগ পাননি। তবে স্পিনাররা সুবিধা করতে না পারায় গজানফরের অভিষেক ইডেনে হতে পারে বলে মনে করা হচ্ছে।

গত মাসেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওডিআই অভিষেক হয় গজানফরের। তবে কোনও উইকেট পাননি দুটি ম্যাচে। লিস্ট এ-তে ৬ ম্যাচে ৪টি ও তিনটি টি২০ ম্যাচে পাঁচ উইকেট রয়েছে। ৫০ ওভারের ক্রিকেটে সেরা বোলিং ৩৬ রানে তিন উইকেট, টি২০-তে ১৫ রানে চার উইকেট।

২০২০ সালে বাবার ইচ্ছার বিরুদ্ধে করোনাকালে ক্রিকেট খেলা শুরু করেন গজানফর। গত ডিসেম্বরে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে আফগানিস্তানের অনূর্ধ্ব ১৯ দলের সঙ্গে দুবাইয়ে ছিলেন আল্লাহ। আবু ধাবিতে ট্রায়ালে যাওয়ার জন্য তাঁকে গাড়ি পাঠিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স।

মুম্বই ইন্ডিয়ান্সের নেট বোলার হওয়ার ইচ্ছা ধাক্কা খায় ভিসা জটিলতায়। নেট বোলারকে প্লেয়ার হিসেবে ভিসার অনুমোদন দেওয়া হয়নি। মুম্বই ইন্ডিয়ান্সে নেট বোলার হতে না পারার আক্ষেপ কাটিয়ে দিল কেকেআরে সুযোদ। ইদের আগেই শহরেও এসে গেলেন। এবার আইপিএল অভিষেকের অপেক্ষা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+