IPL 2024: ধোনির জন্য প্রেমিকার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ! মাহির ভক্তের কীর্তি ঘিরে ঝড় সোশ্যাল মিডিয়ায়
মহেন্দ্র সিং ধোনি, সিএসকে সমর্থকদের কাছে শুধু থালা বা একজন ক্রিকেটার নন। একটি আবেগের নাম। মহেন্দ্র সিং ধোনির ফ্যান ফলোয়িং চমকে দেওয়ার মতোই, ভক্তরা তাঁর প্রতি তাদের ভালবাসা প্রকাশ করতে পিছপা হন না। এছাড়াও, তাঁকে এক ঝলক দেখতে, বহু ভক্তই এমন কিছু কাজও করেন যা ক্রিকেট বিশ্বকে অবাক করে দেয়।
আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন দীর্ঘ দিন। ক্রিকেট এবং ধোনির সম্পর্ক এখন হলুদ জার্সির সুতোর বন্ধনে আবদ্ধ। তবে মাহির জনপ্রিয়তায় ভাঁটা পড়েনি একটুও। বর্তমানে তিনি আইপিএল ছাড়া আর কোনও ধরনের কোনও ক্রিকেট খেলেন না। সিএসকের হয়ে তিনি মাঠে নামলেই আলাদা একটা উত্তেজনা, উন্মাদনা কাজ করে ধোনি ভক্তদের মনে। ধোনিভক্তরা এমন সব কীর্তি করছেন যা সংবাদ শিরোনামে উঠে আসছে।

রবিবার চিপকে ম্যাচ চলাকানীন একটি অনিভব দৃশ্য দেখা যায়। যেখানে এক ভক্ত প্ল্যাকার্ড হাতে জানান দিচ্ছেন ধোনির জন্য তিনি তাঁর প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ ঘটিয়েছেন। প্রেমিকার সঙ্গে সম্পর্ক ভেঙে দিয়েছেন। যার জন্য দায়ী খোদ ধোনি। আরও স্পষ্ট করে বললে ধোনির সঙ্গে জুড়ে যাওয়া ৭ নম্বর। কেন ব্রেক-আপ করেছেন ওই ভক্ত? কারণ হিসেবে ধোনি ভক্তটি উল্লেখ করেছেন, তাঁর প্রেমিকার নামে সাতটি অক্ষর নেই। শুধু এই কারণেই নাকি জীবনের অন্যতম বড় সিদ্ধান্তটি তিনি নিয়ে ফেলেন।
এরআগে এক ভক্ত আবার মেয়েদের স্কুলের বেতন না দিয়ে সেই টাকায় সিএসকে ম্যাচের টিকিট কেটে ফেলেন । সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও-তে ওই ব্যক্তিকে বলতে শোনা গিয়েছিল, এমএস ধোনিকে চোখের সামনে দেখার জন্য মেয়েদের স্কুলের ফি না দিয়ে সেই টাকায় কালোবাজার থেকে কেকেআর বনাম সিএসকে ম্যাচের টিকিট কেটেছেন।
Fans at the Chepauk. 😄👌 pic.twitter.com/Qmk3pq4b0V
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 28, 2024
সিএসকের সমর্থকের কথায়, "আমি টিকিট পাইনি, তাই বাধ্য হয়েই কালোবাজার থেকে টিকিট কিনেছি। এই টিকিটের মোট দাম ছিল ৬৪ হাজার টাকা। কিন্তু আমাদের সকলের ইচ্ছে ছিল একবার ধোনিকে চোখের সামনে থেকে দেখার। আমি এখনও মেয়েদের স্কুলের ফি দিতে পারেনি। আমার কিছু করার ছিল না। '
এখানেই শেষ নয় আরও আছে। একটি ম্যাচে এক বৃদ্ধার পোস্টারের ছবিও রীতিমতো ভাইরাল হয়েছিল কয়েকদিন আগে। যেখানে লেখা ছিল,'আই অ্যাম ৮২। আই অ্যাম হিয়ার ফর ধোনি। আমার বয়স ৮২ বছর । আমি এখানে এসেছি ধোনির প্রতি ভালোবাসার টানে।'
আইপিএলে রবিবারের ম্যাচে আরও একটি রেকর্ড গড়েছেন ধোনি। প্রথম ক্রিকেটার হিসাবে ১৫০টি ম্যাচ জিতলেন ধোনি। ২০০৮ সাল থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় এখনও পর্যন্ত ২৫৯টি ম্যাচ খেলেছেন ধোনি। সব থেকে বেশি ম্যাচ খেলারও রেকর্ড তাঁর রয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications