IPL 2024: আইপিএল খেতাব জয়ে কতটা গুরুত্বপূর্ণ টস? পরিসংখ্যানে মিলল চমকপ্রদ তথ্য
IPL 2024: সপ্তদশ আইপিএলের ফাইনাল হবে রবিবার। কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ কে হবে তা নির্ধারণ করে দেবে আজ চেন্নাইয়ের চিপকে দ্বিতীয় কোয়ালিফায়ার।
কেকেআর আইপিএল খেতাব জিতেছে দ্বিতীয়বার। সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে দ্বিতীয়বার আইপিএল খেতাব জয়ের আশা জিইয়ে রাখতে।

আইপিএলে অনেক ক্ষেত্রেই দেখা যায় টস গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে সান্ধ্যকালীন টি২০ ম্যাচে ডিউ ফ্যাক্টরের কারণে পরে ব্যাট করাই সুবিধাজনক। সে কারণে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় টস জেতা দল রান তাড়া করার সিদ্ধান্ত নিচ্ছে।
আইপিএলে যে ১৬টি ফাইনাল হয়েছে তাতে ১২ বার টস জেতা দলের হাতেই উঠেছে খেতাব। মাত্র চারবারই টস জেতা দলকে ফাইনালে হারতে হয়েছে। ২০১২ ও ২০১৪ সালে কেকেআর আইপিএল ফাইনালে টস জিতেছিল, খেতাবও জেতে।
যদিও যে চারবার টস জেতা দল ফাইনালে জিততে পারেনি তার মধ্যে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। ২০২১ সালে কেকেআর টস জিতে ফিল্ডিং নিয়েছিল, সেবার খেতাব জেতে চেন্নাই সুপার কিংস। এবার একনজরে দেখে নেওয়া যাক টস জেতার পর বিভিন্ন বছরে আইপিএল ফাইনালে কোন দলের ভাগ্যে কী জুটেছে:
২০০৮ সালের আইপিএল ফাইনালে রাজস্থান রয়্যালস টস জিতে চেন্নাই সুপার কিংসকে ব্যাট করতে পাঠায়। খেতাব জেতে রাজস্থান। ২০০৯ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ফাইনালে টস জিতে ডেকান চার্জার্সকে ব্যাট করতে পাঠায়, সেবার খেতাব জেতে ডেকান চার্জার্স।
২০১০ সালের আইপিএল ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংস টস জিতে ব্যাট করেছিল, খেতাবও জেতে। ২০১১ সালে সিএসকে আরসিবির বিরুদ্ধে ফাইনালে টস জিতে প্রথমে ব্য়াটিং করেই চ্যাম্পিয়ন হয়।
২০১২ সালে কেকেআর চ্যাম্পিয়ন হয়েছিল, চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে টস জিতে প্রথমে ফিল্ডিং নিয়ে। ২০১৩ সালের আইপিএল ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্স চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে টস জিতে ব্যাটিং করে চ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে কেকেআর কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে টস জিতে রান তাড়া করে খেতাব জিতেছিল।
২০১৫ সালের আইপিএল ফাইনালে সিএসকের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাট করে চ্যাম্পিয়ন হয় মুম্বই ইন্ডিয়ান্স। ২০১৬ সালের ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদ টস জিতে আরসিবির বিরুদ্ধে প্রথমে ব্যাট করে নেয়, তারপর খেতাবও জেতে।
২০১৭ সালের আইপিএলের ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্স টস জিতে রাইজিং পুনে সুপার জায়ান্টের বিরুদ্ধে প্রথমে ব্যাট করেছিল, চ্যাম্পিয়নও হয়। ২০১৮ সালের আইপিএল ফাইনালে চেন্নাই সুপার কিংস টস জিতে ফিল্ডিং নেয় সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে, খেতাবও জেতে।
২০১৯ সালের আইপিএলের ফাইনালে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। সেবার টস জিতে মুম্বই ইন্ডিয়ান্স প্রথমে ব্যাট করেছিল। ২০২০ সালের আইপিএলে দিল্লি ক্যাপিটালস টস জিতেছিল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। প্রথমে ব্যাট করেও সেবার মুম্বইয়ের চ্যাম্পিয়ন হওয়া আটকাতে পারেনি মুম্বই।
২০২১ সালের আইপিএল ফাইনালেও টস জেতা দল হেরে যায়। কেকেআর টস জিতে ফিল্ডিং নিয়েছিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। জেতে সিএসকে। ২০২২ সালের আইপিএলে রাজস্থান রয়্যালস টস জিতে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে প্রথমে ব্য়াট করেছিল। সেবার চ্যাম্পিয়ন হয় গুজরাত টাইটান্স।
গত বছরের আইপিএল ফাইনালে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে টস জিতে চেন্নাই সুপার কিংস ফিল্ডিং নিয়েছিল। বৃষ্টিবিঘ্নিত ফাইনালের রিজার্ভ ডে-তে শেষ হাসি হাসে ধোনির সিএসকে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications