IPL 2023: যশস্বী জয়সওয়ালের দায়িত্বশীল সেঞ্চুরি, রাজস্থানকে হারাতে মুম্বইয়ের চাই ২১৩

রোহিত শর্মার জন্মদিনে আইপিএলের ১ হাজারতম ম্যাচটি জেতার জন্য মুম্বই ইন্ডিয়ান্সের সামনে জয়ের জন্য ২১৩ রানের লক্ষ্যমাত্রা দিল রাজস্থান রয়্যালস। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন।

নির্ধারিত ২০ ওভারে রাজস্থান রয়্যালস তুলল ৭ উইকেটে ২১২ রান। নিজের হোম গ্রাউন্ডে রাজস্থানের জার্সিতে আইপিএল কেরিয়ারের সেরা ইনিংসটি উপহার দিলেন যশস্বী জয়সওয়াল। প্রথম আইপিএল শতরান পেলেন ৫৩ বলে। পেলেন অরেঞ্জ ক্যাপ

যশস্বী জয়সওয়াল

চলতি আইপিএলে তৃতীয় ব্যাটার হিসেবে শতরান পেলেন যশস্বী। এর আগে হ্যারি ব্রুক ও ভেঙ্কটেশ আইয়ার শতরান পেয়েছেন। যশস্বীর নামের পাশে ইতিমধ্যেই এবার চারটি অর্ধশতরান ছিল এদিনের ম্যাচের আগে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভেঙ্কটেশের পর যশস্বীও শতরান হাঁকালেন। তাঁর রান এবার ব্যক্তিগত সর্বাধিকও।

জস বাটলার

মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলেন যশস্বী। ওয়াংখেড়ের চেনা পরিবেশে তাঁর দাপটে রাজস্থানের শুরুটা ভালোই হয়। ওপেনিং জুটি ভাঙে ৭.১ ওভারে ৭১ রানে। জস বাটলার ১৯ বলে ১৮ রান করে আউট হন। সঞ্জু স্যামসন ১০ বলে ১৪, দেবদত্ত পাড়িক্কল ৪ বলে ২, জেসন হোল্ডার ৯ বলে ১১ ও শিমরন হেটমায়ার ৯ বলে ৮ রানে আউট হন।

উইকেটের অপর প্রান্ত আগলে একা কুম্ভ রক্ষা করলেন যশস্বী। ৩২ বলে অর্ধশতরান পূর্ণ করেন। রাজস্থান পাওয়ারপ্লে-র ৬ ওভারে বিনা উইকেটে ৬৫ রান করেছিল। ৭ থেকে ১৫ ওভারের মধ্যে পড়ে তিনটি উইকেট, ৭৮ রান আসে। ধ্রুব জুরেল ৩ বলে ২ রানের বেশি করতে পারেননি।

যশস্বী শেষ ওভারের তৃতীয় বলে আউট হলেন ৬১ বলে ১২৪ রান করে। তাঁর ইনিংসে রয়েছে ১৬টি চার ও আটটি ছক্কা। ১৯.২ ওভারে দুশো রান পূর্ণ হয় রাজস্থানের। এই নিয়ে চলতি আইপিএলে ২৩ বার দলগত রান দুশো বা তার উপর গেল। তার মধ্যে ১৫ বারই প্রথমে ব্যাটিং করে। রবিচন্দ্রন অশ্বিন ৫ বলে ৮ রানে অপরাজিত থাকেন।

মুম্বই ইন্ডিয়ান্স

মুম্বই ইন্ডিয়ান্সের সফলতম বোলার আর্শাদ খান। তিনি পেলেন তিনটি উইকেট, ৩ ওভারে দিলেন ৩৯। পীযূষ চাওলা চার ওভারে ৩৪ রান দিয়ে ২ উইকেট দখল করেন। জোফ্রা আর্চার কামব্যাক ম্যাচে ৪ ওভারে ৩৫ রান খরচ করে এবং রাইলি মেয়ারডিথ ৪ ওভারে ৫১ রান দিয়ে একটি করে উইকেট দখল করেন।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+