IPL 2023: ঋদ্ধিমানকে হ্যাটস অফ ভরতের, উল্টো প্যান্ট পরার কারণ কী?
গুজরাত টাইটান্স এখন গ্রুপশীর্ষে। তিনটি ম্যাচ বাকি। তার আগেই হার্দিক পাণ্ডিয়ারা পৌঁছে গিয়েছেন প্লে-অফের জন্য প্রয়োজনীয় ম্যাজিক ফিগার ১৬ পয়েন্টে। তারই মধ্যে ঋদ্ধিমান সাহার চোট নিয়ে স্বস্তির খবর জানা গেল। নিজের পারফরম্যান্সেও খুশি পাপালি।
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে বিধ্বংসী ইনিংস খেলার পর দুই ওভারের বেশি কিপিং করতে পারেননি। বাকি ১৮ ওভার কিপিং করেন কেএস ভরত। ম্যাচের পর আইপিএলকে সাক্ষাৎকার দিতে গিয়ে ভরতের মুখোমুখি হলেন ঋদ্ধিমান।

আইসিসি বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনালের দলে শ্রীকার ভরত রয়েছেন। ঋদ্ধিমান সাহার ফর্ম দেখে তাঁকে লোকেশ রাহুলের পরিবর্ত হিসেবে দলে ফেরানোর দাবি জোরালো হয়েছে। ভরত এবার টাইটান্সের প্রথম একাদশে সুযোগ পাননি একটি ম্যাচেও। ঋদ্ধির পরিবর্ত হিসেবে কিপিং করেছেন। এই পরিস্থিতিতে ঋদ্ধিমানকেই ওভালের ফাইনালে খেলানোর দাবি জোরালো হয়েছে।
ভরত গতকালের ম্যাচের পর ঋদ্ধিমানকে হ্যাটস অফ জানান। বলেন, শতরান না পেলেও তাঁর ও শুভমান গিলের দুরন্ত জুটির সৌজন্যেই গুজরাত টাইটান্স দুশোর উপর রান করতে পেরেছে। শুভমান-ঋদ্ধির ওপেনিং জুটিকে দলের স্তম্ভ হিসেবেও অভিহিত করেছেন ভরত। ঋদ্ধিমানও নিজের পাফরম্যান্সে খুশি।

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৪১ রানে অপরাজিত ছিলেন। তারপর গতকালের ৪৩ বলে ৮১, ২০ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। ঋদ্ধির কথায়, আগের ম্যাচে হার্দিক ঝোড়ো ইনিংস খেলেছিলেন। আমি সেই ম্যাচের মোমেন্টাম বজায় রাখতে চেয়েছি। পাওয়ারপ্লে-তে বড় শট খেলার লক্ষ্য থাকে। দায়িত্ব পালনে সেইমতো অনুশীলনও করি।
ঋদ্ধির কথায়, মিডল অর্ডার ভালো খেলছিল। টপ অর্ডারও ছন্দে ফিরছে। আমিও অবদান রাখতে পারছি ব্যাট হাতে। সে কারণে এবার রশিদ খানের স্নেক শট দেখা যাচ্ছে না। এই ছন্দ আগামী ম্যাচেও ধরে রাখতে চান ঋদ্ধিমান। লখনউ ম্যাচ দারুণভাবে জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছে গুজরাত টাইটান্স, সেরা নেট রান রেট-সহ দখলে রেখেছে শীর্ষস্থান।
Wriddhiman Saha whore reverse pant in second inning 😅😅😅
— SAI_0605 (@nlokeshsai) May 7, 2023
Ooooh that's funniest moment of ipl history . #GTvsLSG #JioCenema pic.twitter.com/Kgdl9zTnoz
ভরত প্রথমে গ্লাভস করে কিপিং করতে নেমেছিলেন। কিন্তু ফিরিয়ে দেন আম্পায়াররা। ঋদ্ধিমান তড়িঘড়ি মাঠে নামেন। ভরতের প্রশ্নের উত্তরে ঋদ্ধি জানান, ফিজিও বলছিলেন ওষুধ খেতে হবে। তার আগে খাওয়াদাওয়া সেরে নিতে। আমি খাবার খাচ্ছিলাম। নিডলিং চলছিল। তখনই মাঠে নামতে হয়। তাড়াহুড়োয় উল্টো প্যান্ট পরেই নামি। উল্লেখ্য, যা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

কেএস ভরত জানান, তিনি গতকাল জিম করার পরিকল্পনা থাকলেও বাতিল করেছিলেন। তবে মাঠে নেমে মোবিলিটি, স্টেবিলিটি-সহ ওয়ার্ম আপ সেরে নেন। দলে না থাকলেও প্রতিদিনই মাঠে নামার জন্য প্রস্তুত থাকেন। সে কারণে স্যুইচ অফ, স্যুইচ অনে অসুবিধা হয় না। পরিবর্ত হিসেবে মাঠে নেমেও ম্যাচ খেলার মতোই ফোকাসড থাকেন।

ঋদ্ধিমান ও ভরতের আলাপচারিতা থেকেই বোঝা গিয়েছে যে তাঁর পায়ের চোট গুরুতর নয়। শুক্রবার গুজরাত টাইটান্সে পরবর্তী ম্যাচ। ফলে সময়ও রয়েছে অনেকটাই। ঋদ্ধিমানের তাই পরের ম্যাচ খেলতে অসুবিধা হবে না বলেই মনে করা হচ্ছে। তবে প্লে-অফ নিশ্চিত হয়ে যাওয়ায় ঋদ্ধিকে বিশ্রামও দিতে পারে গুজরাত টিম ম্যানেজমেন্ট।
An explosive start 💥
— IndianPremierLeague (@IPL) May 8, 2023
💯-run opening partnership 🤝
Funny changing room incident 😃
Wicketkeeper-batters KS Bharat & @Wriddhipops relive it all post @gujarat_titans' remarkable win 👌🏻👌🏻 - By @Moulinparikh
Full Interview 🎥🔽 #TATAIPL | #GTvLSGhttps://t.co/wCq2vx216a pic.twitter.com/AzH26DOc3k
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications