IPL 2023: ঋদ্ধিমান নয়া নজিরের মুখে, আইপিএল ফাইনালে পাপালির ঈর্ষণীয় রেকর্ড

আইপিএলের প্রথম সংস্করণ থেকে আজ অবধি প্রতি বছরই মাঠে নেমেছেন ঋদ্ধিমান সাহা। আগামীকাল তিনি বাংলার ক্রিকেটার হিসেবে নিজের রেকর্ডকেই আরও উন্নত করার সুযোগ পাচ্ছেন। কেরিয়ারের ষষ্ঠ আইপিএল ফাইনালের আসরে।

২০০৮ সালে ঋদ্ধিমান সাহার আইপিএল কেরিয়ার শুরু হয় কলকাতা নাইট রাইডার্সে। ২০১১ সালে তাঁকে নেয় চেন্নাই সুপার কিংস। এরপর কিংস ইলেভেন পাঞ্জাব, সানরাইজার্স হায়দরাবাদ হয়ে গুজরাত টাইটান্সে।

ঋদ্ধিমান সাহা

২০১০ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত টানা আইপিএল ফাইনাল খেলেছে চেন্নাই সুপার কিংস। ২০১০ ও ২০১১ সালে যথাক্রমে মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সিএসকে। ২০১২ সালের ফাইনালে ঋদ্ধিমান খেলেন। সেবার ও তার পরের বছর সিএসকে ফাইনালে হেরে যায়।

২০১১ সাল থেকে ঋদ্ধিমান সাহা চেন্নাই সুপার কিংসে ছিলেন। মহেন্দ্র সিং ধোনির রিজার্ভ উইকেটকিপার হিসেবে তাঁকে নিয়েছিল সিএসকে। ২০১১ সালে সাতটি, ২০১২ সালে চারটি ও ২০১৩ সালে তিনটি ম্যাচ খেলেন পাপালি। সিএসকে জার্সিতে প্রথম বছরই তিনি আইপিএল খেতাব জয়ের স্বাদ পান, যদিও সেবার ফাইনালে খেলেননি।

ঋদ্ধিমান সাহা

২০১২ সালের আইপিএল ফাইনালে ঋদ্ধি চেন্নাই সুপার কিংসের একাদশে ছিলেন। কিন্তু ব্যাট করার সুযোগ পাননি। ২০১৩ সালেও চেন্নাই সুপার কিংস ফাইনাল খেলেছিল। সেবারও সিএসকে দলের সদস্য ছিলেন ঋদ্ধি। ২০১২ সালে চিপকে কলকাতা নাইট রাইডার্স ও ২০১৩-এ ইডেনে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ফাইনালে পরাস্ত হয়েছিল সিএসকে।

ঋদ্ধিমান সাহা

ফলে ২০১১ থেকে ২০১৩ সাল অবধি প্রতিটি ফাইনালেই ঋদ্ধিমান ছিলেন চেন্নাই সুপার কিংসের ড্রেসিংরুমে। ২০১৪ সালে ঋদ্ধিকে নিয়েছিল কিংস ইলেভেন পাঞ্জাব। ফাইনালে ঋদ্ধিমান সাহা কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ১০টি চার ও আটটি ছয়ের সাহায্যে ৫৫ বলে ১১৫ রানের ইনিংস খেলেন। যদিও শেষ অবধি চ্যাম্পিয়ন হয় কেকেআর।

ঋদ্ধিমান আইপিএল ফাইনাল

আইপিএলের ফাইনালে প্রথম শতরানকারী ঋদ্ধিমান। ২০১৮ সালের আগে অবধি তাঁর রানটিই ছিল ফাইনালে ব্যক্তিগত সর্বাধিক স্কোর। ২০১৮ সালের আইপিএল ফাইনালে চেন্নাই সুপার কিংসের হয়ে শেন ওয়াটসন ১১৭ রানে অপরাজিত থেকে ঋদ্ধির রেকর্ড ভেঙে দেন।

ঋদ্ধিমান সাহা

গত বছর ঋদ্ধি গুজরাত টাইটান্সের হয়ে ১১টি ম্যাচে ৩১৭ রান করেছিলেন। ১১টি ক্যাচ ধরেন, দুটি স্টাম্পিং। এবার তিনি সব কটি ম্যাচেই খেলেছেন হার্দিকের দলের হয়ে। ১৬ ম্যাচে ৩১৭ রান করেছেন, ৯টি ক্যাচ ধরেছেন, ২টি স্টাম্পিং। গতবারের পর ফের গুজরাত টাইটান্স যদি আইপিএল চ্যাম্পিয়ন হয় তাহলে স্মরণীয় হয়ে থাকবে ঋদ্ধির ষষ্ঠ আইপিএল ফাইনাল।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+