IPL 2023: রাহানের টেস্ট কামব্যাক নিয়ে ভাবছেন না, ইডেনে নামার আগে ফোকাস জানালেন ঋদ্ধি
চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানের সঙ্গে তিনিও দক্ষিণ আফ্রিকা সফরের পর টেস্ট দল থেকে বাদ পড়েছিলেন। পূজারা, রাহানে প্রত্যাবর্তন করেছেন। ঋষভ পন্থ দুর্ঘটনার কবলে পড়ে মাঠের বাইরে। তবু ঋদ্ধিমান সাহাকে টেস্ট দলে ফেরানো হয়নি।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য় ভারতের যে টেস্ট দল ঘোষণা করা হয়েছে তাতে উইকেটকিপার হিসেবে রয়েছেন কেএস ভরত। যিনি আবার গুজরাত টাইটান্সে ঋদ্ধিমান সাহার সতীর্থ। ঋদ্ধি নিয়মিত হার্দিকের দলের খেলছেন, ভরত একাদশে ঠাঁই পাচ্ছেন না।

কাল ইডেনে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি গুজরাত টাইটান্স। ঋদ্ধিমান সাহা এখন ত্রিপুরার হয়ে খেলেন। শামি বাংলা দলেই রয়েছেন। ক্রিকেটের নন্দনকাননে যদিও তাঁরা খেলবেন অ্যাওয়ে ম্যাচ। চেনা পরিবেশে নিজেদের সেরাটা দিতে মুখিয়ে থাকবেন ঋদ্ধি ও শামি। রাহানের টেস্ট দলে প্রত্যাবর্তনের প্রসঙ্গে উঠে আসে ঋদ্ধির সাংবাদিক বৈঠকে।
ঋদ্ধিকে ২০২১ সালে নিউজিল্যান্ড সিরিজের পর টেস্ট দলে দেখা যায়নি। দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন দ্বিতীয় উইকেটকিপার হিসেবে। একটি ম্যাচেও না খেলিয়ে বলা হয় টেস্ট দলে দরকার নেই। কিন্তু ঋষভ পন্থের যোগ্য বিকল্প যে ঋদ্ধিমানই, ক্রিকেট বিশেষজ্ঞদের তা নিয়ে সংশয় নেই। টিম ম্যানেজমেন্ট বা নির্বাচকরা অবশ্য ভাবছেন অন্য কিছু।

ঋদ্ধিমান আজ বলেন, রাহানে ভালো খেলেছেন বলে হয়তো তাঁকে দলে নেওয়া হয়েছে। আমার এখন একটাই ফোকাস। সেটা হলো গুজরাত টাইটান্সের হয়ে ভালো খেলা। কলকাতা আমার ঘরের মাঠ। অনেক ম্যাচ এখানে খেলেছি। এখন অন্য দলে রয়েছি। মোতেরা আইপিএলে আমার হোম গ্রাউন্ড। সেখানকার পরিবেশ-পরিস্থিতিও আলাদা।

ঋদ্ধি ওপেন করতে নেমে আগ্রাসী মেজাজেই ব্যাট করছেন। ৭ ম্যাচে ১৪১ রান করেছেন, স্ট্রাইক রেট ১৩০। ঋদ্ধির কথায়, সব সময় ভালো শুরু করাই আমার লক্ষ্য থাকে। দলকে মোমেন্টাম দিতে চাই। দল হারলে শতরানের দাম থাকে না। ২৫ বা ৫০ করেও দলকে যদি জেতাতে পারি তাতেই আমি খুশি।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications