IPL 2023: সুযশ শর্মার কেকেআরে স্বপ্নের অভিষেক, উৎসাহিত করলেন শাহরুখ! কেন খেলা ছাড়তে বলেছিলেন মা?
আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচে প্রথম একাদশে কলকাতা নাইট রাইডার্স তাঁর নাম রাখেনি। ভেঙ্কটেশ আইয়ারের জায়গায় ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নেমে অভিষেকেই তিনটি উইকেট তুলে নিলেন সুযশ শর্মা। শাহরুখ খানের সামনে ম্য়ায় হুঁ না সেলিব্রেশনও নজর কাড়ল।
আইপিএল অনেক প্রতিভাকেই সামনে নিয়ে আসে। কেউ হন লম্বা রেসের ঘোড়া। কেউ আবার চমক দেখিয়েই পরে মিলিয়ে যান। সুযশ শর্মা এখনও প্রথম শ্রেণির ক্রিকেট খেলেননি। লিস্ট এ বা টি ২০-তেও খেলননি। তবে দিল্লি লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে।

কেকেআরের দুই মিস্ট্রি স্পিনার ইডেনে আরসিবি ব্যাটিং লাইন আপে ধস নামিয়েছিলেন। তাঁদের তুলনায় অভিজ্ঞতায় কয়েক যোজন পিছিয়ে থাকা সুযশ শর্মা এরপর আইপিএল অভিষেক ম্যাচেই তুলে নিলেন তিনটি উইকেট। দীনেশ কার্তিক, অনুজ রাওয়াত ও কর্ণ শর্মা হলেন সুযশের তিন শিকার। ৪ ওভারে ৩০ রান দিয়ে তিনি নিলেন তিন উইকেট।
একাদশ ওভারে প্রথম বল করতে আসেন। সুযশের তৃতীয় বলেই ছক্কা হাঁকান মাইকেল ব্রেসওয়েল। অনেকেই তখন মনে করেছিলেন, আইপিএলের মতো আসরে সুযশ হয়তো সফল হতে পারবেন না। প্রথম ওভারে দেন ৯ রান। নিজের দ্বিতীয় ওভারে ২ রান খরচ করে তুলে নেন ২ উইকেট। প্রথমে অনুজ, তারপর দীনেশ। ততীয় ওভারে ফেরান কর্ণকে। আরসিবি ইনিংসের ১৭তম তথা নিজের শেষ ওভারে দেন ১২।

সুযশ শর্মা প্রথমে চোখে পড়েছিলেন সুরেশ বাত্রার। যিনি ২০২১ সালে প্রয়াত হন। সুরেশ বাত্রা ছোটবেলা থেকে বিরাট কোহলিকে গ্রুম করেছিলেন। ক্রিকেটনেক্সটের প্রতিবেদনে উল্লেখ, বাত্রার কথাতেই সুযশকে ২০১৬ সালে ট্রায়ালে ডাকেন দিল্লির প্রাক্তন ক্রিকেটার কর্তার নাথ। সুযশের লেগ স্পিন, বিশেষ করে গুগলি অনেকটা ঘোরাতে দেখে ডিডিসিএ লিগে দেনা ব্যাঙ্কের হয়ে সুযশকে নামান।
Anuj Rawat ☑️
— IndianPremierLeague (@IPL) April 6, 2023
Dinesh Karthik ☑️
Watch Suyash Sharma pick two quick wickets in his debut game.
Live - https://t.co/V0OS7tFZTB #TATAIPL #KKRvRCB #IPL2023 pic.twitter.com/3igG1jDWb4
ডিসিসিএ লিগে উইকেট পেতে থাকেন সুযশ। তাঁর গুগলি সামলাতে অনেক ব্যাটারকেই অস্বস্তিতে পড়তে হয়। ২০১৯ সালে দিল্লি অনূর্ধ্ব ১৯ দলে ডাক পাওয়ার পরিস্থিতি তৈরি হয়। কিন্তু বার্থ সার্টিফিকেট দেখাতে পারেননি। এরপরই আসে কোভিড। ২০২১ সালে খেলা শুরু হলে সুযশকে ট্রায়ালেও ডাকা হয়নি। মধ্যবিত্ত পরিবারের একমাত্র ছেলে। সুযশের মা তাই হতাশ হয়ে খেলা ছাড়তে বলেন সুযশকে।
যদিও কর্তার নাথ সুযশের মাকে অনুরোধ করেন সুযশের খেলা বন্ধ না করার জন্য। ব্যাঙ্ক অব বরোদার সঙ্গে মিশে যাওয়ায় দেনা ব্যাঙ্কের দল আর ছিল না। তখন কর্তার সুযশকে মাদ্রাজ ক্লাবে খেলার বন্দোবস্ত করে দেন। সেখানে নজর কাড়ার সৌজন্যে অনূর্ধ্ব ২৫ দলের ট্রায়ালে ডাক পান এই স্পিনার। কিন্তু সেখানেও বাধা হয়ে দাঁড়ায় যথাযথ কাগজপত্র জমা না দিতে পারার বিষয়টি।
@abhisheknayar1 @NitishRana_27 pic.twitter.com/thMhMEmOJE
— KolkataKnightRiders (@KKRiders) April 6, 2023
ডিডিসিএর ক্রিকেট অ্যাডভাইসরি কমিটিতে গত বছর ছিলেন গুরশরণ সিং। তাঁকে ফোন করেছিলেন কর্তার। গুরশরণ আশ্বাস দেন, প্রত্যেক প্রতিভাই নিজেদের মেলে ধরার সুযোগ পাবেন, সুযশের ক্ষেত্রেও ব্যতিক্রম হবে না। ট্রায়াল ম্যাচগুলিতে ভালো খেলেন। নির্বাচকরাও দেখেন তাঁর গুগলি সামলানো কঠিন। যদিও দিল্লি অনূর্ধ্ব ২৫ দলে যাঁরা সুযশকে চাননি, তাঁরা কাগজপত্রকে হাতিয়ার করেন।
এরপর ডিডিসিএ সভাপতি রোহন জেটলির হস্তক্ষেপে সুযশ অনূর্ধ্ব ২৫ বিভাগে খেলার সুযোগ পান। তবে তেমন আহামরি পারফরম্যান্স দেখাতে না পারলেও স্কাউটদের নজরে পড়ে যান। কেকেআরের পাশাপাশি মুম্বই ইন্ডিয়ান্সে ট্রায়াল দিয়েছিলেন। শেষ অবধি মিনি অকশন থেকে কেকেআর সুযশকে দলে নেয়।

বীরেন্দ্র শেহওয়াগ একটি ক্রিকেট ওয়েবসাইটে বলেছেন, ২০ লক্ষ টাকায় সুযশকে নিয়েছে কেকেআর। অভিষেকেই তিন উইকেট। এরপর যদি ১২টা ম্যাচে সুযশ উইকেটও না পান বলার কিছু থাকবে না। কেন না, কোটি কোটি টাকায় যাঁদের নেওয়া হয়েছে তাঁরা কিছুই করতে পারেননি। সুযশের প্রশংসা করেছেন কেকেআর কোচ চন্দ্রকান্ত পণ্ডিত।
📹 | SRK's embrace, Chandrakant Sir's team address & more! 👏@iamsrk #KKRvRCB #AmiKKR #KKR #TATAIPL2023 pic.twitter.com/gcY58mOS7K
— KolkataKnightRiders (@KKRiders) April 7, 2023
সুযশের লেগ স্পিন অনেককেই অসুবিধায় ফেলবে। গত কয়েক বছরের প্রতিবন্ধকতা পেরিয়ে শাহরুখ খানের সামনে সুযশ যেভাবে নিজেকে উজাড় করে দিলেন, তাতে সামনে অনেক সময় পড়ে থাকলেও এই পারফরম্যান্স তাঁর আত্মবিশ্বাস বাড়াল অনেকটাই। নাইটদের ড্রেসিংরুমেও শাহরুখ গোটা দলকে উজ্জীবিত করতে বার্তা দিয়েছেন।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications