IPL 2023: ডেভিড ওয়ার্নার পৃথ্বীদের উপর বিরক্ত! দিল্লি ক্যাপিটালস সতীর্থদের দিলেন কোন বার্তা?
আইপিএলে দিল্লি ক্যাপিটালসের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে ব্যাটিং। গতকাল অরুণ জেটলি স্টেডিয়ামে ডেভিড ওয়ার্নার যে ঝোড়োগতিতে ব্যাটিং শুরু করেছিলেন তাতে মনে হচ্ছিল অনেক ওভার বাকি থাকতেই জিতে যাবে ক্যাপিটালস। যদিও তা হয়নি।
দিল্লি ক্যাপিটালস ম্যাচ জেতে। কিন্তু সেটা চার বল বাকি থাকতে। চার উইকেটে। চলতি মরশুমে পাঁচটি ম্যাচে হারার পর এই প্রথম জয়। হায়দরাবাদে সানরাইজার্স হায়দরাবাদকে পরের ম্যাচে হারাতে গেলে ব্যাটিংয়ে উন্নতি প্রয়োজন, মানছে দিল্লি শিবির।

দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ডেভিড ওয়ার্নার গতকাল চলতি আইপিএলের চতুর্থ অর্ধশতরানটি পেয়েছেন। ৪১ বলে ৫৭ রান করে আউট হন, স্ট্রাইক রেটেরও উন্নতি ঘটান (১৩৯.০২)। ১৩.১ ওভারে ওয়ার্নার দলের ৯৩ রানের মাথায় সাজঘরে ফিরলে ক্যাপিটালসের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৯৩। অর্থাৎ ৩৫ রান বাকি ছিল। তবু খেলা গড়াল শেষ ওভার অবধি।
চলতি আইপিএলে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় ওয়ার্নার রয়েছেন দুইয়ে। ৬ ম্যাচে ২৮৫ রান করেছেন। অরেঞ্জ ক্যাপ দখলে রাখা আরসিবি অধিনায়ক ফাফ দু প্লেসি ৬ ম্যাচে ৩৪৩ রান করেছেন। ওয়ার্নার গতকাল টপকে যান বিরাট কোহলিকে (৬ ম্যাচে ২৭৯)। ওয়ার্নারের পর দিল্লির সফল ব্যাটার অক্ষর প্যাটেল (৬ ম্যাচে ১৪৮)।

ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ওয়ার্নার বলেন, দুই পয়েন্ট নিশ্চিত করা ভালো ব্যাপার। বোলিং খুব ভালো হয়েছে। এই বিভাগটিকে নিয়ে আমরা গর্বিত। পাওয়ারপ্লে-তে বোলারদের বলেছিলাম কয়েকটি উইকেট তুলে নিতে হবে। তাঁরা সেটা করেছেন। তবে আমরা দ্রুত উইকেট হারিয়েছি। সবমিলিয়ে জয়ে খুশি হলেও ব্যাটারদের প্রতি অসন্তোষ স্পষ্টই করে দেন।

দিল্লি ক্যাপিটালসের ভারতীয় ব্যাটাররাও হতাশ করেই চলেছেন। পৃথ্বী শ ৬ ম্যাচে ৪৭, সরফরাজ খান ২ ম্যাচে ৩৪, যশ ঢুল ২ ম্যাচে ৩ রান, আমন খান ৪ ম্যাচে ৩০ রান, অভিষেক পোড়েল ৪ ম্যাচে ৩৩ রানের বেশি করতে পারেননি। সকলেরই পেসের পাশাপাশি স্পিন খেলতে দুর্বলতা প্রকট হয়েছে।

ওয়ার্নার বলেন, সতীর্থদের সঙ্গে খুব বেশি ব্যাটিং নিয়ে কথা নয় না। নিজেদের দক্ষতা অনুযায়ী তাঁদের খেলতে হবে। আমি কাউকে বলতে পারি না কীভাবে ব্য়াট করতে হয়। নিজেদেরই পন্থা বের করতে হবে। ১৫০ কিলোমিটার বেগে কোনও বোলারের বল পাঁজরে লাগলে তা সামলানোর পথ নিজেকেই ঠিক করতে হবে। বের করতে হবে রান করার কৌশল।

ওয়ার্নারের কথায়, একটা বাউন্ডারি মারতে পারলেই সেই বোলার এমন জায়গা বল ফেলবেন তা ব্যাটারের স্বস্তিদায়ক জায়গা। অস্ট্রেলিয়াতেও নেটে আমরা শর্ট বল খেলা প্র্যাকটিস করি না। নেটে তা করলে ম্যাচেও সেই শট খেলার প্রবণতা থাকে। এটা রিয়্যাকশন স্কিল। ওভারে ১টি শর্ট করতে পারেন বোলাররা, সেটা ব্যাটারদের পক্ষে ভালো।

সুনীল নারিন থেকে বরুণ চক্রবর্তী- কেকেআরের মিস্ট্রি স্পিনারদের অবলীলায় সামলানো ওয়ার্নার বলেন, আমাদের অনেকেই ঠিকভাবে বরুণকে খেলতে পারেননিষ কয়েকজন ব্যাকফুটে খেলতে গিয়েছেন। টিম অ্য়ানালিস্টের কাছে গিয়ে সেই ব্যাটারদের বোঝা উচিত কোন বল কেমন হচ্ছে। বরুণের ক্যারম বল বোঝার কৌশলও রপ্ত করে ফেলেছেন ওয়ার্নার।
তাঁর ব্যাটিং স্ট্রাইক রেট প্রথম পাঁচ ম্যাচে ১১৬-র কাছাকাছি ছিল। এ জন্য সমালোচিতও হন ওয়ার্নার। কেকেআর ম্যাচে ব্যাটিং অ্যাপ্রোচে বদল এনেছেন কিনা জানতে চাইলে ওয়ার্নার বলেন, যখন ২ ওভারে ৩ উইকেট পড়ে আর আমি তখনও অবধি ৩ বল খেলি, তখন আর কী করা যায়! এদিন পাওয়ারপ্লেতে বেশি উইকেট পড়েনি বলেই এভাবে রান করেছি।

ইশান্ত শর্মা গতকাল ২ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন। ওয়ার্নার জানান, আগের ম্যাচেও তাঁর খেলার কথা ছিল। কিন্তু ইশান্ত অসুস্থ ছিলেন। অসুস্থতা কাটিয়ে মাঠে ফিরে তিনি যে বোলিং করেছেন তা প্রশংসনীয়। খলিল আহমেদও নতুন বলে ভালো বোলিং করেন। ফলে একজনকে বেছে নেওয়াটা কঠিন। বল যেখানে স্য়ুইং ও সিম করে সেখানে ইশান্তের কথা আমরা মাথায় রাখি।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications