IPL 2023: আইপিএলে দিল্লি ক্যাপিটালস সহজ ম্যাচ কঠিন করে জিতল, জোড়া অ্যাওয়ে ম্যাচ হেরে ফিরছে কেকেআর

আইপিএলে টানা পাঁচটি ম্যাচে হারার পর অবশেষে জয়ের মুখ দেখল দিল্লি ক্যাপিটালস। কলকাতা নাইট রাইডার্স মুম্বইয়ে রোহিত শর্মাদের কাছে হেরে পৌঁছেছিল দিল্লিতে। সেখান থেকেই হেরেই শুক্রবার শহরে ফিরতে হচ্ছে নীতীশ রানাদের।

বৃষ্টির কারণে ১ ঘণ্টা দেরিতে খেলা শুরু হয়েছিল অরুণ জেটলি স্টেডিয়ামে। টস জিতে ফিল্ডিং নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। নিয়ন্ত্রিত বোলিংয়ের মাধ্যমে ওয়ার্নাররা কেকেআরকে বেঁধে ফেলেন ১২৭ রানে। দিল্লি জিতল ৪ উইকেটে।

ডেভিড ওয়ার্নার

জয়ের জন্য ১২৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ঝোড়োগতিতে রান তোলা শুরু করেছিলেন ডেভিড ওয়ার্নার। তবে পৃথ্বী শ এদিনও ব্যর্থ। ৪.৩ ওভারে ৩৮ রানে দিল্লির ওপেনিং জুটি ভাঙেন বরুণ চক্রবর্তী। ২টি চারের সাহায্যে ১১ বলে ১৩ রান করে প্লেড অন হন পৃথ্বী। পাওয়ারপ্লে-র ৬ ওভারের শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ছিল ১ উইকেটে ৬১।

অনুকূল রায়

এরপর দিল্লির রান তোলায় কিছুটা রাশ টানেন বরুণ চক্রবর্তী, অনুকূল রায় ও নীতীশ রানা। ৭.২ ওভারে দলগত ৬২ রানের মাথায় মিচেল মার্শকে ফেরান নীতীশ রানা। ৯ বলে ২ রান করেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার। ৮.১ ওভারে ফিল সল্টকে সাজঘরে ফেরান অনুকূল রায়। তিনি ৩ বলে ৫ রান করেন।

কেকেআর

১৩.১ ওভারে ডেভিড ওয়ার্নার লেগ বিফোর হন বরুণ চক্রবর্তীর বলে। ১১টি চারের সাহায্যে ক্যাপিটালস অধিনায়ক করেন ৪১ বলে ৫৭। ৯৩ রানে পড়েছিল চতুর্থ উইকেট। ১৫.৫ ওভারে ১১০ রানে পড়ে ষষ্ঠ উইকেট। ২৩ বলে ২১ রান করে অনুকূল রায়ের দ্বিতীয় শিকার মণীশ পাণ্ডে। চার ওভারে জেতার জন্য দিল্লির দরকার ছিল ১৮ রান।

কলকাতা নাইট রাইডার্স

১৭তম ওভারের দ্বিতীয় বলে আমন খানকে বোল্ড করে দেন নীতীশ রানা। দিল্লির স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ১১১। এই ওভারের শেষে তিন ওভারে দিল্লির দরকার হয়ে পড়ে ১৫। ১৭.২ ওভারে বরুণ চক্রবর্তীর বলে ললিত যাদবকে স্টাম্প আউট করার সুযোগ হাতছাড়া করেন লিটন দাস।

দিল্লি ক্যাপিটালস

তার আগের বল অক্ষর প্যাটেলের প্যাডে লেগেছিল। লেগ বিফোরের জন্য রিভিউ নেয় কেকেআর। লাভ হয়নি। ১৭.৫ ওভারে ফের অক্ষরের বিরুদ্ধে লেগ বিফোরের জন্য রিভিউ নেয় কেকেআর। এটিও নাইটদের পক্ষে যায়নি। এরপর সমীকরণ দাঁড়ায় ১২ বলে ১২ রান দরকার।

বরুণ চক্রবর্তী ১টি মেডেন-সহ ৪ ওভারে ১৬ রান দিয়ে ২টি উইকেট নেন। অনুকূল রায় চার ওভারে ১৯ রান দিয়ে ২টি উইকেট দখল করেন। নীতীশ রানাও পেয়েছেন ২টি উইকেট, ৪ ওভারে তিনি ১৭ রান দেন। ১৯তম ওভারের পঞ্চম বলে অক্ষরকে স্টাম্প আউট করার সুযোগ নষ্ট করেন লিটন দাস।

শেষ ওভারে দিল্লির জিততে প্রয়োজন হয়ে পড়ে ৭ রান। কুলবন্ত খেজরোলিয়ার প্রথম বলে সুনীল নারিনের মিস ফিল্ডের সুযোগে ২ রান নেন অক্ষর প্যাটেল। পরের বলেও ২ রান, সেটি আবার নো বল হয়। ফ্রি হিটেই উইনিং শট এলো অক্ষরের ব্যাট থেকে। ২২ বলে ১৯ রানে অপরাজিত থেকে দিল্লিকে লক্ষ্যে পৌঁছে দেন অক্ষর। চার বল বাকি থাকতে।

ললিত যাদব ৭ বলে ৪ রানে অপরাজিত থাকেন। স্কোরবোর্ডে পর্যাপ্ত রান না থাকলেও এই উইকেটে ব্যাটিং সহজ হবে না, এটা তিনি বুঝেছিলেন বলে দাবি করলেন নীতীশ রানা। বোলারদের কৃতিত্ব দেন কম পুঁজি নিয়েও লড়াই চালানোর জন্য। এটা ধরে রাখলে আগামী ম্যাচগুলিতে ভালো ফলের বিষয়ে আশাবাদী নীতীশ।

ডেভিড ওয়ার্নার

উমেশ যাদব ১ ওভার বল করে ৬ রান দেন, তবে তাঁকে আর বল করতে ডাকেননি নীতীশ। খেজরোলিয়া ১.২ ওভারে ২০ রান দিয়ে এবং আন্দ্রে রাসেল ১ ওভারে ১২ রান দিয়ে কোনও উইকেট পাননি। সুনীল নারিন ৪ ওভারে দেন ৩৬ রান। কেকেআর এখন রয়েছে আট নম্বরে। দিল্লি দশেই রইল, তবে পয়েন্ট তালিকায় খাতা খুলল।

আন্দ্রে রাসেল

কলকাতা নাইট রাইডার্স প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১২৭ রানে অল আউট হয়েছিল। জেসন রয় ৩৯ বলে ৪৩ রান করেন। আন্দ্রে রাসেল ৩১ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন। মনদীপ সিং করেন ১২। বাকি কোনও ব্যাটার দুই অঙ্কের রান পাননি। ইশান্ত শর্মা, আনরিখ নরকিয়া, অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব নেন ২টি করে উইকেট।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+