আইপিএল ২০২৩: ওয়ার্নারকে আইপিএল না খেলার বার্তা শেহওয়াগ-সানির
রাজস্থানের বিরুদ্ধে ব্যাটে বড় রান করেও দলকে যেতে পারেননি ডেভিড ওয়ার্নার। দিল্লির হারের পরই অজি বাঁহাতি ব্যাটসম্যান কে খোঁচা দিতে ছাড়লেন না বীরেন্দ্র শেহওয়াগ। কিছুটা কটাক্ষ করেই ওয়ার্নার কে আইপিএল খেলতে না আসার পরামর্শ দিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন এই ক্রিকেটার।
শনিবার অসমের বর্ষা পাড়া স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হারতে হয়েছে দিল্লি ক্যাপিটালসকে। প্রথমে ব্যাট করে জস বাটলার এবং যসশ্বী জয়সওয়ালের বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে ১৯৯ রান স্কোর বোর্ডে তোলে রাজস্থান রয়্যালস। জবাবে ব্যাট করতে নেবে ২০ ওভারে ১৪২ রানেই আটকে যায় দিল্লি ক্যাপিটালস। দিল্লির পরাজয়ের জন্য ওয়ার্নারের মন্থর ব্যাটিংকেই দায়ী করেছেন শেহওয়াগ থেকে গাভাস্কার।

ম্যাচের পরে একটি ক্রিকেটীয় আড্ডায় বীরেন্দ্র শেহওয়াগ ওয়ার্নারের পারফরম্যান্স বিশ্লেষণ করতে গিয়ে বলেন,'আমার এই কথা শুনে হয়তো ওয়ার্নার কিছুটা কষ্ট পাবে ।ওয়ার্নার যদি শুনতে পান আমি বলছি তাকে ২৫ বলে ৫০ রান করতে হবে। জশস্বী জয়সওয়াল ২৫ বলে ৫০ রান করছে। যদি এই ধরনের ব্যাটিং করতে না পারো তাহলে ভারতে এসো না এবং আইপিএল খেলো না ।'

দিল্লির এই হারের জন্য প্রাক্তন ভারতে সুনীল গাভাস্কার সরাসরি ওয়ার্নারকেই দায়ী করেছেন ।সানির কথায়,' ওয়ার্নার অত্যন্ত অভিজ্ঞ ক্রিকেটার, একইসঙ্গে দিল্লি দলের ক্যাপ্টেন। আইপিএলে দ্রুততম ৬ হাজার মালিকও। তাই তার থেকে এই ধরনের পারফরম্যান্স আশা করা যায় না। এই ম্যাচ হারের জন্য ওয়ার্নারকে দায়িত্ব নিতেই হবে।'

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications