IPL 2023: পন্টিংকে ক্যাপিটালসের ব্যর্থতার জন্য কাঠগড়ায় তুললেন শেহওয়াগ, ২০১৩-র পরিস্থিতিতে দিল্লি?

আইপিএলে দিল্লি ক্যাপিটালসের প্লে-অফে ওঠার সম্ভাবনা খুবই ক্ষীণ। ডেভিড ওয়ার্নারের দল হারের নিরিখে পাঁচে পাঁচ করে ফেলেছে। বৃহস্পতিবার দিল্লিতে কেকেআরের বিরুদ্ধে নামবে দিল্লি ক্যাপিটালস। সেই ম্যাচে স্পর্শ করতে পারে লজ্জার রেকর্ডও।

দলের ব্যর্থতা দেখে রিকি পন্টিংকেই কাঠগড়ায় তুললেন বীরেন্দ্র শেহওয়াগ। দল পরিচালনায় যে ত্রুটি রয়েছে সেটাও স্পষ্ট হচ্ছে। যদিও টানা পাঁচটি ম্যাচে হার আইপিএলে দিল্লির সবচেয়ে খারাপ পারফরম্যান্স নয়।

দিল্লি ক্যাপিটালস

এবারের আইপিএলে লখনউ ক্যাপিটালসের কাছে দিল্লি ক্যাপিটালস হেরেছিল ৫০ রানে। হোম গ্রাউন্ডে প্রথম ম্যাচ খেলতে নেমে রিকি পন্টিংয়ের প্রশিক্ষণাধীন দল পরাস্ত হয় গুজরাতের কাছে, ১১টি বল বাকি থাকতে ৬ উইকেটে হার। এরপর রাজস্থান রয়্যালস ৫৭ রানে হারায় ক্যাপিটালসকে। দিল্লিতেই মুম্বইয়ে বিরুদ্ধে লড়ে পরাজয় শেষ বলে, রোহিতরা জেতেন ৬ উইকেটে।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে গতকাল দিল্লি ক্যাপিটালসের বোলিং বা ফিল্ডিং ভালো হয়। কিন্তু প্রথম দিকে দ্রুত উইকেট হারানোর ফলে শেষ অবধি হারতে হয় ২৩ রানে। ২০১৩ সালের আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলস প্রথম ৬টি ম্যাচে হেরেছিল। ৯ দলের মধ্যে নবম স্থানে থেকে শেষ করে। সেবার ১৬টির মধ্য়ে তারা জিতেছিল মাত্র তিনটিতে।

বীরেন্দ্র শেহওয়াগ

বীরেন্দ্র শেহওয়াগ ক্রিজবাজকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, পাঞ্জাবের আগের অবস্থা এবার দিল্লির। যখন কোনও দল জেতে কোচ কৃতিত্ব নেন। যখন দল হারে তখন কোচকেই দায়ভার নিতে হবে। আগে আমরা বলেছি, পন্টিং দারুণ কাজ করছেন। দিল্লিকে ফাইনালে নিয়ে গিয়েছেন। প্রায় প্রতি বছর প্লে-অফে পৌঁছেছেন। সেই কৃতিত্ব নিলে এবারের দায়টাও তাঁর উপর বর্তায়।

শেহওয়াগের কথায়, আইপিএল আর ভারতীয় দলের কোচিং করানোয় তফাত রয়েছে। আইপিএল টিমে কোচের ভূমিকা জিরো। এখানে ম্যান ম্য়ানেজমেন্ট আসল। কোচেদের দায়িত্ব থাকে প্লেয়ারদের আত্মবিশ্বাস জোগানো। যখন সেই দল ভালো খেলে তখন কোচকে ভালো মনে হয়। দিল্লি এখন যে জায়গায় পৌঁছেছে সেখানে ঘুরে দাঁড়াতে কী করণীয় তা বুঝতে পারছে না।

ডেভিড ওয়ার্নার

দিল্লি ক্যাপিটালসের বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে পাওয়ারপ্লে-তে প্রতিপক্ষের রানে রাশ টানতে পর্যাপ্ত উইকেট পাচ্ছে না। আর নিজেরা খেলতে নেমে দ্রুত উইকেট হারাচ্ছে। গতকাল আরসিবি ঝোড়োগতিতে শুরু করলেও বিরাট-ফাফদের দুশোর অনেক আগে আটকে দেন দিল্লির বোলাররা। কিন্তু ব্যাটিং বিপর্যয় সমস্যা বাড়ায়। কেকেআর ম্যাচে দিল্লি ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটা দেখার।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+