IPL 2023: আরসিবিকে ফের হারাল কেকেআর, বিরাটের অর্ধশতরান ম্লান বরুণের ঘূর্ণিতে

আইপিএলে টানা চারটি ম্যাচে হারার পর অবশেষে জয়ের মুখ দেখল কলকাতা নাইট রাইডার্স। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ইডেনে কেকেআর হারিয়েছিল ৮১ রানে। আজ বেঙ্গালুরুর চিন্নাস্বামীতে জয় ২১ রানে।

এই স্টেডিয়ামে তাঁর কোচিংয়ে মধ্যপ্রদেশ রঞ্জি ট্রফি জিতেছিল। সেখান থেকেই আইপিএলের দ্বিতীয়ার্ধে নাইটরা ঘুরে দাঁড়াবে বলে জোর গলায় দাবি করেছিলেন হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। সেই কথার বাস্তবায়ন ঘটাল নীতীশ রানার দল।

কেকেআর বনাম আরসিবি

জয়ের জন্য ২০১ রানের টার্গেট তাড়া করতে নেমে চলতি আইপিএলে এই প্রথম পাওয়ারপ্লে-র ৬ ওভারে ৩ উইকেট হারায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ২.২ ওভারে দলের ৩১ রানের মাথায় আউট হন ফাফ দু প্লেসি। সুযশ শর্মার বলে ছক্কা হাঁকাতে গিয়েছিলেন, রিঙ্কু সিং বাউন্ডারি লাইনের ধারে দুরন্ত ক্যাচ ধরেন। দু প্লেসি করেন ৭ বলে ১৭।

বিরাট কোহলি এক প্রান্ত আগলে রেখে দায়িত্বশীল ইনিংস খেলতে থাকলেও অপর প্রান্তে ক্রমাগত উইকেট পড়তে থাকে। শাহবাজ আহমেদ তিনে নেমে এদিনও ব্যর্থ। বল হাতে ১ ওভারে ২৫ রান দিয়েছিলেন। সুযশ শর্মার বলে লেগ বিফোর হলেন ৫ বলে ২ রান করে। ৪.৪ ওভারে ৫১ রানে দ্বিতীয় ও ৫.৫ ওভারে ৫৮ রানে তৃতীয় উইকেট পড়ে।

মহীপাল লোমরর

গ্লেন ম্যাক্সওয়েল ৪ বলে ৫ রান করে বরুণ চক্রবর্তীর বলে লেগ বিফোর হন। ১১.৩ ওভারে ১১৩ রানে চতুর্থ উইকেট হারায় আরসিবি। ১টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ১৮ বলে ৩৪ রান করে বরুণ চক্রবর্তীর দ্বিতীয় শিকার মহীপাল লোমরর। ১২.১ ওভারে দলের ১১৫ রানে সাজঘরে ফেরেন বিরাট কোহলি। ৬টি চারের সাহায্যে তিনি করেন ৩৭ বলে ৫৪।

বিরাট কোহলি

বিরাটকে ফেরান আন্দ্রে রাসেল, দৃষ্টিনন্দনভাবে ক্যাচ তালুবন্দি করেন ভেঙ্কটেশ আইয়ার। ১৪.৫ ওভারে দুই রান নিতে গিয়ে অনুকূল রায়ের দুরন্ত থ্রো-য় রান আউট হয়ে যান সুযশ প্রভুদেশাই। তিনি করেন ৯ বলে ১০ রান। শেষ ৫ ওভারে দরকার ছিল ৬৩ রান। উল্লেখ্য, কেকেআর শেষ ৫ ওভারে তুলেছিল ৬৯ রান, তিন উইকেট খুইয়ে।

১৬ ওভারে সুনীল নারিন মাত্র ৭ রান দেন। ১৬.৫ ওভারে রাসেলের দ্বিতীয় শিকার ওয়ানিন্দু হাসারঙ্গা (৪ বলে ৫)। ১৫২ রানে পড়ে আরসিবির সপ্তম উইকেট। ১৭.৩ ওভারে দলের ১৫৪ রানে দীনেশ কার্তিক (১৮ বলে ২২) রান করে বরুণ চক্রবর্তীর শিকার হন। আরসিবি শেষ অবধি তোলে ৮ উইকেটে ১৭৯। ডেভিড উইলি ১১ ও ভাইশাক ১৩ রানে অপরাজিত থাকেন।

বরুণ চক্রবর্তী ৪ ওভারে ২৭ রান দিয়ে তিনটি উইকেট নেন। আন্দ্রে রাসেল ৪ ওভারে ২৯ ও সুযশ শর্মা ৪ ওভারে ৩০ রান দিয়ে ২টি করে উইকেট দখল করেন। ৮ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে কেকেআর সাতে উঠে এল। আরসিবি ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে রইল পাঁচে।

জেসন রয়

এর আগে, কলকাতা নাইট রাইডার্স টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২০০ রান তুলেছিল। জেসন রয় ২৯ বলে ৫৬, নীতীশ রানা ২১ বলে ৪৮, ভেঙ্কটেশ আইয়ার ২৬ বলে ৩১, নারায়ণ জগদীশান ২৯ বলে ২৭ রান করেন। রিঙ্কু সিং ১০ বলে ১৮ ও ডেভিড উইসে ৩ বলে ১২ রানে অপরাজিত থাকেন। হাসারঙ্গা ও বিজয়কুমার ভাইশাক ২টি করে উইকেট নেন।

নীতীশ রানা

ম্যাচে ফারাক গড়ল দুই দলের ফিল্ডিং। রিঙ্কু, ভেঙ্কটেশরা ভালো ক্যাচ ধরলেন। রান বাঁচানোর তাগিদ থেকে রান আউট করা, নাইটদের ফিল্ডিং নজর কাড়ল। আরসিবি নীতীশ রানার দুটি ক্যাচ ফেলে। দায়ী হর্ষল প্যাটেল ও মহম্মদ সিরাজ। প্রথমে যখন ক্যাচ পড়ে তখন নীতীশ ৫ বলে ৫ ও পরেরবার ১২ বলে ১৯ রানে খেলছেন। এরপর তিনি ২১ বলে ৪৮ রান করে যান।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+