বিরাট রবি ঠাকুরের বাংলায় এলেন কবিতা লিখে! কোহলির আগে 'কিং' বসানো পছন্দ নয় আরসিবি তারকার

আইপিএলের ম্যাচে বৃহস্পতিবার ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। নিজেদের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সকে উড়িয়ে দিয়েছে আরসিবি। বিরাট কোহলি বিধ্বংসী ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন।

ক্রিকেটের নন্দনকাননে বাংলাদেশের বিরুদ্ধে ২০১৯ সালে টেস্ট শতরান পাওয়ার পরবর্তী সেঞ্চুরির জন্য কোহলিকে অপেক্ষা করতে হয়েছে ৩ বছর। ধাপে ধাপে তিন ফরম্যাটে শতরান এসেছেন কিং কোহলির ব্যাটে। কলকাতায় পা রেখেছেন আইপিএলের প্রথম ম্যাচে অপরাজিত ৮২ রানের ইনিংস খেলে।

virat kohli rcb match

বিরাট কোহলির জন্য ইডেন ম্যাচে টিকিটের হাহাকার। বিমানবন্দরেও কোহলিকে নিয়ে উন্মাদনা লক্ষ্য করা গিয়েছে। আজ ইডেনে সন্ধ্যায় অনুশীলন রয়েছে আরসিবির। এদিন সকালেই আরসিবির সোশ্যাল মিডিয়ায় একটি মজাদার ভিডিও আপলোড করা হয়েছে। তাতে বিরাট কোহলির সাক্ষাৎকার রয়েছে। এই সাক্ষাৎকারের ফাঁকেই বিরাট কোহলি কবিতাও লিখে ফেললেন।

কমেডিয়ান দানিশ শেঠের মিস্টার নাগস অবতারের প্রশ্নের জবাব দিচ্ছিলেন কোহলি। হঠাৎই তাঁকে কয়েকটি শব্দ দিয়ে কবিতা লিখতে বলা হয়। যা তাঁর কেরিয়ারের সঙ্গেও মানানসই। এই শব্দগুলিকে সাজিয়ে বিরাট কবিতা লিখে ফেললেন। তারই মধ্যে দিলেন পরামর্শ। বললেন, প্রত্যাশা নিজের মধ্যে রাখতে হবে। বাইরে প্রকাশ করার দরকার নেই। প্রকাশ করলে তা দাবি হয়ে ওঠে।

বিরাট কোহলি আরসিবি

বিরাটের কবিতাটি এরকম: "Fulfill Your Desire/Ignite The Fire/Bat Through The Tough Times/Sometimes It's 263, Sometimes 49/Life Can Put You In A Pickle/Laugh Through Like It's A Tickle/Whether You Get A Hundred Or A Duck/Life Goes On/Don't Get Stuck/There Is No Map/Ride The Tide/You Are Your Own Guide."

Trip, Tide, Man, 49- এই চারটি শব্দ দিয়ে কবিতা লিখতে বলা হয়েছিল। কোহলি প্রথমে মজা করে কবিতার লাইন বলার সময় ক্যামেরা বন্ধ করতে বলেন। কিন্তু তিনি যে কবিতাটি লিখেছেন তা সঞ্চালককে তো বটেই, আরসিবি ফ্যানেদেরও মুগ্ধ করেছে। বিরাট কোহলির এই গুণের সঙ্গে অনেকেই পরিচিত ছিলেন না। কবিতার প্রতিটি লাইনেই রয়েছে অনুপ্রাণিত করার বার্তা।

virat kohli faf du plessis

বিরাটকে ভক্তরা কিং কোহলি বলেন। তবে কিং শব্দটি বিরাটের পছন্দ নয়। আরসিবি ইনসাইডার শো-তে তিনি বলেন, আমি জানি তাঁরা কেন এই নামে ডাকেন। কিন্তু আমি এটাকে প্রেফার করি না। আমি নিজের বিরাট নাম শুনতেই পছন্দ করি। মানুষ ভালোবাসা থেকেই আমাকে কিং বলেন।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+