Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আইপিএলের আগে বিরাটের হাতে বড় চমক, কোহলির ট্যাটুগুলির প্রতিটিই অর্থবহ

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে যোগ দিতে আজই রওনা হলেন বিরাট কোহলি। আরসিবি প্রাক্তন অধিনায়ক ইতিমধ্যেই নতুন হেয়ার স্টাইল-সহ নিউ লুকে আইপিএলে নামার সিদ্ধান্ত নিয়েছেন। আজ বিমানবন্দরে দেখা গেল কোহলির হাতে নতুন ট্যাটু। স্বাভাবিকভাবেই যা নিয়ে বিরাট-ভক্তদের মধ্যে আগ্রহ দেখা দিয়েছে।

আইপিএলের আগে চমক

আইপিএলের আগে চমক

চেন্নাইয়ে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় একদিনের আন্তর্জাতিক খেলে বিরাট মুম্বই ফিরেছিলেন। সেখানেই এক জনপ্রিয় হেয়ার স্টাইলিস্টের সহায়তায় তিনি নতুন লুক চূড়ান্ত করে ফেলেন। নতুন হেয়ার স্টাইলে তিনি এতটাই খুশি ছিলেন যে হেয়ার স্টাইলিস্টকে ম্যাজিশিয়ান বলেও উল্লেখ করেন। এরপর স্ত্রী অনুষ্কা শর্মাকে নিয়ে তিনি গিয়েছিলেন একটি ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে।

নতুন ট্যাটু আঁকিয়ে বেঙ্গালুরু রওনা

নতুন ট্যাটু আঁকিয়ে বেঙ্গালুরু রওনা

চেন্নাইয়ে ম্যাচের দিন লক্ষ্য করা গিয়েছিল বিরাটের ডান হাতে কোনও ট্যাটু নেই। আজ সেই হাতেই দেখা গিয়েছে নয়া ট্যাটু। তবে বিরাটের এই ট্যাটুর অলঙ্করণের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। বিগত কয়েক মাস ধরে স্ত্রী অনুষ্কাকে নিয়ে বিরাট বিভিন্ন ধর্মীয় স্থানে গিয়েছেন। ফলে মনে করা হচ্ছে, আইপিএলে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেতে কিং কোহলির নয়া ট্যাটুটি আধ্যাত্মিক বিষয় সংক্রান্ত হতে পারে।

অর্থবহ ট্যাটু

অর্থবহ ট্যাটু

বিরাটের দেহে বিভিন্ন ট্যাটু আগে থেকেই রয়েছে। তা বিস্তারিতভাবে তিনি ব্যাখ্যাও করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। বিরাটের কাঁধের কাছে একটি ট্যাটু রয়েছে। যেখানে একটি চোখ আঁকা রয়েছে। বিরাটের কথায়, এটি ভগবানের চোখ, সব কিছুই যার নজরে থাকে। কেউ সব সময় সব কিছু দেখছেন, এই ট্যাটুর মাধ্যমে তাঁর সঙ্গে নিবিড় সংযোগ স্থাপনের প্রয়াস। মানুষ হিসেবে কী করণীয়, কোন লক্ষ্য অগ্রসর হওয়া উচিত, এ সব উপলব্ধির জন্য এই ট্যাটু তাঁকে গাইড করে বলেও বিশ্বাস কোহলির।

 ব্যাখ্যাও দিয়েছিলেন কোহলি

ব্যাখ্যাও দিয়েছিলেন কোহলি

বাঁ হাতের বাহুর উপরের দিকে জাপানি সামুরাইয়ের একটি ট্যাটুও রয়েছে কোহলির। রয়েছে বিরাট কোহলির একদিনের আন্তর্জাতিক ক্যাপের ১৭৫ লেখা সংখ্যাটিও। বিরাটের বাঁ হাতেই লেখা রয়েছে ২৬৯ সংখ্যা। এগুলি তাঁর কাছে খুব প্রিয় বলেই তা ট্যাটু আঁকারে লিখিয়েছেন কোহলি। মা সরোজের নাম লেখা রয়েছে বাঁ হাতের বাহুর উপর দিকে। বাঁ হাতেই লেখা হয়েছে বাবা প্রেমের নাম।

আধ্যাত্মিক দিককে গুরুত্ব

আধ্যাত্মিক দিককে গুরুত্ব

বিরাট ভগবান শিবের ভক্ত। কৈলাসে শিবের ধ্যানমগ্ন একটি ট্য়াটুও রয়েছে বিরাটের হাতে। শান্তি ও শক্তির উৎস হিসেবে একটি আশ্রমের ট্যাটুও রয়েছে বিরাটের কাঁধে। বিরাটের রাশি বৃশ্চিক। তার চিহ্ন সম্বলিত একটি ট্যাটুও রয়েছে কোহলির। আধ্যাত্মিকায় অনুরাগ রয়েছে কিং কোহলির। তাঁর শরীরে ওঁ লেখা একটি ট্যাটুও রয়েছে।

আইপিএলের ভাগ্য বদলের প্রয়াস?

আইপিএলের ভাগ্য বদলের প্রয়াস?

নতুন ট্যাটু এঁকে মাঠে নেমে কোহলি যদি সাফল্য পান এবং আরসিবিকে জেতাতে পারেন তাহলে নিশ্চিতভাবেই এটি যে সুপারহিট হবে তা বোঝাই যাচ্ছে। তবে নতুন ট্যাটুটি তিনি কোন বার্তা দিতে আঁকালেন কিংবা কোন ভবিতব্যের কথা ভেবে আঁকালেন সেটা জানতে উদগ্রীব কোহলি-ভক্তরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+