IPL 2023: ঋদ্ধির ব্যাটিংয়ে উচ্ছ্বসিত বিরাট, টেস্ট দলে চান ভক্তরা! গুজরাত কেন কিপার বদলে ভরতকে আনল?

ঋদ্ধিমান সাহা দুরন্ত ব্যাটিং উপহার দিলেন আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ২০ বলে অর্ধশতরান করলেন। আইপিএলে তা ঋদ্ধির দ্রুততম হাফ সেঞ্চুরি। দলের স্বার্থে চালিয়ে খেলতে গিয়ে আউট হলেন ৪৩ বলে ৮১ রান করে।

আমেদাবাদে আজ প্রচণ্ড গরম। তার মধ্যেই বিস্ফোরক ইনিংস। কিন্তু এরপর মাত্র দুই ওভার কিপিং করেই ঋদ্ধি ফিরে গেলেন ড্রেসিংরুমে। প্রথমেও তৈরি হয়েছিল সংশয়। চোট, নাকি অসুস্থতা অনুভব করায় ঋদ্ধি বাইরে গেলেন তা নিয়ে দেখা দিয়েছে সংশয়।

ঋদ্ধিমান সাহা

ঋদ্ধিমান সাহা মাঠ ছাড়ার পর কিপিং করতে নেমেছেন শ্রীকার ভরত। যিনি এবারের আইপিএলে একটি ম্যাচেও গুজরাত টাইটান্সের প্রথম একাদশে ঠাঁই পাননি। পরিবর্ত হিসেবে কিপিং করেছেন। এই ভরতই রয়েছেন আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য ঘোষিত ভারতীয় দলে। তবে দুরন্ত কিপিংয়ের পাশাপাশি ঋদ্ধি এদিন অনবদ্য ব্যাট করায় তাঁকেই চাইছেন ভক্তরা।

বিরাট কোহলি ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেছেন। যাতে দেখা যাচ্ছে, তিনি টিভিতে আজকের ম্যাচ দেখছেন। লখনউ সুপার জায়ান্টসের বিপুদ্ধে ঋদ্ধিমান যখন ৬৯ রানে অপরাজিত তখনকার ছবি দিয়ে বিরাট লিখেছেন, অসাধারণ ক্রিকেটার ঋদ্ধি। সঙ্গে কয়েকটি করতালির ইমোজিও দিয়েছেন। কোহলির এই পোস্ট ভাইরাল হতে সময় লাগেনি।

কেউ মজা করে লিখেছেন, বিরাট কোহলির হয়ে গৌতম গম্ভীরের দলকে ঋদ্ধি জবাব দিয়ে দিলেন। সে কারণেই খুশি কিং কোহলি। কারও পোস্টে লেখা, বিরাট বড় রাজনীতিবিদ, তাঁর শখ ক্রিকেট খেলা! ঋদ্ধির প্রশংসা করে গম্ভীরকে কটাক্ষ করেছেন বিরাট। আবার ঋদ্ধি গুজরাত টাইটান্সের ওপেনার, মুম্বই ইন্ডিয়ান্সের ওপেনার রোহিতকেও তাও খোঁচা দিলেন কোহলি!

৩৮ বছরের ঋদ্ধি এদিন আমেদাবাদের গরম উপেক্ষা করে যে বিধ্বংসী ইনিংস খেললেন তাতে মুগ্ধ ক্রিকেটপ্রেমীরা। ঋদ্ধিমান সাহাকে ওভালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দলে রাখার পক্ষে জোরালো সওয়াল তুলছেন তাঁরা। পারফরম্যান্সের কারণে অজিঙ্ক রাহানেকে যদি টেস্ট দলে ফেরানো যায় তাহলে কেন ঋদ্ধিকে ফেরানো হবে না? সেই প্রশ্ন উঠছে।

ঋদ্ধিমানকে গত বছর দক্ষিণ আফ্রিকা সফরের পরই বলে দেওয়া হয়েছিল টেস্ট দলে তাঁকে দরকার নেই। হেড কোচ রাহুল দ্রাবিড়ই এই বার্তা দিয়েছিলেন। তখন সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিসিআই সভাপতি। সৌরভের আশ্বাসের পরও কেন এমন কথা শুনতে হলো তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন ঋদ্ধি। তাতে বিতর্ক হয়, ঋদ্ধির পাশে থাকেনি সিএবিও।

গুজরাত ঋদ্ধিমান

আজ ঋদ্ধিমান সাহার ইনিংস রাহুল দ্রাবিড় টিভিতে দেখলেন কিনা, তা নিয়েও খোঁচা দিতে ছাড়ছেন না ক্রিকেটপ্রেমীরা। লোকেশ রাহুল ছিটকে গিয়েছেন ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল থেকে। এই অবস্থায় দলে একমাত্র বিশেষজ্ঞ উইকেটকিপার বলতে ভরত। ফলে অভিজ্ঞ ঋদ্ধিকে দলে ফেরানোর দাবি উঠেছে।

ঋদ্ধিমান সাহা

লখনউ ইনিংসের আগে দেখা যায় শ্রীকারের হাতে কিপিং গ্লাভস। আম্পায়ারের উপস্থিতিতে হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে কথা বলতে দেখা যায় হেড কোচ আশিস নেহরাকে। এরপর আশিস কাপুর গিয়ে কথা বলেন চতুর্থ আম্পায়ারের সঙ্গে। পরে অবশ্য কিপিং করতে নামেন ঋদ্ধি। যদিও দ্বিতীয় ওভারের শেষে মাঠে ফিজিও আসেন এবং তাঁর সঙ্গে ঋদ্ধি বেরিয়ে যান।

গত কয়েকটি ম্যাচে শুভমান গিলকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলানো হচ্ছে। আজও তাঁর পরিবর্ত হিসেবে নামেন আলজারি জোসেফ। সে কারণে ভরত প্রথম থেকে কিপিং করতে পারেননি। তবে ঋদ্ধির স্বাভাবিক নড়াচড়ায় অস্বস্তি দৃষ্টি এড়ায়নি ধারাভাষ্যকারদের। তাঁর প্যান্টে স্পনসর লোগোও পিছনের দেখা যাচ্ছিল। ঋদ্ধির বেরিয়ে যাওয়ার কারণ অবশ্য স্পষ্ট নয়।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+